WBSSC 2nd SLST 2025: শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্যানেল বাতিল হল? দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি

সম্প্রতি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের জন্য চমকে দেওয়া আপডেট সামনে এসেছে। WBSSC 2nd SLST 2025 পরীক্ষার সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে। অর্থাৎ যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে। এই সংবাদে কার্যতই মাথায় হাত পড়েছে হাজার হাজার পরীক্ষার্থীর। এখন কি হবে তাদের ? এব্যাপারে স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি স্পষ্ট করেছে। কি বলা হয়েছে সেখানে, আজকের প্রতিবেদনে দেখে নেব।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি খবরকে কেন্দ্র করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেখানে বলা হয়েছিল যে ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। কিন্তু এই খবরের পেছনে সত্যতা কতখানি? আদৌ কি নিয়োগ প্যানেল বাতিল হয়েছে? নতুন করে পরীক্ষা নেওয়া হবে? স্কুল সার্ভিস কমিশনের তরফে পরীক্ষার্থীদের জন্য যা বার্তা দেওয়া হয়েছে, তা নীচে সরাসরি তুলে ধরা হলো।

শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্যানেল বাতিল হল?

শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্যানেল বাতিল হল?

পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBSSC) গত ২২শে মে, ২০২৬ তারিখে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে, আজ পর্যন্ত ২য় এসএলএসটি-র কোনো প্যানেল বাতিল করার বিষয়ে কোনো অফিশিয়াল সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি। বাজারে এবং বিভিন্ন চ্যাট গ্রুপে যে নোটিশটি ঘুরছে, সেটি সম্পূর্ণ নকল ও ভুয়ো। অর্থাৎ কমিশনের অফিশিয়াল বয়ান অনুযায়ী, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি পরিকল্পিত গুজব মাত্র।

পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কমিশনের বার্তা

ডিজিটাল মাধ্যমের অপব্যবহার করে যেভাবে চাকরিপ্রার্থীদের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের কমিশন সতর্ক করে বলেছে কোনো সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অজ্ঞাত ওয়েবসাইটে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে আতঙ্কিত না হতে।
নিয়োগ প্রক্রিয়া নিয়ে যাবতীয় অফিসিয়াল আপডেট একমাত্র কমিশনের ওয়েবসাইটেই প্রকাশিত হয়। তাই কোনো ফাঁদে পা না দিয়ে, প্রার্থীরা যেন নিয়মিত কমিশনের একমাত্র বৈধ পোর্টাল https://www.westbengalssc.com ফলো করেন, সেই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *