পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য ব্যাংকে সরকারি চাকরির বিরাট সুযোগ। ভারতের অন্যতম বিখ্যাত পাবলিক সেক্টর ব্যাংক ইউনিয়ন ব্যাংকে ৩৯৫ স্পেশালিস্ট অফিসার নিয়োগ করার জন্য আবেদন জমা নেওয়া শুরু হয়েছে (UBI SO Recruitment 2026)। জেনারেল ব্যাংকিং অফিসার এবং বিভিন্ন ডোমেইন স্পেশালিস্ট ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের নারী পুরুষ নির্বিশেষে সকল প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। নূন্যতম স্নাতক পাস যোগ্যতা থাকলেই এখানে আপনি আবেদন করতে পারবেন। আপনার যদি ব্যাংকে ভালো ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে, তবে এই সেরা সুযোগ। নিচে যাবতীয় তথ্য বিশদে জেনে নিয়ে দ্রুত আবেদন সেরে ফেলুন।
| নিয়োগকারী সংস্থা |
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া (Union Bank of India)। |
| মোট শূন্যপদ | ৩৯৫টি |
| পদের নাম |
ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, চিফ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (AGM), ও ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM)। |
| ক্যাটেগরি |
জেনারেল ব্যাংকিং, ল, আইটি, ফরেক্স, চার্টার্ড একাউন্টেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ার ইত্যাদি। |
| আবেদনের মাধ্যম | অনলাইন। |
| অফিশিয়াল ওয়েবসাইট |
www.unionbankofindia.co.in |
শূন্যপদের বিবরণ
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাংকের স্কেল ২ থেকে স্কেল ৬ পর্যন্ত বিভিন্ন পদে স্থায়ী ভিত্তিতে এই নিয়োগ হবে,
| পদের নাম | স্কেল | মোট শূন্যপদ |
| ম্যানেজার | MMGS-II | ১৬৩ |
| সিনিয়র ম্যানেজার | MMGS-III | ১৫৩ |
| চিফ ম্যানেজার | SMGS-IV | ৫২ |
| অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার | SMGS-V | ২০ |
| ডেপুটি জেনারেল ম্যানেজার | TEGS-VI | ৭ |
| মোট | ৩৯৫ | |
শিক্ষাগত যোগ্যতা
পদের ধরন অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ স্নাতক ডিগ্রি/ বি.ই/ বি.টেক/ এম.সি.এ/ এম.এসসি/ এল.এল.বি/ সি.এ/ সি.এম.এ/সি.এফ.এ/ এম.বি.এ ইত্যাদি ফুল-টাইম ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা
- স্কেল ৩ পর্যন্ত বিভিন্ন পদের জন্য কমপক্ষে ২ থেকে ৫ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
- স্কেল ৪ থেকে ৬ পর্যন্ত বিভিন্ন পদের জন্য কমপক্ষে ৭ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বয়সসীমা
১ জুলাই ২০২৬ অনুযায়ী সর্বনিম্ন ২০ বছর বয়স থাকলেই থেকে উল্লেখিত পদগুলিতে প্রার্থীরা আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স সীমা পদবিশেষে ৩০ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আরও পড়ুনঃ পাঞ্জাব ব্যাংকে ৫৪৫ লোকাল ব্যাংক অফিসার নিয়োগ
বেতন
| পে স্কেল / গ্রেড | মাসিক বেতন |
| MMGS-II (Manager) |
৬৪,৮২০ থেকে ৯৩ ৯৬০ টাকা |
| MMGS-III (Senior Manager) |
৮৫,৯২০ থেকে ১,০৫,২৮০ টাকা |
| SMGS-IV (Chief Manager) |
১,০২,৩০০ থেকে ১,২০, ৯৪০ টাকা |
| SMGS-V (Assistant General Manager) |
১,২০,৯৪০ থেকে ১,৩৫,০২০ টাকা |
| TEGS-VI (Deputy General Manager) |
১,৪০,৫০০ থেকে ১,৫৬,৫০০ টাকা। |
কীভাবে আবেদন করবেন?
- প্রথমে ইউনিয়ন ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট www.unionbankofindia.co.in-এ যান।
- হোমপেজে “Careers” বা “Recruitment” লিংকে ক্লিক করুন।
- “UNION BANK RECRUITMENT PROJECT 2026-27” বিজ্ঞপ্তিটি বেছে নিয়ে “CLICK HERE TO APPLY ONLINE” লিংকে ক্লিক করুন।
- “Click here for New Registration” বিকল্পে ক্লিক করে আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- সঠিক তথ্য পূরণ করে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর ও আঙুলের ছাপ আপলোড করুন।
- আপনার শ্রেণী অনুযায়ী নির্ধারিত ফি প্রদান করে ফর্মটি সাবমিট করুন।
- ভবিষ্যতের প্রয়োজনের জন্য পূরণ করা আবেদনপত্রের একটি প্রিন্টআউট রেখে দিন।
আবেদন ফি
- GEN / OBC / EWS প্রার্থী: ১,১৮০ টাকা
- SC / ST / PwBD প্রার্থী: ১৭৭ টাকা
নির্বাচন প্রক্রিয়া
- এখানে প্রার্থী নির্বাচনের জন্য প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ইংরেজি এবং প্রফেশনাল নলেজ থেকে প্রশ্ন থাকবে। পদবিশেষে পরীক্ষার বিষয়, নম্বর ও সময় পরিবর্তন সাপেক্ষ।
- তারপর গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ হবে। বিভিন্ন সিনিয়র পজিশন যেমন স্কেল ৪ থেকে ৬ পর্যন্ত পদের ক্ষেত্রে কোনো প্রিলিমিনারি পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ হবে।
বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- অনলাইন আবেদন শুরুর তারিখ: ২১ জুলাই ২০২৬।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট ২০২৬ (রাত ১১:৫৯ পর্যন্ত)।
আরও পড়ুনঃ কটন কর্পোরেশনে স্নাতক পাসে বিভিন্ন পদে নিয়োগ
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন