HDFC পরিবর্তন স্কলারশিপে আবেদন শুরু হল, মাধ্যমিক পাসে ১৮ হাজার টাকা মিলবে


পশ্চিমবঙ্গের চলতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস শিক্ষার্থীদের জন্য সুখবর। ২০২৬ শিক্ষাবর্ষের পাস আউট ছাত্রছাত্রীদের জন্য HDFC পরিবর্তন স্কলারশিপে আবেদন শুরু হল। দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষাকে সুগম করতে HDFC ব্যাংক শুরু করেছে HDFC Bank Parivartan ECSS Scholarship। এই স্কলারশিপের মাধ্যমে ক্লাস ওয়ান থেকে স্নাতকোত্তর পর্যন্ত ছাত্রছাত্রীদের সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করা হয়। এবছরের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইট এবং Buddy4Study পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে। যারা যারা আবেদনে ইচ্ছুক, তারা নিচে স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অফিসিয়াল সময়সীমা সঠিকভাবে দেখে নিন।

প্রোগ্রামের নাম

HDFC Parivartan ECSS Scholarship

পরিচালনাকারী সংস্থা HDFC Bank
সুবিধাভোগী

ক্লাস ওয়ান থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষার্থীরা।

আর্থিক সহায়তার পরিমাণ

সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত।

আবেদনের মাধ্যম অনলাইন।

অফিসিয়াল ওয়েবসাইট

www.parivartanecss.com

HDFC Parivartan ECSS Scholarship Amount

বিভিন্ন ক্লাস অনুযায়ী এখানে ভিন্ন ভিন্ন অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সর্বনিম্ন ১৫ হাজার থেকে প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য সর্বাধিক ৭৫,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয়।

আরও পড়ুনঃক HDFC পরিবর্তন স্কলারশিপে কোন ক্লাসে কত টাকা? বিস্তারিত দেখুন

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • ভারতের যেকোনো সরকারি, বেসরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা কলেজে অধ্যয়নরত হতে হবে।
  • শেষ চূড়ান্ত পরীক্ষায় কমপক্ষে ৫৫% নম্বর পেয়ে থাকতে হবে।
  • আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয় আড়াই লাখ টাকার বেশি হওয়া চলবে না।
  • যেসব শিক্ষার্থী বিগত ৩ বছরের মধ্যে কোনো ব্যক্তিগত বা পারিবারিক সংকটের সম্মুখীন হয়েছেন এবং যার ফলে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে, তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

HDFC Parivartan ECSS Scholarship Apply Online

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
ধাপ ১: প্রথমে Buddy4Study-এর অফিসিয়াল ওয়েবসাইটে HDFC Parivartan ECSS Scholarship স্কলারশিপ পেজে যান।
ধাপ ২: পেজে থাকা ‘Apply Now’ বোতামে ক্লিক করুন।
ধাপ ৩: আপনার রেজিস্টার্ড ইমেইল/মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। নতুন ব্যবহারকারী হলে গুগল অ্যাকাউন্ট বা ইমেইল দিয়ে রেজিস্টার বা সাইন-আপ সম্পন্ন করুন।
ধাপ ৪: লগইন করার পর ‘Parivartan ECSS Programme 2026-27’ এর মূল আবেদন পেজ খুলবে। সেখানে ‘Start Application’ বোতামে ক্লিক করুন।
ধাপ ৫: আবেদন ফর্মে নিজের ব্যক্তিগত তথ্য, যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সঠিকভাবে পূরণ করুন।
ধাপ ৬: প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সঠিক ফর্ম্যাটে আপলোড করুন।
ধাপ ৭: ‘Terms and Conditions’ শর্তাবলীতে টিক দিয়ে ‘Preview’ বোতামে ক্লিক করে আবেদনের সমস্ত তথ্য পুনরায় যাচাই করে নিন।
ধাপ ৮: সব তথ্য সঠিক থাকলে ‘Submit‘ বোতামে ক্লিক করে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

প্রয়োজনীয় নথিপত্র

স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীকে নিচের নথিগুলোর স্পষ্ট কপি আপলোড করতে হবে:
১. সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
২. শেষ চূড়ান্ত পরীক্ষার মার্কশিট।
৩. আবেদনকারীর সরকারি পরিচয়পত্র (আধার কার্ড / ভোটার কার্ড / প্যান কার্ড / পাসপোর্ট / সরকারি আইডি)।
৪. বর্তমান শিক্ষাবর্ষের ভর্তির প্রমাণপত্র (ফি রসিদ, অ্যাডমিশন লেটার, ইনস্টিটিউট আইডি কার্ড, বা বোনাফাইড সার্টিফিকেট)।
৫. ব্যাংক অ্যাকাউন্ট বিবরণী।
৬. আয়ের প্রমাণপত্র (যেকোনো একটি):

  • গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড কাউন্সিলর বা সরপঞ্চের দেওয়া আয়ের সার্টিফিকেট।
  • মহকুমা শাসক (SDM), জেলা শাসক (DM), সিও (CO) বা তহসিলদার কর্তৃক জারি করা ইনকাম সার্টিফিকেট।
  • নোটারি করা অ্যাফিডেভিট।

৭. পারিবারিক সংকটের প্রমাণপত্র (যেকোনো একটি, প্রযোজ্য ক্ষেত্রে):

  • উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট।
  • চাকরি হারানোর ক্ষেত্রে অফিশিয়াল লেটার।
  • ব্যবসায়িক ক্ষতির জন্য নোটারি করা হলফনামা।
  • গুরুতর অসুস্থতার ক্ষেত্রে নিবন্ধিত ডাক্তারের মেডিকেল রিপোর্ট বা প্রেসক্রিপশন।
  • প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সরকারি নথি।

আবেদনের শেষ তারিখ

এবছরের জন্য এই স্কলারশিপে ৩১ আগস্ট, ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

আরও পড়ুনঃ কোটাক কন্যা স্কলারশিপ ২০২৬, আবেদন চলছে

হেল্পলাইন

  • নম্বর: 011-430-92248 (Ext: 116) (সোমবার থেকে শুক্রবার, সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা)।
  • ইমেইল আইডি: [email protected]

স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *