সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস AIIMS এ ক্লার্ক ডেটা এন্ট্রি অপারেটর ও অন্যান্য পদে নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই এখানে আবেদন করা যাবে। AIIMS এর ‘কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন’ (CRE-5) পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হবে। দেশ জুড়ে থাকা এইমসের বিভিন্ন হাসপাতাল এবং কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মীদের পোস্টিং দেওয়া হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
| নিয়োগের নাম |
AIIMS ‘কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন’ (CRE-5) 2026 |
| নিয়োগকারী প্রতিষ্ঠান |
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)। |
| পদের নাম |
ল্যাব টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার, ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক, টেকনিক্যাল অফিসার, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ যেমন সিভিল বা ইলেকট্রিক্যাল ইত্যাদি, বিভিন্ন ডাক্তারি বিভাগ যেমন ডায়েটিশিয়ান ইত্যাদি সহ মোট ৫৭ টি পদে। |
| মোট শূন্যপদ | ১৪৮৪ টি। |
| শিক্ষাগত যোগ্যতা |
পদ বিশেষে ভিন্ন ভিন্ন। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ
AIIMS কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন (CRE-5)-এর মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তের মোট ২৮টি নামী প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে। এর মধ্যে প্রধান কয়েকটি হলো:
- AIIMS New Delhi, AIIMS Kalyani, AIIMS Patna, AIIMS Bhopal, AIIMS Bhubaneswar, AIIMS Guwahati, AIIMS Nagpur, AIIMS Rishikesh, AIIMS Jammu (Vijaypur), এবং AIIMS Awantipora।
- AIIMS-Central Armed Police Forces Institute of Medical Sciences (CAPFIMS)।
- Atal Bihari Vajpayee Institute of Medical Sciences and Dr. RML Hospital, New Delhi।
- Chittaranjan National Cancer Institute (CNCI), Kolkata।
- Indian Council of Medical Research (ICMR), New Delhi।
- Lady Hardinge Medical College & Associated Hospitals।
- Pasteur Institute of India, Coonoor।
- Regional Institute of Paramedical and Nursing Sciences (RIPANS), Aizawl।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার দরকার। প্রধান কয়েকটি পদের যোগ্যতা নিচে দেওয়া হলো:
অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান / ডায়েটিশিয়ান
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফুড অ্যান্ড নিউট্রিশন/ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স বিষয়ে এম.এসসি (M.Sc) ডিগ্রি থাকতে হবে।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী)।
জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার / অফিস অ্যাসিস্ট্যান্ট
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস হতে হবে।
- কম্পিউটারে কাজের দক্ষতা থাকা বাঞ্ছনীয়।
জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট / LDC
- উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস হতে হবে।
- কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ (35 wpm) অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ (30 wpm) টাইপ করার গতি থাকতে হবে।
ডেটা এন্ট্রি অপারেটর
উচ্চমাধ্যমিক পাস এবং কম্পিউটারে প্রতি ঘণ্টায় ন্যূনতম ৮,০০০ কি-ডিপ্রেশন গতি থাকতে হবে।
UDC
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি এবং কম্পিউটারে টাইপিংয়ের দক্ষতা দরকার।
জুনিয়র ইঞ্জিনিয়ার (Civil/Electrical/AC&R)
- সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক (B.E/B.Tech) ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে।
- ডিপ্লোমা প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট বছরের অভিজ্ঞতা আবশ্যক।
ল্যাব টেকনিশিয়ান / জুনিয়র মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট
- বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
- সঙ্গে গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট থেকে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (DMLT)-তে ২ বছরের ডিপ্লোমা করতে হবে।
- এছাড়াও ১ বছরের কাজের অভিজ্ঞতা অথবা, B.Sc (MLT) ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
স্টেনোগ্রাফার / পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট / প্রাইভেট সেক্রেটারি
- উচ্চমাধ্যমিক পাস (স্টেনোগ্রাফার পদের জন্য) বা স্নাতক পাস (PA ও প্রাইভেট সেক্রেটারি পদের জন্য) হতে হবে।
- সাথে শর্টহ্যান্ড গতি প্রতি মিনিটে ৮০/১০০/১২০টি শব্দ হওয়া প্রয়োজন।
(অন্যান্য সমস্ত পদের বিস্তারিত যোগ্যতা মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারেন।)
বয়সসীমা
পদ অনুযায়ী বয়সসীমার মাপকাঠি আলাদা আলাদা। তবে সমস্ত পদের ক্ষেত্রেই ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সের হিসাব করা হবে আবেদনের শেষ তারিখ অর্থাৎ ৩০ জুন ২০২৬ অনুযায়ী।
সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন:
- SC / ST: ৫ বছর
- OBC (Non-Creamy Layer): ৩ বছর
- PWBD (প্রতিবন্ধী প্রার্থী): ১০ বছর
- প্রাক্তন সেনাকর্মী (Ex-Servicemen): মিলিটারি সার্ভিস কাল + ৩ বছর
- কেন্দ্রীয় সরকারি বেসামরিক কর্মী: ৫ বছর পর্যন্ত (গ্রুপ-বি পদের জন্য) এবং পদের নিয়ম অনুযায়ী ৪০-৪৫ বছর পর্যন্ত (গ্রুপ-সি পদের জন্য)।
বেতন
নির্বাচিত প্রার্থীদের পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন দেওয়া হবে। সাথে DA, HRA, TA, মেডিকেল ইত্যাদি সুবিধাও রয়েছে। পদ অনুযায়ী বেতনের স্কেল নীচে আলোচনা করা হলো,
পে লেভেল ৭
- পদসমূহ: ডায়েটিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Civil/Electrical/AC&R), ডোনর অর্গানাইজার, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার, প্রাইভেট সেক্রেটারি, প্রোগ্রামার, ইয়োগা ইনস্ট্রাক্টর, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি।
- মূল বেতন (Basic Pay): ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা।
পে লেভেল ৬
- পদসমূহ: অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার (Civil/Electrical/AC&R), অডিওমিটার টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ENT), ওটি টেকনিশিয়ান, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার (অ্যাকাউন্ট্যান্ট), জুনিয়র স্টোর অফিসার, স্টোর কিপার, লাইব্রেরিয়ান গ্রেড ৩, সিনিয়র নার্সিং অফিসার ইত্যাদি।
- মূল বেতন (Basic Pay): ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা।
পে লেভেল ৫
- পদসমূহ: ওয়ার্ডেন, ম্যানিফোল্ড টেকনিশিয়ান (গ্যাস স্টুয়ার্ড), ওটি অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান CCU, ফার্মাসিস্ট (গ্রেড ২), জুনিয়র মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান, জুনিয়র মেডিক্যাল রেকর্ড অফিসার ইত্যাদি।
- মূল বেতন (Basic Pay): ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা।
পে লেভেল ৪
- পদসমূহ: সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (UDC), মেকানিক (AC&R), ইলেকট্রিশিয়ান, গ্যাস/পাম্প মেকানিক, অ্যাসিস্ট্যান্ট লন্ড্রি সুপারভাইজার, ডিসপেন্সিং অ্যাটেনডেন্ট, ক্যাশিয়ার, মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার, সোশ্যাল ওয়ার্কার, ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট, হিমোডায়ালাইসিস টেকনিশিয়ান, ফায়ার টেকনিশিয়ান ইত্যাদি।
- মূল বেতন (Basic Pay): ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
পে লেভেল ২
