ঝাড়গ্রামের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষিকা নিয়োগ, শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

ঝাড়গ্রাম বেলপাহাড়ী রেসিডেন্সিয়াল গভমেন্ট গার্লস হাই স্কুলে শিক্ষিকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। বিভিন্ন বিষয়ের জন্য আলাদা শূন্যপদ রয়েছে। চুক্তিভিত্তিক পদ্ধতিতে এই নিয়োগ হবে। শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে সরাসরি নিয়োগ দেওয়া হবে। জেলার স্থায়ী বাসিন্দা মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য। কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন করবেন? কবে ইন্টারভিউ হবে? ইত্যাদি বিবরণ নীচে দেওয়া হল।

বিজ্ঞপ্তি জারি করেছে

ঝাড়গ্রাম জেলাশাসকের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ।

পদের নাম শিক্ষিকা।
নিয়োগ হবে

বেলপাহাড়ী রেসিডেন্সিয়াল গভমেন্ট গার্লস হাই স্কুলে।

বিষয়

ইংরেজি, বাংলা, ইকোনমিক্স, জীবন বিজ্ঞান।

আবেদন পদ্ধতি

আবেদনের যোগ্যতা

  • শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন।
  • যেকোনো সরকারি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষিকা হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

০১/০৬/২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ৬৪ বছরের কম হতে হবে।

বেতন

সরকারি নিয়ম অনুযায়ী, অবসরকালীন শেষ বেতন থেকে পেনশন বাদ দিয়ে যা থাকে সেই টাকা মাসিক পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

  • নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
  • সঠিকভাবে সেটি পূরণ করে ফেলতে হবে।
  • এরপর নীচে দেওয়া নথিপত্রের সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স সংযুক্ত করে নিতে হবে।
  • সরাসরি ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা করে দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • নির্দিষ্ট ফরম্যাটে লেখা আবেদনপত্র।
  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সমতুল্য) ।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট।
  • প্রফেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট (B.Ed / D.El.Ed বা সমতুল্য)।
  • পেনশন পেমেন্ট অর্ডার (PPO)।
  • রিটায়ারমেন্ট অর্ডার / রিলিজ অর্ডার।
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড (EPIC)।
  • ২ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

নিয়োগ পদ্ধতি

এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না। মোট ৫০ নম্বরের একটি পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের সময় ও স্থান

  • ইন্টারভিউয়ের তারিখ: ১৯ জুন, ২০২৬ (মঙ্গলবার)।
  • রিপোর্টিং ও রেজিস্ট্রেশনের সময়: সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত।
  • স্থান: Office Chamber of the Additional District Magistrate (Development), 1st Floor, Collectorate Complex, Jhargram।

Official Notification: Download Now 

Application Form: Download Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *