কেন্দ্রীয় সংস্থায় ১৪০ অ্যাপ্রেন্টিস নিয়োগ, স্নাতক পাস যোগ্যতায় আবেদন করুন

কেন্দ্রীয় সরকারের চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা অর্ডন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম স্নাতক পাস যোগ্যতা থাকলেই এখানে আবেদন করা যাবে। যোগ্য প্রার্থীদের অ্যাপ্রেন্টিস পদে ট্রেনিং দিয়ে কাজের সুযোগ দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ডের সুবিধাও থাকবে। নীচে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশদে আলোচনা করা হলো।

সংস্থার নাম

অর্ডন্যান্স ফ্যাক্টরি, মিউনিশনস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

পদের নাম

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (Engineering Streams), গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (General Streams), টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস।

মোট শূন্যপদ ১৪০ টি।
শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম স্নাতক পাস।

আবেদন পদ্ধতি অফলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

https://munitionsindia.in

শূন্যপদের সম্পূর্ণ বিবরণ

অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা মূলত তিনটি প্রধান ক্যাটাগরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে। কোন ক্যাটেগরিতে কত করে শূন্যপদ আছে তার নিচের টেবিলে দেওয়া হল,

পদের নাম শূন্যপদ ক্যাটেগরি
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (Engineering Streams) ৪৫ টি

SC-০৭, ST-০৩, OBC-১২, EWS-০৫, PHP-০২ এবং সাধারণ বা আন-রিজার্ভড (UR)-১৬টি

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (General Streams) ৪৫ টি

SC-০৭, ST-০৩, OBC-১২, EWS-০৫, PHP-০২ এবং সাধারণ বা আন-রিজার্ভড (UR)-১৬টি

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ৫০ টি

SC-০৮, ST-০৪, OBC-১৪, EWS-০৫, PHP-০২ এবং সাধারণ বা আন-রিজার্ভড (UR)-১৭টি

আবেদনের যোগ্যতা

  • প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা রাজ্য কারিগরি শিক্ষা বোর্ড (State Board of Technical Education) থেকে সংশ্লিষ্ট শাখায় স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস হতে হবে।
  • প্রার্থী যদি পূর্বে কোনো সংস্থায় এক বছর বা তার বেশি সময় ধরে কোনো প্র্যাক্টিক্যাল ট্রেনিং বা চাকরির অভিজ্ঞতা অর্জন করে থাকেন, তবে তিনি এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
  • ডিগ্রি বা ডিপ্লোমা সম্পন্ন করার পর ৫ বছরের বেশি সময় পার হওয়া চলবে না।

বয়সসীমা

আবেদনের জন্য ন্যূনতম বয়স হতে হবে ১৪ বছর। বিজ্ঞপ্তিতে কোনো বয়সের উর্দ্ধসীমার উল্লেখ নেই।

স্টাইপেন্ড

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। ক্যাটাগরী অনুযায়ী স্টাইপেন্ডের পরিমাণ ভিন্ন ভিন্ন

  • গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: মোট ১২,৩০০ টাকা।
  • টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: মোট ১০,৯০০ টাকা।

কীভাবে আবেদন করবেন?

  • প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখান থেকে আবেদনপত্রটি প্রিন্ট করে নিন।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে সেটি পূরণ করে ফেলুন।
  • আবেদনপত্রের নির্দিষ্ট বক্সে আপনার একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি আটকে দিন।
  • প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র (SC/ST/OBC হলে) ইত্যাদির Self-attested কপি ফর্মের সাথে সংযুক্ত করুন।
  • এরপর নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

To,
The Chief General Manager,
Ordnance Factory Chanda,
A Unit of Munitions India Limited,
District: Chandrapur, Pin – 442501 (Maharashtra).

নির্বাচন প্রক্রিয়া

এই নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। ডিগ্রি বা ডিপ্লোমার ফাইনাল ইয়ারের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরাসরি একটি শর্টলিস্ট তৈরি করা হবে। মেধা তালিকায় নাম আসার পর সফল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পর নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু ও নোটিফিকেশন সময়কাল: ১৬ জুন ২০২৬।
  • আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ: ০৯ জুলাই, ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *