পশ্চিমবঙ্গের যেসমস্ত শিক্ষার্থীরা এবছর ITI এবং পলিটেকনিক কোর্সে ভর্তির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তর (WBSCVT) মারফত WB ITI Polytechnic এর প্রথম সিট অ্যালোটমেন্ট রেজাল্ট প্রকাশিত হল (WB ITI Polytechnic 1st Phase Seat Allotment Result 2026)। গত ২৭ জুলাই থেকে প্রথম ধাপের কাউন্সেলিং শুরু হয়েছিল, যা চলেছে ৩১ জুলাই পর্যন্ত। এবার অফিসিয়ালি Common Admission Portal’-এ যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছেন তারা আজ থেকেই বরাদ্দকৃত কলেজে অ্যাডমিশন নিতে পারবেন। কিভাবে ভর্তি হবেন? কতদিন পর্যন্ত ভর্তির সময় আছে? কত টাকা লাগবে? সম্পূর্ণ গাইড আজকের প্রতিবেদনে দেখে নিন।
| কোর্সের নাম |
WB ITI এবং Polytechnic 2026 |
| পরিচালনাকারী কর্তৃপক্ষ | WBSCVT |
| মেরিট লিস্ট প্রকাশ |
২৫ জুলাই ২০২৬। |
| 1st Counselling |
২৭ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬। |
| 1st Phase Seat Allotment Result |
১ আগস্ট ২০২৬। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
admission-tetsd.wb.gov.in |
অ্যাডমিশনের জন্য রবিবারেও খোলা থাকবে কলেজ
সাধারণত সরকারি ছুটির দিন বা রবিবারে কলেজের প্রশাসনিক কাজকর্ম বন্ধ থাকে। কিন্তু ভর্তি প্রক্রিয়ার সীমিত সময়সীমার কথা মাথায় রেখে এবং দূর-দূরান্তের পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার জন্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে, ২ আগস্ট, ২০২৬ (রবিবার) সমস্ত সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে।
কিভাবে ITI Polytechnic 1st Phase Seat Allotment Result 2026 ডাউনলোড করবেন?
- প্রথমে WBSCVT-এর অফিশিয়াল কমন অ্যাডমিশন পোর্টালে যান: admission-tetsd.wb.gov.in।
- হোম পেজে থাকা ‘Applicant Login’ বা ‘Sign In’ অপশনে ক্লিক করুন।
- আপনার মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড সঠিকভাবে ইনপুট করে লগইন করুন।
- Dashboard-এ লগইন করার পর ‘Allotment Status’ বা ‘Seat Allotment Result’ সেকশনে ক্লিক করুন। সেখানে আপনি কোন কলেজ এবং কোন ট্রেড পেয়েছেন তা স্পষ্ট দেখতে পাবেন।
- যদি আপনাকে আসন বরাদ্দ করা হয়ে থাকে, তবে স্ক্রিনে থাকা ‘Download Provisional Allotment Letter’ অপশনে ক্লিক করে পিডিএফ (PDF) ফরম্যাটে সেভ করে নিন।
কিভাবে ভর্তি হবেন?
যে সকল শিক্ষার্থী ১ম পর্যায়ের সিট অ্যালটমেন্টে নির্দিষ্ট কলেজ বা ট্রেড পেয়েছেন, তাদের Common Admission Portal মারফত সিট বুকিং করতে হবে।
- এজন্য প্রথমে একইভাবে Applicant Login এ গিয়ে লগইন করে নিন।
- আপনার জন্য বরাদ্দ করা কলেজ ও ট্রেড ভালোভাবে দেখে নিন।
- এরপর কেবল নির্দিষ্ট পেমেন্ট লিঙ্কে ক্লিক নির্ধারিত ফি জমা করে দিলেই আপনার সিটটি বুক হয়ে যাবে।
অথবা আপনি যদি আরো ভালো কলেজ চান, তবে সিটটি সিলেক্ট করে‘Auto-Upgradation’ অপশন ক্লিক করুন।
অন্যদিকে যদি কোনো পরীক্ষার্থী ১ম পর্যায়ে কোনো আসন বরাদ্দ না পান, তবে হতাশ হওয়ার কিছু নেই। এখনো 2nd ও 3rd Phase Seat Allotment এর রেজাল্ট বেরোনো বাকি। ১ম পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর খালি থাকা আসন সংখ্যার ওপর ভিত্তি করে পরবর্তী অ্যালটমেন্ট লিস্ট প্রকাশ করা হবে। তখন সেখানে আপনার নাম থাকতেও পারে।
আরও পড়ুনঃ WB ITI 2026 ক্লাস শুরু হবে? WBSCVT অফিসিয়াল নোটিশ দেখুন
কত টাকা লাগবে?
ITI ভর্তির জন্য
| কলেজের ধরন | প্রথম ৬ মাসের রেজিস্ট্রেশন ও টিউশন ফি |
আনুমানিক মোট বার্ষিক খরচ |
| সরকারি (Government) | ৩১০ টাকা | ৫০০ – ৭০০ টাকা |
| IMC কোটা (Govt. ITI) | ২,৫০০ – ৩,০০০ টাকা |
৫,০০০ – ৬,০০০ টাকা |
| বেসরকারি (Private) | ১২,০০০ – ১৫,০০০ টাকা |
২৫,০০০ – ৪০,০০০ টাকা |
সরকারি ও আইএমসি সিটে ভর্তির সময় আলাদা করে ₹১০০ কশান মানি জমা দিতে হয়, যা কোর্স শেষে ফেরত দেওয়া হয়।
পলিটেকনিক ভর্তির জন্য
| কলেজ | প্রথম ৬ মাসের রেজিস্ট্রেশন ও টিউশন ফি |
আনুমানিক মোট বার্ষিক খরচ |
| সরকারি | ৭৯০ – ৮৫০ টাকা |
১০০০ থেকে ১২০০ টাকা। |
| বেসরকারি (JEXPO/VOCLET Rank দিয়ে) | ৯৪০০ – ১০,০০০ টাকা |
২৪০০০ – ৩০০০০ টাকা |
| বেসরকারি (Management Quota) | ১৫৫০০ – ১৭০০০ টাকা |
৪৫০০০ – ৬০০০০ টাকা |
বিঃ দ্রঃ IMC ও বেসরকারি সিটের ক্ষেত্রে ফি কাঠামো কিছুটা হেরফের হতে পারে। এজন্য প্রার্থীদের নিজের অ্যাকাউন্টে লগইন করে সঠিক ফি দেখে নিতে বলা হচ্ছে।
WB ITI Counselling Dates 2026
1st Phase Allotment
- প্রথম দফার কাউন্সেলিং: ২৭ জুলাই থেকে ৩০ জুলাই ২০২৬।
- সিট অ্যালোটমেন্ট প্রকাশ: ১ আগস্ট, ২০২৬।
- ভর্তির সময়সীমা: ১ আগস্ট, ২০২৬ থেকে ৪ আগস্ট, ২০২৬ পর্যন্ত।
আরও পড়ুনঃ WB ITI Polytechnic Merit List 2026
2nd Phase Allotment
- দ্বিতীয় দফার কাউন্সেলিং: ১ আগস্ট থেকে ৪ আগস্ট, ২০২৬ পর্যন্ত।
- সিট অ্যালোটমেন্ট প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬।
- ভর্তির সময়সীমা: ৬ আগস্ট, ২০২৬ থেকে ৮ আগস্ট, ২০২৬ পর্যন্ত।
3rd Phase Allotment
- তৃতীয় দফার কাউন্সেলিং: ৬ আগস্ট, ২০২৬ থেকে ৮ আগস্ট, ২০২৬ পর্যন্ত।
- সিট অ্যালোটমেন্ট প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬।
- ভর্তির সময়সীমা: ১২ আগস্ট, ২০২৬ থেকে ১৪ আগস্ট, ২০২৬ পর্যন্ত।
শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন