INSPIRE Awards MANAK Scheme 2026 | ষষ্ঠ শ্রেণী পাস করলেই ১০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে কেন্দ্র


স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক (Ministry of Science and Technology) দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে। INSPIRE Awards MANAK Scheme এর আওতায় যোগ্য শিক্ষার্থীদের ১০ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হচ্ছে। MANAK স্কলারশিপের পুরো নাম Million Minds Augmenting National Aspirations and Knowledge, যার মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটানো। একজন পড়ুয়া নূন্যতম ষষ্ঠ শ্রেণি পাস হলেই এর জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের নিজ নিজ স্কুলের মাধ্যমে আবেদন করতে হবে। চলতি শিক্ষাবর্ষের যে সমস্ত পড়ুয়ারা আবেদন করতে চান, তাদের জন্য স্কলারশিপের যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা করা হলো।

স্কলারশিপের নাম

INSPIRE Awards MANAK Scheme

প্রদানকারী সংস্থা

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ (DST) এবং ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন (NIF)।

স্কলারশিপের পরিমাণ ১০ হাজার টাকা।
আবেদনের যোগ্যতা

ন্যূনতম ষষ্ঠ শ্রেণি পাস।

আবেদন পদ্ধতি অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

INSPIRE Awards MANAK Scheme Eligibility Criteria

  • আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
  • শিক্ষার্থীকে ভারত সরকারের স্বীকৃত যেকোনো সরকারি বা বেসরকারি স্কুলের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর নিয়মিত ছাত্র/ছাত্রী হতে হবে।
  • যেকোনো স্বীকৃত স্কুল থেকে সর্বোচ্চ ৫ জন শিক্ষার্থী আবেদন করতে পারবেন। ৫টি আবেদনের মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণী থেকে সর্বোচ্চ ২ জন শিক্ষার্থী থাকতে পারবেন।
  • উচ্চমাধ্যমিক পর্যায়ে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদনের যোগ্য।

INSPIRE Awards MANAK Scheme Benefits

  • প্রতিজন নির্বাচিত শিক্ষার্থীকে এককালীন ১০,০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে।
  • জাতীয় স্তরের প্রদর্শনীতে নির্বাচিত শিক্ষার্থীদের দেশের প্রথম সারির প্রযুক্তি প্রতিষ্ঠান (যেমন IIT বা NIT) থেকে বিশেষজ্ঞদের মেন্টরশিপ দেওয়া হবে।
  • শিক্ষার্থীদের যেসব আইডিয়া ব্যবসার জন্য উপযোগী, সেগুলোকে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন (NIF) এবং TIFAC-এর মাধ্যমে পেটেন্ট করা হবে।
  • সেরা আইডিয়াগুলোকে বার্ষিক ‘ফেস্টিভ্যাল অব ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ’ (FINE)-এ প্রদর্শন করা হবে।

আরও পড়ুনঃ Kotak Kanya Scholarship এ উচ্চমাধ্যমিক পাসে ১.৫ লাখ টাকা, আবেদন চলছে 

INSPIRE Awards MANAK Scheme Selection Process

জেলা ও রাজ্য স্তরে

প্রথম ধাপে জেলা নোডাল অফিসার (DNO) এবং রাজ্য নোডাল অফিসার (SNO)-দের সমন্বয়ে গঠিত জুরি প্যানেল স্কুলের জমা দেওয়া আবেদনগুলো থেকে সেরা আইডিয়াগুলোকে জেলা ও রাজ্য স্তরের প্রদর্শনীর জন্য বেছে নেবেন।

জাতীয় স্তরে

রাজ্য স্তর থেকে উত্তীর্ণ হওয়ার পর দেশের সেরা ১,০০০টি উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে ‘ন্যাশনাল লেভেল এক্সিবিশন অ্যান্ড প্রজেক্ট কম্পিটিশন’ (NLEPC) অনুষ্ঠিত হবে।

সেরা ৬০ উদ্ভাবন

এই ১,০০০টি প্রজেক্টের মধ্য থেকে সেরা ৬০টি প্রজেক্টকে জাতীয় পুরস্কারের জন্য বেছে নেওয়া হবে। এনআইএফ (NIF) এই প্রজেক্টগুলোর প্রডাক্ট ডেভেলপমেন্ট বা বাণিজ্যিক উৎপাদনে সরাসরি সহায়তা দেবে।

INSPIRE Awards MANAK Scheme Required Documents

আবেদন জমা দেওয়ার সময় নিম্নলিখিত নথিপত্রগুলোর প্রয়োজন হবে:

  • ছাত্র/ছাত্রীর পাসপোর্ট সাইজ ছবি।
  • শিক্ষার্থীর ব্যাংক পাসবুকের প্রথম পাতার ছবি।
  • আধার কার্ড।
  • স্কুলের আইডেন্টিটি কার্ড।
  • আইডিয়া বা প্রজেক্টের সংক্ষিপ্ত বিবরণ।

INSPIRE Awards MANAK Scheme Application Process

শিক্ষার্থীরা এই স্কিমে সরাসরি আবেদন করতে পারবেন না। আবেদন সম্পূর্ণভাবে স্কুলের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

  • আগ্রহী এবং যোগ্য শিক্ষার্থীদের উপরের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে স্কুলে উপস্থিত হতে হবে।
  • স্কুল কর্তৃপক্ষ স্কলারশিপ পোর্টাল inspireawards-dst.gov.in মারফত লগইন করে সেরা ৫ জন শিক্ষার্থীদের বিবরণ এবং উদ্ভাবনী আইডিয়া ও সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করবে।
  • ছাত্রছাত্রীদের আবেদন সফল হবার পর তাদের স্কুল থেকে একটি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দেবে।

INSPIRE Awards MANAK Scheme Last Date

এই স্কলারশিপে প্রতিবছরই আবেদন গ্ৰহণ করা হয়। এবছর আবেদন কখন শুরু/ শেষ হচ্ছে সেই সম্পর্কে সঠিক তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

আরও পড়ুনঃ এখন থেকে একসঙ্গে একাধিক সরকারি স্কলারশিপ পাবে শিক্ষার্থীরা 

স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *