পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) আগের বিজ্ঞপ্তি অনুযায়ীই ১৬ জুন প্রকাশিত হল মাধ্যমিকের PPR PPS রেজাল্ট ২০২৬। যে সমস্ত পরীক্ষার্থীরা এবছর নিজেদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট ছিলেন না এবং খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন, তাদের সংশোধিত রেজাল্ট এখন চলে এসেছে। স্ক্রুটিনি ও রিভিউ এর ফল বেরোনোর পরই চমক দেখা গেছে মাধ্যমিকের মেধা তালিকায়। এবছর প্রথম দশে ১৩১ জন ছাত্রছাত্রী স্থান পেয়েছিল। রিভিউ ও স্ক্রুটিনি করার পর নম্বর বাড়ার ফলে সেই তালিকায় আরো ৯ জন যুক্ত হল। অর্থাৎ এখন প্রথম ১০ এর তালিকায় মোট ১৪০ জন। তোমার নম্বর বাড়লো না কমলো? অনলাইনে এইভাবে ধাপে ধাপে জেনে নাও।
| পরীক্ষার নাম |
মাধ্যমিক পরীক্ষা ২০২৬। |
| বোর্ড |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। |
| রেজাল্ট প্রকাশের তারিখ | ৮ মে, ২০২৬। |
| PPR/PPS আবেদনের সময়সীমা |
৮ মে থেকে ২২ মে, ২০২৬। |
| PPR/PPS রেজাল্ট প্রকাশের তারিখ | ১৬ জুন, ২০২৬। |
| অফিসিয়াল রেজাল্ট পোর্টাল |
https://result.wbbsedata.com/ |
WBBSE Madhyamik PPR/PPS Result 2026
বিগত বছরের তুলনায় এ বছর মাধ্যমিকের পাশের হার ছিল যথেষ্ট বেশি, ৮৬.৮৩ শতাংশ। যার মধ্যে ছাত্র পাস করেছিল ৪,২৬,৭৩৩ জন এবং ছাত্রী ৫,৪৪,৬০৬ জন। প্রথম দশের তালিকায় ছিল মোট ১৩১ জন। যদিও অনেক ছাত্র-ছাত্রীরই নম্বর নিয়ে নানান অভিযোগও ছিল। তাদের রিভিউ ও স্ক্রুটিনি রেজাল্ট এবার প্রকাশ পেল। ১৬ই জুন সকাল ১১ টার সময় অফিসিয়ালি পর্ষদ এই রেজাল্ট ঘোষণা করেছে। আর তারপরেই বিরাট বদল দেখা গেছে এ বছরের মেধা তালিকাতেও। একসঙ্গে ৯ জন পরীক্ষার্থীর নম্বর বেড়ে মেধা তালিকায় প্রথম দশের মধ্যে স্থান করে নিয়েছে।
কিভাবে অনলাইনে চেক করবেন মাধ্যমিকের PPR PPS রেজাল্ট?
পর্ষদের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, যে সমস্ত পরীক্ষার্থী রিভিউ ও স্ক্রুটিনির আবেদন করেছিলেন, তারা নিজেদের রোল নম্বর (Roll Number) এবং জন্মতারিখ (Date of Birth) দিয়ে ১১ টার পর থেকেই রেজাল্ট চেক করতে পারছেন।

ধাপ ১: প্রথমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দিষ্ট রেজাল্ট পোর্টালে যান, অর্থাৎ result.wbbsedata.com ওয়েবসাইটটি ওপেন করুন।
ধাপ ২: হোমপেজে যাওয়ার পর “Madhyamik PPR/PPS Result 2026” নামক সক্রিয় লিঙ্কটিতে ক্লিক করুন।
ধাপ ৩: এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনার রোল নম্বর এবং জন্মতারিখ (দিন/মাস/বছর ফরম্যাটে) সঠিকভাবে ইনপুট করুন।
ধাপ ৪: সমস্ত তথ্য সঠিক দেওয়া হলে নিচে থাকা ‘Submit’ বোতামে ক্লিক করুন।
ধাপ ৫: এবার স্ক্রিনে আপনার সংশোধিত পিপিআর/পিপিএস রেজাল্ট এবং আপডেট হওয়া নম্বর দেখতে পাবেন।
ধাপ ৬: ভবিষ্যতের প্রয়োজনে একটি প্রিন্টআউট নিয়ে রাখুন।
সংশোধিত মার্কশিট ও সার্টিফিকেট কবে হাতে পাবেন?
মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৮ জুন, ২০২৬ থেকে ২৫ জুন, ২০২৬-এর মধ্যে সমস্ত স্কুলের প্রধানদের বা তাদের অনুমোদিত প্রতিনিধিদের পর্ষদের নির্দিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে সংশোধিত রেজাল্ট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তবে পরীক্ষার্থীদের সংশোধিত রেজাল্ট ও সার্টিফিকেট নেওয়ার জন্য স্কুলের প্রতিনিধিদের পরীক্ষার্থীদের পূর্বের মার্কশিট ও সার্টিফিকেটটি জমা করতে হবে। সম্ভবত ১৮ বা ১৯ জুনের মধ্যেই পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ স্কুল থেকে সংশোধিত মার্কশিট ও সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন।