রাজ্যবাসীর জন্য বিরাট খুশির খবর। রাজ্যে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা বেড়ে ১৫০০ টাকা হল। অনেকদিন ধরেই ভাতার পরিমাণ বাড়ানোর দাবি উঠছিল। বিশেষত রাজ্যে অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পে টাকার পরিমাণ বাড়লেও এতদিন বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধীদের জন্য চালু করা ভাতা একই ছিল, মাসিক ১০০০ টাকা। এবার সেইসব ভাতার এক ধাক্কায় ৫০০ টাকা বাড়লো। অর্থাৎ এখন থেকে এইসব প্রকল্পের সুবিধাভোগীরা মাসিক ১৫০০ টাকা করে পাবেন। কবে থেকে এই নতুন ভাতা অ্যাকাউন্টে ঢুকবে? দেখে নিন।
গত ২০ শে জুলাই পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর (Department of Women & Child Development and Social Welfare) তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভাতা বৃদ্ধির বিষয়ে ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের জাতীয় সামাজিক সহায়তা (NSAP) এর আওতায় থাকা সমস্ত ভাতা যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বিপুলসংখ্যক নাগরিক উপকৃত হতে চলেছেন।
বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা বেড়ে ১৫০০ টাকা: অফিসিয়াল বিজ্ঞপ্তি
[quadsid=21]
কবে থেকে অ্যাকাউন্টে পাবেন?
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ আগস্ট ২০২৬ থেকেই এই বর্ধিত ভাতা কার্যকর হবে। রাজ্যের যোগ্য সুবিধাভোগীরা ১ সেপ্টেম্বর থেকে সুবিধা পেতে শুরু করবেন। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি ব্যাংক একাউন্টে এই ভাতা ক্রেডিট করা হবে।
আরও পড়ুনঃ এই কার্ড না থাকলে আর পাবেন না বাস ভাড়া ফ্রি, কিভাবে আবেদন করবেন?
সরকারী প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()