পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অধীনে দুর্দান্ত চাকরির সুযোগ। হুগলীর জেলা স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা গেছে, জেলার ইমামবাড়া সদর হাসপাতালে এই ক্ষেত্রে শূন্যপদ রয়েছে। জেলার স্থায়ী বাসিন্দা নারী পুরুষ নির্বিশেষে যে কোন চাকরিপ্রার্থী নির্দিষ্ট যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। সবচেয়ে বড়ো খবর, এখানে কোনো পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউ দ্বারা কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের পর রাজ্য সরকারের চাকরি, সঙ্গে মোটা বেতন। তাই এত সহজে এত ভালো চাকরির সুযোগ হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলাই ভালো। তার আগে নিয়োগের সমস্ত ঝটপট জেনে নিন।
| Memo No |
DH/HGL/1799, Date: 3/06/2026 |
| নিয়োগকারী সংস্থা |
হুগলী ইমামবাড়া জেলা হাসপাতাল। |
| পদের নাম |
স্টাইপেন্ডিয়ারি হাউজস্টাফ। |
| বিভাগ |
জেনারেল মেডিসিন, গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স, জেনারেল সার্জারি, পেডিয়াট্রিক বা শিশু বিভাগ, অ্যানেস্থেশিয়া। |
| মোট শূন্যপদ | ১৩ টি। |
| কাজের ধরন | চুক্তিভিত্তিক। |
| আবেদন পদ্ধতি | অফলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
www.wbhealth.gov.in এবং www.hooghly.nic.in |
শূন্যপদের বিবরণ
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে হাউজস্টাফ নিয়োগ করা হবে। কোন বিভাগে কতটি আসন রয়েছে, তা নিচে উল্লেখ করা হলো:
| Departments | Vacancy |
| GENERAL MEDICINE | ০৪টি পদ |
| GYNAE AND OBSTETRICS | ০৪টি পদ |
| GENERAL SURGERY | ০২টি পদ |
| PAEDIATRIC | ০২টি পদ |
| ANAESTHESIA | ০১টি পদ |
আবেদনের যোগ্যতা
এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের নির্দিষ্ট কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে:
- আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত মেডিকেল কাউন্সিল অনুমোদিত কলেজ থেকে এমবিবিএস (MBBS) ডিগ্রি পাস হতে হবে।
- প্রার্থীদের রোটেটরি ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। ইন্টার্নশিপ শেষ না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
- প্রার্থীদের অবশ্যই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI) অথবা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল (WBMC) এর বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা
৩১/০৩/২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া চলবে না।
বেতন
বেতন নিয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। প্রার্থীর সঙ্গে সরাসরি এবিষয়ে আলোচনা করা হবে।
আবেদন পদ্ধতি
- আবেদন করার জন্য প্রার্থীদের নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে তার মধ্যে থাকা আবেদন পত্রটি A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে।
- এরপর আবেদনপত্র সমস্ত প্রয়োজনীয় ব্যক্তিগত এবং শিক্ষাগত তথ্য পূরণ করতে হবে।
- নিচে দেওয়া ডকুমেন্ট গুলির এক কপি করে সেলফ অ্যাটেস্টেড জেরক্স আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
- সবকিছু একত্রে একটি খামে ভরে নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- পূরণ করা আবেদনপত্র।
- এমবিবিএস ডিগ্রির সমস্ত বছরের মার্কশিট।
- অনার্স এবং গোল্ড মেডেলের শংসাপত্র (যদি থাকে)।
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড।
- ইন্টার্নশিপ সম্পন্ন করার শংসাপত্র।
- MCI অথবা WBMC রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
- অ্যাটেম্পট বা চান্স সার্টিফিকেট।
নির্বাচন প্রক্রিয়া
নিয়োগের জন্য কোন রকম লিখিত বা অনলাইন পরীক্ষা নেওয়া হবে না। আবেদন জমা করার পর শর্ট লিস্ট করা প্রার্থীদের ব্যক্তিগত সাক্ষাৎকার এবং অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তার ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের কাজে নিয়োগ দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা: ৫ জুন ২০২৬ থেকে ১৮ জুন ২০২৬ পর্যন্ত।
- চূড়ান্ত নির্বাচনের তারিখ: ২৯শে জুন ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.