AIIMS BSc নার্সিং পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ, অ্যাডমিট ডাউনলোড করার সরাসরি লিঙ্ক রইল

ভারতে নার্সিং এ ক্যারিয়ার গড়তে ইচ্ছুক এমন চাকরিপ্রার্থীদের জন্য AIIMS BSc নার্সিং এন্ট্রান্স পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই বছর AIIMS এর প্যারামেডিকেল ও নার্সিং কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া মে মাসেই সম্পন্ন হয়েছে। এবার নিয়োগকারী সংস্থা মারফত প্রবেশিকা পরীক্ষার অ্যাডমিট কার্ড (AIIMS BSc Nursing Admit Card 2026) প্রকাশ করা হল। ইচ্ছুক পরীক্ষার্থীরা AIIMS-এর অফিসিয়াল পরীক্ষা পোর্টাল থেকে নিজেদের এনরোলমেন্ট আইডি এবং জন্মতারিখ ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই প্রতিবেদনে আমরা AIIMS BSc Nursing 2026 পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সহজ পদ্ধতি, পরীক্ষার নিয়মাবলী এবং এক্সাম প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

পরীক্ষার নাম

AIIMS নার্সিং প্রবেশিকা পরীক্ষা ২০২৬।

পরিচালনাকারী সংস্থা

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)।

মোট আসনসংখ্যা ১৩৬৬টি।
পরীক্ষা পদ্ধতি অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

AIIMS BSc Nursing 2026 Exam Pattern

AIIMS প্যারামেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা সাধারণত অনলাইনে (CBT মোডে নেওয়া হয়। মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর NCERT পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে প্রশ্ন করা হয়। MCQ টাইপের পরীক্ষা। সময় থাকে ১২০ মিনিট (২ ঘন্টা)। বিষয় থাকে পদার্থবিজ্ঞান (৩০ নম্বর), রসায়ন (৩০ নম্বর), জীববিজ্ঞান/গণিত (৩০ নম্বর), জেনারেল নলেজ (১০ নম্বর)। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর নেগেটিভ মার্কিং হবে।

কবে প্রকাশিত হবে AIIMS BSc Nursing Admit Card 2026?

এবছর AIIMS BSc নার্সিং পরীক্ষা আগামী ২৭ জুন অনুষ্ঠিত হতে চলেছে। মোট দুটি শিফটে সকাল ও বিকালে পরীক্ষা নেওয়া হবে। তার আগেই AIIMS এর তরফে অফিশিয়াল ঘোষণা করে জানানো হয়েছে আগামী ১৯ শে জুন থেকে ওয়েবসাইটে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বা হল টিকিট আপলোড করা হবে। যে সমস্ত পরীক্ষার্থীরা এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা ধাপে ধাপে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

কীভাবে ডাউনলোড করবেন AIIMS BSc Nursing Admit Card 2026?

AIIMS BSc Nursing Admit Card 2026

ধাপ ১: প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে AIIMS-এর অফিসিয়াল অ্যাডমিট কার্ড পোর্টাল-এ যান।
ধাপ ২: আপনার নির্দিষ্ট Enrollment ID এবং Date of Birth দিয়ে সাবমিট করুন।
ধাপ ৩: সফলভাবে লগইন করার পর ড্যাশবোর্ডে “Admit Card Download” লিংকটি দেখতে পাবেন।
ধাপ ৪: অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে পিডিএফ (PDF) আকারে সেভ করুন এবং পরীক্ষার জন্য অন্তত দুটি রঙিন প্রিন্টআউট নিয়ে রাখুন।

AIIMS BSc Nursing Admit Card 2026 Download

অ্যাডমিট কার্ডে তথ্য পরীক্ষা করা জরুরি

ডাউনলোড করার পর অবশ্যই প্রতিটি তথ্য যেমন নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, সিগনেচার ইত্যাদি মনোযোগ সহকারে মিলিয়ে দেখে নিন। যদি কোনো পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে কোনো ভুল তথ্য বা নামের বানান ভুল থাকে, তবে দ্রুত AIIMS ওয়েবসাইটে গিয়ে Contact Us সেকশন থেকে হেল্পডেস্কে যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *