ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের প্রতি সম্মান জানিয়ে জনপ্রিয় স্কলারশিপ পোর্টাল Buddy4Study চালু করেছে ‘ড: রাজেন্দ্র প্রসাদ স্কলারশিপ প্রোগ্রাম’। মূলত মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাস করার পর এই বৃত্তির জন্য আবেদন করা যায়। মেধাবী দুস্থ পড়ুয়াদের পড়াশোনার জন্য বছরে ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রতিবছর সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ যোগ্য শিক্ষার্থীরা এখানে আবেদন করে। আজকের প্রতিবেদনে আমরা স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
| স্কলারশিপের নাম |
ড: রাজেন্দ্র প্রসাদ স্কলারশিপ। |
| প্রদানকারী সংস্থা | Buddy4Study |
| ধরন | বেসরকারি। |
| শিক্ষাগত যোগ্যতা |
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| আবেদনের সময়সীমা | – |
| অফিসিয়াল ওয়েবসাইট |
https://www.buddy4study.com/page/dr-rajendra-prasad-scholarship-program |
ড: রাজেন্দ্র প্রসাদ স্কলারশিপ আবেদনের যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- শিক্ষার্থীদের আগের পরীক্ষায় নূন্যতম ৬৫% নম্বর পেয়ে পাস করতে হবে।
- আবেদনকারী শিক্ষার্থীর বার্ষিক পারিবারিক আয় সমস্ত উৎস মিলিয়ে ৮ লক্ষ টাকার কম হতে হবে।
- বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে।
ড: রাজেন্দ্র প্রসাদ স্কলারশিপ আর্থিক সুবিধা
এই স্কলারশিপে যোগ্য শিক্ষার্থীদের সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। বৃত্তির টাকা স্কুল বা কলেজের টিউশন ফি, বইপত্র কেনা, স্টাডি মেটেরিয়ালস, হোস্টেল বা থাকার খরচ এবং অন্যান্য শিক্ষা সংক্রান্ত খরচের ক্ষেত্রে খরচ করা যায়।
ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্কলারশিপ আবেদনের পদ্ধতি
- প্রথমে Buddy4Study-এর অফিসিয়াল পেজে যান (www.buddy4study.com/page/dr-rajendra-prasad-scholarship-program)।
- ‘Apply Now’ ক্লিক করুন।
- যদি আগে অ্যাকাউন্ট না থাকে, তবে ইমেল, মোবাইল নম্বর বা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে ‘Create an Account’-এ ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। আর অ্যাকাউন্ট থাকলে সরাসরি লগ-ইন করুন।
- ‘Dr. Rajendra Prasad Scholarship Program’ এর লিঙ্কে ক্লিক করুন।
- ‘Start Application’ অপশনে ক্লিক করুন।
- আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করুন।
- নীচে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
- ‘Terms and Conditions’ বক্সে টিক দিন এবং ‘Preview’ করে দেখে ‘Submit’ বোতামে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
ড: রাজেন্দ্র প্রসাদ স্কলারশিপ প্রয়োজনীয় নথিপত্র
অনলাইনে আবেদন করার সময় শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রয়োজনীয় নথিপত্রগুলোর স্ক্যান কপি আপলোড করতে হবে।
- ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড।
- মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশের মার্কশিট।
- বর্তমান ক্লাসে বা কোর্সে ভর্তির প্রমাণপত্র।
- চলতি শিক্ষাবর্ষের কোর্স ফি-এর রসিদ বা ফি স্ট্রাকচার।
- বার্ষিক পারিবারিক আয়ের সার্টিফিকেট।
- শিক্ষার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স।
- প্রযোজ্য ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট।
ড: রাজেন্দ্র প্রসাদ স্কলারশিপ নির্বাচন প্রক্রিয়া
আবেদন জমা পড়ার পর শিক্ষার্থীদের নম্বর এবং আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে একটি শর্টলিস্ট তৈরি করা হয়। পরবর্তীকালে ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। ছাত্র-ছাত্রীদের ইমেল বা মেসেজের মাধ্যমে সমস্ত আপডেট জানানো হয়।
ড: রাজেন্দ্র প্রসাদ স্কলারশিপ আবেদনের সময়সীমা
Buddy4Study এর নিয়ম অনুযায়ী স্কলারশিপে আবেদন প্রক্রিয়া প্রতিবছর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়। আগ্রহী প্রার্থীদের সঠিক সময়সীমা নিয়ে আপডেট জানতে নিয়মিত Buddy4Study ওয়েবসাইট ভিজিট করতে বলা হচ্ছে।
ড: রাজেন্দ্র প্রসাদ স্কলারশিপ যোগাযোগ
যেকোনো জিজ্ঞাসা বা সমস্যার জন্য শিক্ষার্থীরা সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন:
হেল্পলাইন নম্বর: 011-430-92248 (Ext-369)