আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী? কম যোগ্যতায় সরকারি চাকরির খোঁজ করছেন? তবে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা BEML Limited আপনার জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। সম্প্রতি BEML এ অপারেটর পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম আইটিআই (ITI) পাসে এখানে আবেদন করা যাবে। মোট ৩৬২টি শূন্যপদে নিয়োগ হবে। ভারতের যেকোনো রাজ্যের নারী পুরুষ নির্বিশেষে সমস্ত চাকরিপ্রার্থীরাই আবেদনের যোগ্য। অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের জন্য নিয়োগের সমস্ত তথ্য আজকে এখানে বিশদে আলোচনা করা হলো।
| কোন সংস্থা |
Bharat Earth Movers Limited (BEML) |
| কোন পদে নিয়োগ | অপারেটর। |
| কত শূন্যপদ | ৩৬২ টি। |
| কি যোগ্যতা | আইটিআই পাস। |
| আবেদন কিভাবে | অনলাইন। |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
www.bemlindia.in |
শূন্যপদের বিবরণ
BEML এর এই নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ট্রেড ও ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা শূন্যপদ রাখা হয়েছে। বিস্তারিত নিচে দেওয়া হলো:
| পদের নাম | মোট শূন্যপদ | SC | ST | OBC | EWS | UR |
| Fitter | ১২৭ | ২০ | ৮ | ৩৪ | ১২ | ৫৩ |
| Turner | ৯৩ | ১৪ | ৬ | ২৫ | ৯ | ৩৯ |
| Welder | ৪৪ | ৭ | ৩ | ১১ | ৪ | ১৯ |
| Machinist | ৪০ | ৬ | ২ | ১০ | ৪ | ১৮ |
| Electrician | ৫৮ | ৯ | ৪ | ১৫ | ৫ | ২৫ |
| সর্বমোট শূন্যপদ | ৩৬২ | ৫৬ | ২৩ | ৯৫ | ৩৪ | ১৫৪ |
শিক্ষাগত যোগ্যতা
- প্রার্থীকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ৬০% নম্বর নিয়ে ITI উত্তীর্ণ হতে হবে। (SC/ST/PwD প্রার্থীদের জন্য নম্বরে ৫% ছাড় রয়েছে, অর্থাৎ তারা ৫৫% নম্বর পেলেই আবেদন করতে পারবেন)।
- ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (NCVT) দ্বারা অনুমোদিত নিয়মিত প্রার্থী হিসেবে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (NTC) থাকতে হবে।
- পাশাপাশি ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং (DGT) দ্বারা প্রদত্ত সংশ্লিষ্ট ট্রেডের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা
১০ জুলাই, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা হতে হবে:
- সাধারণ (General) ও EWS প্রার্থীদের: সর্বোচ্চ ২৯ বছর।
- OBC (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীদের: সর্বোচ্চ ৩২ বছর (৩ বছরের সরকারি ছাড় প্রাপ্য)।
- SC / ST প্রার্থী: সর্বোচ্চ ৩৪ বছর (৫ বছরের সরকারি ছাড় প্রাপ্য)।
- PwD (প্রতিবন্ধী) প্রার্থী: ক্যাটাগরি অনুযায়ী অতিরিক্ত ১০ বছরের ছাড় পাবেন (ন্যূনতম ৪০% প্রতিবন্ধকতা থাকলে)।
বেতন কাঠামো
নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে মূল বেতন (Basic Pay) দেওয়া হবে ১৬,৯০০/- টাকা। পারফরম্যান্সের ওপর ভিত্তি করে প্রতি বছর মূল বেতনের ওপর ৩% হারে ইনক্রিমেন্ট দেওয়া হবে। সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য হারে DA, HRA, Medical Allowance দেওয়া হবে। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড (PF), গ্র্যাচুইটি এবং বোনাস দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
- প্রথমে BEML-এর অফিশিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে যান: www.bemlindia.in/careers।
- Current Recruitment এ ক্লিক করে বিজ্ঞপ্তি নম্বর KP/S/10/2026-এর অধীনে “Apply Online” লিঙ্কে ক্লিক করুন।
- আপনার বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- আবেদন ফর্মে সমস্ত ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য নিখুঁতভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় স্ক্যান করে আপলোড করুন।
- আবেদন ফি জমা দিন।
- সবশেষে ফর্মটি সাবমিট করুন এবং অ্যাপ্লিকেশন প্রিন্ট আউটটি নিয়ে নিন।
প্রয়োজনীয় ডকুমেন্টস
অনলাইনে আবেদন করার সময় নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে,
- মাধ্যমিকের মার্কশিট।
- আই টি আই পাশের সার্টিফিকেট।
- আই টি আই এর সমস্ত শিক্ষাবর্ষের মার্কশিট।
- ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট।
- পাসপোর্ট সাইজ ছবি।
- সিগনেচার।
- অভিজ্ঞতার প্রমাণ (যদি থাকে)।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
আবেদন ফি
| ক্যাটেগরি | ফী |
| General, EWS এবং OBC প্রার্থী | ২০০/- টাকা। |
| SC, ST এবং PwD (প্রতিবন্ধী) প্রার্থী |
কোনো আবেদন ফি লাগবে না। |
আরও পড়ুনঃ মাজাগাঁও ডকে আই টি আই পাসে নিয়োগ, মোট শূন্যপদ ৪৯৫ টি
নির্বাচন প্রক্রিয়া
BEML-এর এই নিয়োগ প্রক্রিয়া মূলত একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা বা CBT এর মাধ্যমে সম্পন্ন হবে। মোট ২ ঘণ্টার পরীক্ষা। প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপ বা MCQ ফরম্যাটে। মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং এতে কোনো নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষার প্যাটার্ন নীচে বর্ণনা করা হল,
| পার্ট | বিষয় | প্রশ্ন |
| পার্ট-১ | সাধারণ জ্ঞান (General Awareness) | ২০টি প্রশ্ন |
| পার্ট-২ | ইংরেজি এবং রিজনিং (English & Reasoning) | ২০টি প্রশ্ন |
| পার্ট-৩ | সংশ্লিষ্ট ট্রেড বা ডিসিপ্লিন (Concerned Discipline) | ৬০টি প্রশ্ন |
পরীক্ষায় পাশ করার জন্য সাধারণ ও EWS প্রার্থীদের ৪৫% নম্বর পেতে হবে। SC/ST/PwD প্রার্থীদের জন্য ৫% ছাড় দিয়ে তা ৪০% নির্ধারণ করা হয়েছে।
অনলাইন পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রার্থীদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৭ জুন, ২০২৬।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ১০ জুলাই, ২০২৬ (সন্ধে ৬:০০ টা পর্যন্ত)।
BEML হেল্পলাইন
নিয়োগ সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসার জন্য বা আবেদনের সমস্যা হলে সরাসরি অফিসিয়াল ইমেলে যোগাযোগ করতে পারেন: [email protected]
এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()