জি পি বিড়লা স্কলারশিপ 2026 এ আবেদন শুরু হল, আবেদনপত্র ডাউনলোড করুন

পশ্চিমবঙ্গের এবছরের উচ্চমাধ্যমিক পাস শিক্ষার্থীদের জন্য সুখবর। সম্প্রতি জি পি বিড়লা স্কলারশিপ 2026 এ আবেদন শুরু হয়েছে। প্রতিবছর এই স্কলারশিপের মাধ্যমে রাজ্যের হাজার হাজার দরিদ্র মেধাবী পড়ুয়া উচ্চশিক্ষার খরচ চালাতে পারে। সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য মেলে। যারা যারা এবছর জি পি বিড়লা স্কলারশিপে আবেদন করতে আগ্রহী, তাদের জন্য এখানে যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, আবেদনের শেষ তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হলো।

স্কলারশিপের নাম

জি পি বিড়লা স্কলারশিপ 2026।

প্রদানকারী সংস্থা

জি পি বিড়লা ফাউন্ডেশন।

যোগ্যতা

উচ্চ মাধ্যমিক পাস।

টাকার পরিমান

বার্ষিক ৫০ হাজার টাকা পর্যন্ত ।

অফিসিয়াল ওয়েবসাইট

জি পি বিড়লা স্কলারশিপ 2026 যোগ্যতা

এই স্কলারশিপে আবেদনের জন্য ছাত্রছাত্রীদের নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে:

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • পশ্চিমবঙ্গ বোর্ডের (WBCHSE) ক্ষেত্রে অন্তত ৮৫% নম্বর সমেত আর সিবিএসই (CBSE) বা আইএসসি (ISC) বোর্ডের ক্ষেত্রে অন্তত ৯০% নম্বর সমেত উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বর্তমানে স্বীকৃত প্রতিষ্ঠানে স্নাতক কোর্সে ভর্তি হতে হবে।
  • আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ৮,০০,০০০ টাকার কম হতে হবে।

জি পি বিড়লা স্কলারশিপ 2026 সুবিধা

জি পি বিড়লা ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্বাচিত ছাত্রছাত্রীকে বছরে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। এছাড়াও বর্ষে বই কেনার জন্য এককালীন ৭,০০০ টাকা অতিরিক্ত প্রদান করা হয়।

আবেদন পদ্ধতি

জি. পি. বিড়লা স্কলারশিপের জন্য দুভাবে আবেদন করা যায়:

অনলাইন

  • অনলাইনে আবেদনের জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট gpbirlaedufoundation.com-এ যেতে হবে।
  • ‘Apply Now’ বাটনে ক্লিক করে ফর্ম ফিলাপ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে আবেদন ফর্ম যাচাই করে সাবমিট করে দিতে হবে।

যারা নিজেদের আবেদন রিনিউয়াল করতে চান, তাদেরকেও একই নিয়মে আবেদন করতে হবে।

অফলাইন

এই স্কলারশিপে প্রার্থীরা চাইলে অফলাইনেও আবেদন করতে পারেন। অফলাইনে আবেদন করার জন্য,

  • নীচে দেওয়া ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে।
  • সেটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ একটি ডাক বিভাগের খামে ভরে নিতে হবে।
  • তারপর পাঠিয়ে দিতে হবে নিচের ঠিকানায়:
    G P Birla Educational Foundation,
    78, Syed Amir Ali Avenue, Kolkata – 700019

আবেদনের সময়সীমা

এবছর জি পি বিড়লা স্কলারশিপে আবেদন শুরু হয়ে গিয়েছে। আগামী ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন চলবে। আগ্রহী প্রার্থীদের উপরে দেওয়া নিয়মে সময়সীমা শেষ হওয়ার আগেই আবেদন করতে বলা হচ্ছে।

G P Birla Scholarship Application Form

Application Form: Download Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *