প্রকাশিত হল JENPAS UG 2026 পরীক্ষার মডেল অ্যানসার কি। গত ৭ জুন তারিখে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয়েছিল JENPAS UG 2026 পরীক্ষা। অবশেষে ২৩ জুন WBJEEB বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তার মডেল বা প্রভিশনাল অ্যানসার কি (JENPAS UG Model Answer Key 2026) প্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে ইতিমধ্যেই অ্যানসার কি চ্যালেঞ্জ করার লিঙ্কও সক্রিয় করে দেওয়া হয়েছে। যেসমস্ত পরীক্ষার্থীরা উত্তরে গরমিল পাবেন, তাদের নির্দিষ্ট ফি প্রদান করে অনলাইনে সংশ্লিষ্ট উত্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে হবে। আপনি যদি এবছরের পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন, তবে কিভাবে অ্যানসার কি দেখবেন, কিভাবে চ্যালেঞ্জ করবেন, কত টাকা লাগবে, ইত্যাদি প্রশ্নের উত্তর এই প্রতিবেদনে জেনে নিন।
| পরীক্ষার নাম | |
| পরীক্ষার তারিখ | ৭ জুন, ২০২৬। |
| মডেল অ্যানসার কি প্রকাশের তারিখ |
২৩ জুন, ২০২৬। |
| অফিসিয়াল ওয়েবসাইট | wbjeeb.nic.in |
JENPAS UG 2026 Expected Cut-off Marks
| Category | |
| General (UR) | 60+ marks |
| OBC | 50 – 60 marks |
| SC | 45 – 55 marks |
| ST | 40 – 50 marks |
JENPAS UG Model Answer Key 2026 Download
- প্রথমে WBJEEB এর অফিশিয়াল ওয়েবসাইটে wbjeeb.nic.in যান।
- হোমপেজে থাকা Examination সেকশনে গিয়ে ‘JENPAS(UG)’ ট্যাবে ক্লিক করুন।
- এরপর নীচে Candidates Corner এ এসে “View/Challenge of Provisional/Model Answer Keys for JENPAS(UG)-2026” লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
- আপনার নির্দিষ্ট লগইন আইডি এবং জন্মতারিখ দিয়ে পোর্টালে লগইন করুন।
- স্ক্রিনে আপনার মডেল অ্যানসার কি ভেসে উঠবে। সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন।
আরও পড়ুনঃ JENPAS UG Question Paper 2026
কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন?
যদি কোনো পরীক্ষার্থী প্রোভিশনাল অ্যানসার কি-এর কোনো উত্তরের সঙ্গে নিজের দেওয়া উত্তরের কোনো গরমিল দেখেন, তবে সংশ্লিষ্ট উত্তরের বিরুদ্ধে অনলাইনের মাধ্যমে চ্যালেঞ্জ জানানো যাবে। এজন্য,
- প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- একইভাবে লগইন আইডি এবং পাসওয়ার্ড বা জন্মতারিখ দিয়ে পোর্টালে লগইন করুন।
- লগইন হবার পর আনসার কি দেখা যাবে।
- সেখানে যে উত্তর দিতে আপনার আপত্তি আছে সেটি নির্বাচন করুন।
- উত্তরের স্বপক্ষে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
- নির্দিষ্ট ফি জমা দিন।
অ্যানসার কি চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে?
প্রতি প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করার জন্য পরীক্ষার্থীকে ৫০০ টাকা করে প্রসেসিং ফি দিতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই-এর মাধ্যমেই জমা দেওয়া যাবে।
কত তারিখ পর্যন্ত অ্যানসার কি চ্যালেঞ্জ করা যাবে?
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে যে আগামী ২৫ জুন ২০২৬, রাত ১১:৫৯ পর্যন্ত অনলাইনে অ্যানসার কি চ্যালেঞ্জ করা যাবে। তাই দেরি না করে যত শীঘ্রই সম্ভব পোর্টালে গিয়ে আপনার অ্যানসার কি চেক করুন এবং সন্দেহ থাকলে চ্যালেঞ্জ করে দিন।
এরকম গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()

