আপনি কি ব্যাংকের চাকরিতে ক্যারিয়ার গড়তে চান? তাহলে আপনার জন্য দারুন সুযোগ। সম্প্রতি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় ৪৫০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। দেশের শীর্ষস্থানীয় পাবলিক সেক্টর ব্যাংক গুলির মধ্যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অন্যতম। এই ব্যাংকের অধীনে বিভিন্ন রাজ্যের শাখায় যোগ্য প্রার্থীদের ব্যাংকিং সেক্টরের বিভিন্ন কাজে প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। তার আগে নিয়োগ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্য আজকের প্রতিবেদনে জেনে নিন।
| পদের নাম |
অ্যাপ্রেন্টিস ট্রেনি। |
| নিয়োগকারী সংস্থা |
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। |
| মোর শূন্যপদ | ৪৫০০ টি। |
| পশ্চিমবঙ্গের শূন্যপদ |
৩১৫ টি (সাধারণ- ১২৬, ই ডব্লিউ এস – ৩২, ওবিসি – ৬৯, এস সি – ৭২, এস টি – ১৬) । |
| ট্রেনিং এর সময়সীমা | ১ বছর। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
beep.bfsissc.com |
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে ভারত সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে।
অবশ্যই ০১ জানুয়ারি, ২০২২ বা তারপরে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে। অর্থাৎ, ২০২২ সালের আগে যারা পাস করেছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
বয়সসীমা
৩১ মে, ২০২৬ তারিখের হিসেবে প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ২৮ বছর। অর্থাৎ, আবেদনকারীর জন্ম তারিখ অবশ্যই ৩১.০৫.১৯৯৮ থেকে ৩১.০৫.২০০৬-এর মধ্যে হতে হবে।
সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে:
| Category | Age Relaxation |
| তফসিলি জাতি / তফসিলি উপজাতি (SC/ST) | ৫ বছর |
| ওবিসি (OBC – নন-ক্রিমি লেয়ার) | ৩ বছর |
| প্রতিবন্ধী প্রার্থী (PwBD) |
সাধারণ/EWS- ১০ বছর, OBC- ১৩ বছর, SC/ST- ১৫ বছর |
| বিধবা, বিবাহবিচ্ছিন্না নারী |
সাধারণ/EWS প্রার্থীদের জন্য ৩৫ বছর, OBC- ৩৮ বছর এবং SC/ST প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত ছাড় রয়েছে। |
স্টাইপেন্ড
নিয়োগের পর অ্যাপ্রেন্টিস ট্রেনিদের প্রতি মাসে ১৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এর সাথে ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হতে পারে।
আবেদন পদ্ধতি
আবেদন প্রক্রিয়াটি দুটি প্রধান ধাপে সম্পন্ন করতে হবে:
ধাপ ১: NATS পোর্টালে রেজিস্ট্রেশন
১. প্রথমে ভারত সরকারের অফিশিয়াল অ্যাপ্রেন্টিস পোর্টাল nats.education.gov.in-এ যান।
২. সেখানে “Student Register/Login” সেকশনে গিয়ে নিজের নাম নথিভুক্ত করুন।
রেজিস্ট্রেশনের পর আপনার Enrolment Id-টি নোট করে রাখুন।
ধাপ ২: BFSI SSC পোর্টালে আবেদন
১. NATS পোর্টালে আবেদনের পর প্রার্থীরা BFSI SSC ([email protected]) থেকে একটি ইমেল রিমাইন্ডার পাবেন।
২. এরপর প্রার্থীদের beep.bfsissc.com ওয়েবসাইটে যেতে হবে।
৩. সেখানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তির পাশে থাকা আবেদনের লিংকে ক্লিক করুন।
৪. আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
৫. প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, বয়সের প্রমাণ, ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করুন।
৬. সবশেষে আবেদন ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিন।
আবেদন ফি
আবেদন করার সময় ক্যাটাগরি অনুযায়ী প্রার্থীদের অনলাইন মোডে ফি জমা দিতে হবে।
| Category | Fee |
| সাধারণ / ওবিসি / ইডব্লিউএস (পুরুষ প্রার্থী) |
৮০০ টাকা + ১৮% জিএসটি = ৯৪৪ টাকা। |
| সাধারণ / ওবিসি / ইডব্লিউএস (মহিলা প্রার্থী) |
৬০০ টাকা + ১৮% জিএসটি = ৭০৮ টাকা। |
| তফসিলি জাতি / তফসিলি উপজাতি (SC/ST – পুরুষ ও মহিলা) |
২০০ টাকা + ১৮% জিএসটি = ২৩৬ টাকা। |
| শারীরিক প্রতিবন্ধী (PwBD) ও ট্রান্সজেন্ডার প্রার্থী |
২০০ টাকা + ১৮% জিএসটি = ২৩৬ টাকা। |
নির্বাচন প্রক্রিয়া
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মূলত নীচের দুটি ধাপে প্রার্থীদের বাছাই করা অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ দেবে।
অনলাইন পরীক্ষা বা CBT
| বিষয়ের নাম | প্রশ্নের সংখ্যা | সর্বোচ্চ নম্বর | সময় | নেগেটিভ মার্কিং |
| জেনারেল / ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস | ২০ | ২০ | ৬০ মিনিট | নেই |
| কোয়ান্টিটেটিভ ও রিজনিং অ্যাপ্টিটিউড | ২০ | ২০ | ||
| কম্পিউটার নলেজ | ২০ | ২০ | ||
| জেনারেল ইংলিশ | ২০ | ২০ | ||
| সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার প্রোডাক্ট ও সার্ভিসেস | ২০ | ২০ | ||
| মোট | ১০০ | ১০০ |
স্থানীয় ভাষার পরীক্ষা (Local Language Test)
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট রাজ্যের ভাষায় দক্ষতার পরীক্ষা দিতে হবে। তবে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে সংশ্লিষ্ট ভাষায় পড়াশোনা করেছেন তাদের এই পরীক্ষা দিতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইন রেজিস্ট্রেশন শুরুর তারিখ: ১২ জুন, ২০২৬।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ২২ জুন, ২০২৬।
- আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা: ১২ জুন থেকে ২২ জুন, ২০২৬ পর্যন্ত।
- অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ: জুলাই ২০২৬-এর প্রথম সপ্তাহ।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.