RRB গ্রুপ ডি পরীক্ষার শহর ঘোষণা হল, আপনার পরীক্ষা কোথায় পড়ল? এভাবে জেনে নিন


ভারতীয় রেলওয়ের চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর বিজ্ঞপ্তি অনুযায়ী এবছরের Group D (CEN 09/2025) পরীক্ষা ৩ রা আগস্ট থেকে শুরু হচ্ছে। এবার তার আগেই RRB গ্রুপ ডি পরীক্ষার শহর ঘোষণা হল (RRB Group D City Intimation Slip 2026)। RRB এর বিভিন্ন রিজিয়নের ওয়েবসাইটে ইতিমধ্যেই প্রত্যেক পরীক্ষার্থীর RRB সিটি ইন্টিমেশন স্লিপ আপলোড করা শুরু হয়েছে। পরীক্ষার্থীরা এখন নিজেদের পরীক্ষার তারিখ, পরীক্ষার শহর এবং শিফটের সময়সূচি সহজেই অনলাইনে চেক করতে পারবেন পারবেন।

পরিচালনাকারী সংস্থা

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)।

বিজ্ঞপ্তি নম্বর CEN 09/2025
পদের নাম Group D
মোট শূন্যপদ ২২,১৯৫টি।
পরীক্ষার ধরণ

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা।

পরীক্ষার তারিখ

৩ আগস্ট ২০২৬ থেকে ২১ আগস্ট ২০২৬।

অফিশিয়াল ওয়েবাসাইট rrbcdg.gov.in

RRB Group D Exam Pattern 2026

RRB Group D কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় ১০০টি নম্বর থাকবে এবং মোট সময় দেওয়া হবে ৯০ মিনিট। কোন বিষয় থেকে কতগুলো প্রশ্ন ও কত নম্বর থাকবে, নীচে দেওয়া হল

বিষয় প্রশ্নের সংখ্যা মোট নম্বর
General Science ২৫ ২৫
Mathematics ২৫ ২৫
General Intelligence & Reasoning ৩০ ৩০
General Awareness & Current Affairs ২০ ২০
মোট ১০০ ১০০

RRB Group D পরীক্ষার সময়সূচি ও শিফট টাইমিং

এবছরের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা ৩ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত প্রতিদিন ৩টি ভিন্ন শিফটে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্দিষ্ট রিপোর্টিং সময়ের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে।

শিফট রিপোর্টিং সময়

পরীক্ষা শুরুর সময়

Shift 1 সকাল ০৭:৩০ টা সকাল ০৯:০০ টা
Shift 2 বেলা ১১:১৫ টা দুপুর ১২:৪৫ টা
Shift 3 বিকেল ০৩:০০ টা বিকেল ০৪:৩০ টা

👇রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সেরা প্র্যাকটিস বই 👇

কীভাবে প্রকাশিত হচ্ছে এই ইন্টিমেশন স্লিপ?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়ম অনুযায়ী, সমস্ত পরীক্ষার্থীর সিটি ইন্টিমেশন স্লিপ একদিনে প্রকাশ করা হয় না। পরীক্ষা শুরু হওয়ার নির্দিষ্ট ৯ থেকে ১০ দিন আগে পর্যায়ক্রমে স্লিপ দেওয়া হয়।

পরীক্ষার তারিখ

সিটি ইনটিমেশন স্লিপ প্রকাশের তারিখ

৩ আগস্ট ২০২৬ ২৪ জুলাই ২০২৬
৪ আগস্ট ২০২৬ ২৫ জুলাই ২০২৬
৫ আগস্ট ২০২৬ ২৬ জুলাই ২০২৬
৬ আগস্ট ২০২৬ ২৭ জুলাই ২০২৬
৭ আগস্ট ২০২৬ ২৮ জুলাই ২০২৬
৮ আগস্ট ২০২৬ ২৯ জুলাই ২০২৬
১০ আগস্ট ২০২৬

৩১ জুলাই ২০২৬

১১ আগস্ট – ২১ আগস্ট ২০২৬

পরীক্ষার নির্দিষ্ট তারিখের ৯-১০ দিন আগে

আরও পড়ুনঃ Railway Group D Practice Set in Bengali

কিভাবে ডাউনলোড করবেন RRB Group D City Intimation Slip 2026?

  • প্রথমে সরাসরি RRB Group D City Intimation Slip ডাউনলোডের ওয়েবসাইটে যান।
  • লগইন স্ক্রিনে আপনার Registration Number এবং Date of Birth / Password (DD/MM/YYYY ফরম্যাটে) ইনপুট করুন
  • নির্দিষ্ট ক্যাপচা কোডটি সঠিকভাবে দিয়ে Submit / Login বাটনে ক্লিক করুন।
  • আপনার Exam City Intimation Slip স্ক্রিনে দেখতে পাবেন।

স্লিপটি ভালোভাবে চেক করে PDF সেভ করে রাখুন।

RRB Group D Admit Card 2026 কবে দেওয়া হবে?

পরীক্ষার্থীরা এই City Intimation Slip দেখে তাদের পরীক্ষার শহর সম্পর্কে জানতে পারবেন। কিন্তু পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড বা হল টিকিট দরকার। ৩১ জুলাই তারিখ থেকে RRB Group D Admit Card 2026 প্রকাশ পেতে চলেছে। নিয়ম অনুযায়ী, পরীক্ষার তারিখের ঠিক ৪ দিন আগে অফিসিয়াল লগইন পোর্টাল থেকে প্রার্থীরা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *