‘ভরসা’ প্রকল্পে বেকারদের মিলবে মাসে ৩০০০ টাকা, বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী


পশ্চিমবঙ্গ বাজেট 2026 এ বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই যুব সম্প্রদায়ের মধ্যে উদবেগ চলছিল যুবশক্তি প্রকল্পে কবে ৩০০০ টাকা ভাতা চালু হবে তা নিয়ে। এবার রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে আনুষ্ঠানিকভাবে ‘ভরসা’ প্রকল্পের ঘোষণা করা হল, যার মাধ্যমে প্রতিমাসে রাজ্যের বেকার ছেলেমেয়েরা মাসে ৩০০০ এবং ২০০০ টাকা পাবে। কাদের জন্য ৩০০০ আর কাদের ২০০০, কি যোগ্যতা থাকলে আবেদন করা যাবে, কবে চালু হবে ভাতা, বাজেট পেশের সময় সবই জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

উল্লেখ্য, পূর্বের তৃণমূল সরকারের আমলে ‘যুবসাথী’ প্রকল্পে বেকারদের ১৫০০ টাকা করে দেওয়া হতো। রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপি তার নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছিল ‘যুবশক্তি’ প্রকল্পের মাধ্যমে সেই ভাতা বাড়িয়ে ৩০০০ টাকা করে ভাতা দেওয়ার। ভোট মেটার পর থেকে সেই নিয়ে নতুন সরকারের তরফে কোন উদ্যোগ নেওয়া হয়নি। সকলের আশা ছিল বাজেটে এই নিয়ে ঘোষণা আসতে পারে। আর তাই হল। ২০২৬-২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে ‘ভরসা’ প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

‘ভরসা’ প্রকল্পে মাসে কত টাকা পাবেন?

রাজ্য বাজেট ২০২৬-এর প্রস্তাব অনুযায়ী, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে:

  • গ্র্যাজুয়েট বা স্নাতক পাস বেকার: প্রতি মাসে ৩,০০০ টাকা।
  • অন্যান্য যোগ্য আবেদনকারী: প্রতি মাসে ২,০০০ টাকা।
  • পরীক্ষার জন্য এককালীন সাহায্য: সরকারি ও সরকারপোষিত কলেজের যে সমস্ত ছাত্র-ছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের প্রস্তুতির সুবিধার্থে এককালীন ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

‘ভরসা’ প্রকল্পে কারা পাবেন সুবিধা?

  • আবেদনকারীর বয়স অবশ্যই ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় মাসে ১ লক্ষ টাকার কম হতে হবে।
  • যে সকল পরিবার ইতিমধ্যে সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন, তারা এই স্কিমের সুবিধা পাবেন না।

আরও পড়ুনঃ যুবশক্তি ভরসা কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন?

‘ভরসা’ প্রকল্পে আবেদনের জন্য কী কী নথি জরুরি?

ভরসা প্রকল্পে আবেদনের সময় যে সমস্ত ডকুমেন্ট লাগবে, সেগুলি হলো:

  • আধার কার্ড (জাতীয় পরিচয়পত্র হিসেবে)।
  • ভোটার আইডি কার্ড।
  • বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণপত্র হিসেবে)।
  • শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং মার্কশিট।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ (যেখানে সরাসরি টাকা পাঠানো হবে)।
  • পারিবারিক আয়ের শংসাপত্র।

কিভাবে আবেদন করবেন ‘ভরসা’ প্রকল্পে?

ভরসা প্রকল্পে আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। ইতিমধ্যেই যুবশক্তি অফিসিয়াল পোর্টাল চালু হয়েছে , কিন্তু তাতে আবেদন করা যাচ্ছে না। সরকারি নিয়ম অনুযায়ী, এই প্রকল্পে অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করা যেতে পারে। বিস্তারিত এবং সঠিক আপডেট অফিসিয়াল ঘোষণা আসা মাত্রই জানা যাবে।

কবে থেকে চালু হবে ‘ভরসা’ প্রকল্প?

আবেদনকারীদের সুখবর শুনিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী অক্টোবর ২০২৬ থেকেই রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে ‘যুবশক্তি ভরসা কর্মসূচি’। খুব শীঘ্রই নবান্নের তরফ থেকে এর আবেদন প্রক্রিয়া শুরুর নির্দিষ্ট তারিখ এবং বিস্তারিত নির্দেশিকা সম্বলিত বিজ্ঞপ্তি জারি করা হবে।

আরও পড়ুনঃ একনজরে নতুন পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬ এর সমস্ত ঘোষণা দেখে নিন

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *