চাকরিপ্রার্থীরা যারা কম যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি খুজছেন, তাদের জন্য সুখবর। বর্ডার রোডস অর্গানাইজেশন বা BRO তে বিভিন্ন ট্রেডে ৮৯৯ কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে। বি আর ও তে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের (GREF) অধীনে এই নিয়োগ করা হবে। ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই এখানে আবেদন করা যাবে। নিয়োগের পর সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ী পদে চাকরি হবে এবং সেই সঙ্গে মাসিক মোটা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা মিলবে। আজকের প্রতিবেদনে আমরা এই নিয়োগের শূন্যপদের বিবরণ, আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
| নিয়োগকারী সংস্থা |
বর্ডার রোডস অর্গানাইজেশন বা BRO |
| পদের নাম |
ড্রাফটসম্যান, স্টোর কিপার, হিন্দি টাইপিস্ট, অপারেটর কমিউনিকেশন, অপারেটর এক্সক্যাভেটিং মেশিনারি, ইলেকট্রিশিয়ান। |
| মোট শূন্যপদ |
৮৯৯ টি (সাধারণ এবং সংরক্ষিতদের জন্য আলাদা আলাদা সিট রয়েছে)। |
| শিক্ষাগত যোগ্যতা |
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস। |
| আবেদন পদ্ধতি | অফলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট | bro.gov.in |
পদভিত্তিক শূন্যপদের সংখ্যা
এখানে কোন পদে কটি করে শূন্যপদ রয়েছে, তা নিচের টেবিলে দেখানো হলো,
| পদের নাম | সাধারণ | ওবিসি | এসসি | এসটি | ইডব্লিউএস | মোট শূন্যপদ |
| ড্রাফটসম্যান (Draughtsman) | ২৪ | ১০ | ৫ | ২ | ১ | ৪২ |
| হিন্দি টাইপিস্ট (Hindi Typist) | ৪ | ৪ | ১ | ১ | ০ | ১০ |
| স্টোর কিপার টেকনিক্যাল (SKT) | ১৫১ | ৭৭ | ৪৩ | ২২ | ৭ | ৩০০ |
| অপারেটর কমিউনিকেশন | ১১৪ | ৮৩ | ৪১ | ১৮ | ৫ | ২৬১ |
| অপারেটর এক্সক্যাভেটিং মেশিনারি (OEM) | ১৩৫ | ৩৫ | ২০ | ১৫ | ২ | ২০৭ |
| ইলেকট্রিশিয়ান (Electrician) | ৩৮ | ১৯ | ১০ | ৯ | ৩ | ৭৯ |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা আলাদা,
- ড্রাফটসম্যান: বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক (10+2) পাস। এর সাথে আর্কিটেকচার বা ড্রাফটসম্যানশিপে ২ বছরের সার্টিফিকেট অথবা ড্রাফটসম্যান (সিভিল) ট্রেডে আইটিআই (ITI) পাসের সাথে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- হিন্দি টাইপিস্ট: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটারে হিন্দিতে প্রতি মিনিটে ন্যূনতম ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা (30 wpm) থাকতে হবে।
- স্টোর কিপার টেকনিক্যাল (SKT): উচ্চমাধ্যমিক পাসের পাশাপাশি যানবাহন বা ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টের স্টোর কিপিং সংক্রান্ত জ্ঞান থাকতে হবে।
- অপারেটর কমিউনিকেশন: মাধ্যমিক পাসের সাথে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (ITI) থেকে ওয়্যারলেস অপারেটর বা রেডিও মেকানিক সার্টিফিকেট থাকতে হবে। অথবা ডিফেন্সের সমমানের কোর্স পাস হতে হবে।
- অপারেটর এক্সক্যাভেটিং মেশিনারি (OEM): মাধ্যমিক পাস এবং ভারী মোটর যান (HMV) চালনার লাইসেন্স থাকতে হবে। অথবা ডোজার/এক্সক্যাভেটর চালনার লাইসেন্সসহ ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে।
- ইলেকট্রিশিয়ান: মাধ্যমিক পাস এবং আইটিআই (ITI) থেকে অটো ইলেকট্রিশিয়ান সার্টিফিকেটসহ ইলেকট্রিশিয়ান হিসেবে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
- উচ্চতা: সমতল এবং পাহাড়ি অঞ্চলভেদে ন্যূনতম ১৫২ সেমি থেকে ১৬২.৫ সেমি।
- বুকের ছাতি: ন্যূনতম ৭৫ সেমি (স্বাভাবিক) এবং ৫ সেমি প্রসারণ ক্ষমতা।
- ওজন: সমতল এবং পাহাড়ি অঞ্চলভেদে ন্যূনতম ৪৭.৫ কেজি থেকে ৫০ কেজি।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স ০১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে,
- ওবিসি (OBC) প্রার্থী: ৩ বছর।
- এসসি/এসটি (SC/ST) প্রার্থী: ৫ বছর।
- শারীরিক প্রতিবন্ধী (PwBD): ১০ বছর।
- প্রাক্তন সেনাকর্মী (ESM): সশস্ত্র বাহিনীতে কাটানো সময় বাদ দেওয়ার পর আরও ৩ বছরের ছাড় পাবেন।
- কেন্দ্রীয় সরকারি কর্মচারী: জেনারেল প্রার্থীদের জন্য ৪০ বছর এবং এসসি/এসটি প্রার্থীদের জন্য ৪৫ বছর পর্যন্ত ছাড় রয়েছে।
বেতন কাঠামো
নির্বাচিত প্রার্থীরা ভারত সরকারের নিয়ম অনুযায়ী পে-ব্যান্ড ১ এর অধীনে বেতন পাবেন।
- ড্রাফটসম্যান: শুরুতে বেসিক পে হবে ২৯,২০০ টাকা। এর সাথে ভাতা যোগ করে মাসে প্রায় ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা গ্রস বেতন হবে।
- বাকি পদগুলি: শুরুতে বেসিক পে হবে ১৯,৯০০ টাকা। সমস্ত সরকারি ভাতা (ডিএ, এইচআরএ ইত্যাদি) যোগ করে মাসে প্রায় ২৮,০০০ থেকে ৩২,০০০ টাকা বেতন পাওয়া যাবে।
কীভাবে আবেদন করবেন?
আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইন।
- প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে তার মধ্যে থাকা অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করে নিন। আবেদনপত্রটি A4 সাইজের ৭৫ জিএসএম (75 GSM) বন্ড পেপারে এক পিঠে প্রিন্ট করতে হবে। অ্যাডমিট কার্ডটি একটি কাগজের এপিঠ-ওপিঠ প্রিন্ট করতে হবে।
- ফর্মটি সঠিকভাবে নিজের হাতে পূরণ করুন।
- ফর্মের উপর নির্দিষ্ট সাইজের পাসপোর্ট ছবি লাগান।
- সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের এক কপি করে জেরক্স কোনো গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে যুক্ত করুন।
- আবেদন পত্র এবং ডকুমেন্টগুলি একট খামে ভরুন।
- খামের ওপর লিখুন: “APPLICATION FOR THE POST OF ___ UNDER CATEGORY ___”।
- এবার খামটি স্পিড পোস্টের মাধ্যমে নিচের ঠিকানায় পাঠিয়ে দিন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Commandant, GREF Centre, Dighi Camp, Pune – 411015
আবেদন ফি
- জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এবং প্রাক্তন সেনাকর্মী: ৫০ টাকা
- এসসি, এসটি এবং পিডব্লিউবিডি (PwBD) প্রার্থী: কোনো আবেদন ফি লাগবে না।
বিঃদ্রঃ আবেদন ফি শুধুমাত্র SBI Collect (https://www.onlinesbi.sbi/sbicollect/icollecthome.htm?corpID=1232156) লিঙ্ক ব্যবহার করে অনলাইনে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর প্রাপ্ত ই-রসিদের প্রিন্টআউট আবেদনপত্রের সাথে পাঠাতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- ফিলাপ করা আবেদনপত্র ও অ্যাডমিট কার্ড।
- আধার কার্ড।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
- অভিজ্ঞতার প্রমাণ।
- বয়সের প্রমাণপত্র যেমন, মাধ্যমিক অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট।
- পেমেন্ট রিসিপ্ট কপি।
নির্বাচন পদ্ধতি
এই নিয়োগ প্রক্রিয়াটি মূলত চারটি ধাপে সম্পন্ন হবে:
- লিখিত পরীক্ষা: প্রথমে সকল আবেদনকারী প্রার্থীদের ওএমআর (OMR) ভিত্তিক একটি অবজেক্টিভ বা সাবজেক্টিভ পরীক্ষা হবে। পদ অনুযায়ী পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস পরিবর্তিত হবে। এই পরীক্ষায় সাধারণ, ওবিসি এবং ই ডব্লিউ এস প্রার্থীদের জন্য ন্যূনতম ৫০% এবং এসসি/এসটিদের জন্য ৪০% নম্বর পেয়ে কোয়ালিফাই করতে হবে। পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানার জন্য অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।
- শারীরিক দক্ষতা পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক দক্ষতার পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে ১০ মিনিটে ১ মাইল (১.৬ কিমি) একটি দৌড় সম্পন্ন করতে হবে।
- ট্রেড টেস্ট: আগের ধাপে উত্তীর্ণ প্রার্থীদের পদের ওপর ভিত্তি করে নির্দিষ্ট ট্রেডে কাজের দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। ন্যূনতম ৪০% নম্বর পেয়ে এখানে পাস করতে হবে।
- মেডিকেল পরীক্ষা ও নথি যাচাইকরণ: চূড়ান্ত নিয়োগের আগে বি আর ও এর নির্দিষ্ট সেন্টারে নির্বাচিত প্রার্থীদের মেডিকেল টেস্ট এবং অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- আবেদন শুরু হওয়ার তারিখ: ২১ মে ২০২৬।
- আবেদনের শেষ তারিখ (সাধারণ এলাকা): ০৪ জুলাই ২০২৬।
- আবেদনের শেষ তারিখ (প্রত্যন্ত অঞ্চল): ১৯ জুলাই ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.