- পদসমূহ: ডেটা এন্ট্রি অপারেটর (গ্রেড A), জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (LDC), লাইনম্যান, ওয়্যারম্যান, ওটি অ্যাটেনডেন্ট (কিছু প্রতিষ্ঠানের জন্য), স্টোর কিপার-কাম-ক্লার্ক, ল্যাব অ্যাটেনডেন্ট গ্রেড ২, কোডিং ক্লার্ক, ড্রাইভার, জুনিয়র ওয়ার্ডেন, সিকিউরিটি-কাম-ফায়ার অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি
- মূল বেতন (Basic Pay): ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।
পে লেভেল ১
- পদসমূহ: হসপিটাল অ্যাটেনডেন্ট গ্রেড ৩ (নার্সিং অর্ডালি), অফিস/স্টোর অ্যাটেনডেন্ট (MTS), কুক, ড্রেসার, মর্চুয়ারি অ্যাটেনডেন্ট ইত্যাদি ।
- মূল বেতন (Basic Pay): ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা।
আবেদন করার পদ্ধতি
- প্রথমে AIIMS-এর অফিশিয়াল ওয়েবসাইট www.aiimsexams.ac.in-এ যান।
- ‘CRE-5’ রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করে OTR – One Time Registration সম্পন্ন করুন।
- সঠিক ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ দিয়ে ফর্মটি পূরণ করুন।
- নির্দেশিকা অনুযায়ী স্পষ্ট পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর এবং বাম হাতের বুড়ো আঙুলের ছাপ স্ক্যান করে আপলোড করুন।
- আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করুন।
আবেদন ফি
| ক্যাটাগরি | আবেদন ফি |
| জেনারেল (General) / ওবিসি (OBC) প্রার্থী | ৩,০০০ টাকা |
| SC / ST প্রার্থী / EWS প্রার্থী | ২,৪০০ টাকা |
| প্রতিবন্ধী (PWBD) প্রার্থী | ফ্রি |
বিশেষ দ্রষ্টব্য: যে সমস্ত SC/ST প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ফলাফল প্রকাশের পর তাদের পুরো আবেদন ফি (২,৪০০ টাকা) যে অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়েছিল, সেখানে রিফান্ড করে দেওয়া হবে।
নির্বাচন প্রক্রিয়া
মূলত দুটি ধাপের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে কাজে নিয়োগ করা হবে।
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)
প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা নেওয়া হবে। মোট ৯০ মিনিট সময় থাকবে। ১০০টি MCQ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ৪ নম্বর বরাদ্দ অর্থাৎ মোট নম্বর ৪০০। প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। মোট ৫টি সেকশন থেকে প্রশ্ন থাকবে। যার মধ্যে ২০টি প্রশ্ন থাকবে জেনারেল নলেজ, অ্যাপ্টিটিউড এবং কম্পিউটার নলেজ থেকে। ৮০টি প্রশ্ন থাকবে সংশ্লিষ্ট পদের ডোমেন বা টেকনিক্যাল বিষয়ের ওপর ভিত্তি করে। প্রতিটি সেকশনের জন্য ১৮ মিনিট সময় বরাদ্দ থাকবে। এই পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য জেনারেল/EWS প্রার্থীদের জন্য ৪০%, OBC প্রার্থীদের জন্য ৩৫%, এবং SC/ST/PWBD প্রার্থীদের জন্য ৩০% নম্বর পাওয়া বাধ্যতামূলক।
স্কিল টেস্ট / ট্রেড টেস্ট
যে সমস্ত পদে টাইপিং, স্টেনোগ্রাফি, বা টেকনিক্যাল কাজের বাধ্যবাধকতা আছে (LDC, JAA, Steno, Mechanic, Programmer, Jr. Hindi Translator ইত্যাদি), তাদের CBT পাসের পর স্কিল টেস্ট দিতে হবে। এটি সাধারণত কোয়ালিফাইং প্রকৃতির।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- অনলাইন রেজিস্ট্রেশন শুরুর তারিখ: ১১ জুন ২০২৬।
- আবেদনের শেষ তারিখ ও সময়: ৩০ জুন ২০২৬ (বিকেল ৫:০০ টা পর্যন্ত)।
- সরকারি কর্মীদের NOC আপলোড করার শেষ তারিখ: ০৬ জুলাই ২০২৬।
- আবেদনপত্রের স্ট্যাটাস দেখার তারিখ: ০৯ জুলাই ২০২৬।
- কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)-এর সম্ভাব্য তারিখ: ২৫ থেকে ২৭ জুলাই ২০২৬ (সম্ভাব্য)।
- অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়: পরীক্ষার ৩ দিন আগে মূল অ্যাডমিট কার্ড দেওয়া হবে (৭ দিন আগে পরীক্ষার শহর জানানো হবে)।
- স্কিল টেস্টের তারিখ: পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.