স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) সম্প্রতি ২০২৬ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি (SSC CGL Notification 2026) প্রকাশ করেছে। এবছরের পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে গ্রুপ ‘বি’ (Group B) এবং গ্রুপ ‘সি’ (Group C) পদে প্রায় ১২,২৫৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। সারা ভারত থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকল প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কি যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন করবেন? কত তারিখ পর্যন্ত আবেদন চলবে? পরীক্ষার সিলেবাস কি রকম? ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের প্রতিবেদনে সরাসরি জেনে নেব।
| নিয়োগের নাম |
SSC CGL Notification 2026 |
| নিয়োগকারী সংস্থা |
কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন (SSC)। |
| পদের নাম |
গ্রুপ বি ও গ্রুপ সি। |
| মোট শূন্যপদ | ১২২৫৬। |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক পাস। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট | ssc.gov.in |
কোন কোন পদে নিয়োগ হবে?
- গ্রুপ ‘বি’ গ্যাজেটেড পদ: অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার।
- গ্রুপ ‘বি’ নন-গ্যাজেটেড পদ: অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (CSS, IB, রেল, বিদেশ মন্ত্রক), ইনস্পেক্টর অফ ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ ইনস্পেক্টর, সাব-ইনস্পেক্টর (CBI, NIA), জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার (JSO) ইত্যাদি।
- গ্রুপ ‘সি’ পদ: অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক (UDC), সাব-ইনস্পেক্টর (সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স) ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রী পাস করতে হবে। পাশাপাশি পদ বিশেষে কিছু বিশেষ যোগ্যতাও দরকার:
- অ্যাসিস্ট্যান্ট অডিট/অ্যাকাউন্টস অফিসার (State Cadre): সংশ্লিষ্ট রাজ্যের আঞ্চলিক বা সরকারি ভাষায় পারদর্শী (মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ার, লেখার ও বলার ক্ষমতা) হতে হবে এবং তার শংসাপত্র থাকতে হবে।
- জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার (JSO): উচ্চমাধ্যমিক (12th Standard) স্তরে অঙ্কে অন্তত ৬০% নম্বর থাকতে হবে; অথবা স্নাতক স্তরে অন্যতম বিষয় হিসেবে ‘স্ট্যাটিস্টিকস’ (Statistics) থাকতে হবে।
- স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড-II: স্ট্যাটিস্টিকস, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স বা ডেটা সায়েন্স/আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা
১ আগস্ট ২০২৬ তারিখের হিসেবে প্রার্থীদের বয়সসীমা বিভিন্ন পদের জন্য বিভিন্ন নির্দিষ্ট করা হয়েছে। যেমন
- ১৮ থেকে ২৭ বছর (কিছু নির্দিষ্ট গ্রুপ সি পদের জন্য)।
- ২০ থেকে ৩০ বছর (ASO, CBI সাব-ইনস্পেক্টরের মতো পদের জন্য)।
- ১৮ থেকে ৩০ বছর (ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের জন্য)।
- ১৮ থেকে ৩২ বছর (জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য)।
সরকারি নিয়ম অনুযায়ী, SC/ST দের ৫ বছর, OBC দের ৩ বছর, PwBD (সাধারণ) দের ১০ বছর, Ex-Servicemen (ESM) দের সামরিক বাহিনীতে চাকরির মেয়াদ বাদ দেওয়ার পর আরও ৩ বছর বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন
নিয়োগের পর নির্বাচিত প্রার্থীদের পদবিশেষে ভিন্ন ভিন্ন স্কেলে বেতন দেওয়া হবে:
- অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার: পে লেভেল-৮ (৪৭,৬০০ থেকে ১,৫১,১০০ টাকা)।
- ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর, সেন্ট্রাল এক্সাইজ ইনস্পেক্টর, এএসও (CSS, Railways ইত্যাদি): পে লেভেল-৭ (৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা)।
- জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, সাব-ইনস্পেক্টর (NIA), ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট: পে লেভেল-৬ (৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা)।
- অডিটর ও অ্যাকাউন্ট্যান্ট: পে লেভেল-৫ (২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা)।
- ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, সাব-ইনস্পেক্টর (নার্কোটিক্স): পে লেভেল-৪ (২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা)।
আবেদন প্রক্রিয়া
আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে।
- প্রথমে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে (https://ssc.gov.in) যান।
- ‘Login or Register’ অপশনে ক্লিক করে ‘Register Now’-তে যান এবং One-Time Registration (OTR) প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
- ওটিআর নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন এবং ‘Latest Notifications’ ট্যাবের অধীনে ‘Combined Graduate Level Examination, 2026’-এর ‘Apply’ লিংকে ক্লিক করুন।
- নিজের শিক্ষাগত যোগ্যতা, পছন্দের পরীক্ষার কেন্দ্র (৩টি অপশন দিতে হবে) এবং অন্যান্য তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
- নিজের লাইভ ছবি তুলুন এবং সিগনেচার আপলোড করুন।
- ফর্ম প্রিভিউ করে সাবমিট করুন।
- আবেদন ফি জমা দিন।
আবেদন ফি
- সাধারণ এবং OBC প্রার্থীদের জন্য: ১০০ টাকা ।
- মহিলা, SC, ST, PwBD এবং Ex-Servicemen প্রার্থীদের জন্য: কোনো আবেদন ফি লাগবে না
প্রয়োজনীয় ডকুমেন্টস
অনলাইনে আবেদন করার সময় নিচে দেওয়া ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে:
- বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
- আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড বা পাসপোর্ট।
- মাধ্যমিক অ্যাডমিট কার্ড।
- লাইভ ছবি (Live Photograph)।
- স্ক্যান করা স্বাক্ষর।
নিয়োগ প্রক্রিয়া
SSC CGL ২০২৬ পরীক্ষাটি মূলত দুটি টায়ারে বা ধাপে অনুষ্ঠিত হবে:
টায়ার-১ (Tier-I)
এই পরীক্ষার প্যাটার্ন নিচে বোঝানো হলো,
| সাবজেক্ট | প্রশ্ন সংখ্যা | নম্বর | সময় | নেগেটিভ মার্কিং |
| জেনারেল ইন্টেলিজেন্স | ২৫ | ৫০ | ১ ঘন্টা | ০.৫০ |
| জেনারেল অ্যাওয়ারনেস | ২৫ | ৫০ | ||
| কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড | ২৫ | ৫০ | ||
| জেনারেল ইংলিশ | ২৫ | ৫০ |
টায়ার-২ (Tier-II)
চূড়ান্ত মেধা তালিকা বা মেরিট লিস্ট শুধুমাত্র টায়ার-২ পরীক্ষার নম্বরের ভিত্তিতে তৈরি হবে। টায়ার-২-এ মোট তিনটি পেপার থাকে। পেপার-১ সবার জন্য বাধ্যতামূলক। পেপার – ২ শুধুমাত্র স্ট্যাটিসটিক্যাল অফিসার পদের জন্য এবং পেপার – ৩ অডিট ও অ্যাকাউন্টস বিভাগের পদের জন্য। পরীক্ষার বিস্তারিত প্যাটার্ন নিচের টেবিলে দেওয়া হল,
ডেটা এন্ট্রি স্পিড টেস্ট
১৫ মিনিট
স্ট্যাটিসটিক্স১০০১০০ *২ =২০০২ ঘন্টা
জেনারেল স্টাডিজ (ইকোনমিক্স অ্যান্ড ফিন্যান্স)১০০১০০*২ =২০০২ ঘন্টা
| পেপার | সেশন | সেকশন | সাবজেক্ট | প্রশ্ন সংখ্যা | নম্বর | সময় |
| পেপার ১ | সেশন ১ | সেকশন ১ | গণিত | ৩০ | ৬০*৩ =১৮০ | ১ ঘন্টা |
| রিজনিং | ৩০ | |||||
| সেকশন ২ | ইংরেজি | ৪৫ | ৭০*৩ =২১০ | ১ ঘন্টা | ||
| জেনারেল অ্যাওয়ারনেস | ২৫ | |||||
| সেকশন ৩ | কম্পিউটার নলেজ টেস্ট | ২০ | ২০*৩ =৬০ | ১৫ মিনিট | ||
| সেশন ২ | ||||||
| পেপার ২ | ||||||
| পেপার ৩ |
শারীরিক ও মেডিকেল পরীক্ষা
ইনস্পেক্টর (সেন্ট্রাল এক্সাইজ/প্রিভেন্টিভ অফিসার), সিবিআই বা এনআইএ সাব-ইনস্পেক্টরের মতো কিছু পদের জন্য টায়ার ২ পরীক্ষার পর শারীরিক ও মেডিকেল ফিটনেস টেস্ট পাস করতে হবে।
ডকুমেন্ট ভেরিফিকেশন (DV)
সবশেষে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ দেওয়ার আগে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
| বিষয় | তারিখ |
| অনলাইন আবেদন শুরুর তারিখ | ২১ মে ২০২৬ |
| অনলাইনে আবেদনের শেষ তারিখ |
২২ জুন ২০২৬ (রাত ১১:০০ টা) |
| অনলাইন ফি প্রদানের শেষ তারিখ |
২৩ জুন ২০২৬ (রাত ১১:০০ টা) |
| ফর্ম কারেকশন উইন্ডো (Correction Window) |
২৯ জুন ২০২৬ থেকে ০১ জুলাই ২০২৬ |
| টায়ার-১ পরীক্ষার সম্ভাব্য সময় (Tier-I Exam) |
আগস্ট – সেপ্টেম্বর, ২০২৬ |
| টায়ার-২ পরীক্ষার সম্ভাব্য সময় (Tier-II Exam) | ডিসেম্বর, ২০২৬ |
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.