কলকাতা এয়ারপোর্টে আই টি আই পাসে নিয়োগ, মোট শূন্যপদ ১৪০ টি


কেন্দ্রীয় সরকারের মিনিরত্ন PSU কোম্পানি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI) পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। AAI এর আওতাধীন কলকাতাসহ পূর্ব ভারতের বিভিন্ন বিমানবন্দর এবং আঞ্চলিক সদর দফতরে (RHQ) অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে (AAI Eastern Region Apprentice Recruitment 2026)। আপনি যদি ন্যূনতম আইটিআই (ITI) পাশ করে থাকেন তাহলেই এখানে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য বিভিন্ন কাজে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১৫০০০ টাকা স্টাইপেন্ড মিলবে। সবচেয়ে বড়ো কথা এখানে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে। আপনি যদি কেন্দ্রীয় সরকারের অধীনে সহজে ভালো চাকরি খুঁজছেন তবে এর চেয়ে বড়ো সুযোগ আর মিলবে না। দেরি না করে এই চাকরির সমস্ত খুঁটিনাটি নীচে বিশদে জেনে নিন।

সংস্থার নাম

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI)।

বিজ্ঞপ্তি নম্বর
পদের নাম

গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ও আইটিআই অ্যাপ্রেন্টিস।

মোট শূন্যপদ ১৪০টি।
প্রশিক্ষণের মেয়াদ ১ বছর।
আবেদনের মাধ্যম অনলাইন।

অফিসিয়াল ওয়েবসাইট

www.aai.aero

শূন্যপদের বিবরণ

ক্যাটাগরি শূন্যপদ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ৩৫
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ৩৫
আইটিআই অ্যাপ্রেন্টিস ৭০
মোট ১৪০

শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৪ সাল বা তার পরে সংশ্লিষ্ট ট্রেডে ডিগ্রি, ডিপ্লোমা অথবা আইটিআই পাস হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই যে রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আবেদন করছেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা

বয়সসীমা নিয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, ১৯৬১ এবং এএআই-এর নিয়ম অনুযায়ী বয়সসীমা নির্ধারণ করা হবে।

আরও পড়ুনঃ AAI তেস্নাতক পাসে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ

স্টাইপেন্ড

নির্বাচিত প্রার্থীদের পদ বিশেষে প্রতি মাসে নিচের হার অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে:

স্টাইপেন্ড
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ১৫,০০০ টাকা
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ১২,০০০ টাকা
আইটিআই অ্যাপ্রেন্টিস

১ম বছরে ৯,৬০০ টাকা/ ২য় বছরে ১০,৫৬০ টাকা

আবেদন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়া অনলাইনে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা প্রার্থীদের জন্য

১. NATS পোর্টালে ভিজিট করুন: https://nats.education.gov.in
২. ছাত্র/ছাত্রী হিসেবে রেজিস্টার করুন।
৩. লগইন করার পর ‘Establishment Search’ সেকশনে যান।
৪. নির্দিষ্ট বিমানবন্দরের জন্য নির্ধারিত BOPT (NATS) Establishment ID (বিজ্ঞপ্তিতে পাবেন) লিখে সার্চ করুন।
৫. নির্দিষ্ট নিয়োগের লিঙ্কে গিয়ে আপনার পছন্দের পদের জন্য আবেদন জমা করুন।

আইটিআই (ITI) প্রার্থীদের জন্য

১. NAPS পোর্টালে ভিজিট করুন: https://www.apprenticeshipindia.gov.in
২. পোর্টালে নিজের অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
৩. ‘Establishment Search’ সেকশনে গিয়ে পছন্দের কেন্দ্রের RDAT (NAPS) Establishment ID (বিজ্ঞপ্তিতে পাবেন) টাইপ করে সার্চ করুন।
৪. সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির পাশে ‘Apply Online’ এ ক্লিক করে আবেদন করুন।

নিয়োগ প্রক্রিয়া

  • প্রথমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে শর্টলিস্ট করা হবে।
  • বাছাই করা প্রার্থীদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করে চূড়ান্ত নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ২৮ জুলাই ২০২৬।
  • আবেদন শেষ: ২৪ আগস্ট ২০২৬।

আরও পড়ুনঃ ভারত ডাইনামিক্সে অ্যাপ্রেন্টিস নিয়োগ

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *