দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক সেক্টর ব্যাংক, ব্যাঙ্ক অফ বরোদা সম্প্রতি একটি দারুণ নিয়োগের ঘোষণা করেছে। ব্যাংক অফ বরোদায় ৫০০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হতে চলেছে। সারা ভারত জুড়ে যোগ্য প্রার্থীদের এই পদে আবেদনের জন্য আহ্বান করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে প্রচুর শূন্যপদ রয়েছে। নির্বাচিত অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১৫ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং শেষে ব্যাংকিং সেক্টরে কাজের সুযোগও মিলবে। কারা এখানে আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করবেন? কতদিন আবেদন চলবে? ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নিচে আলোচনা করা হল।
| নিয়োগের নাম |
BOB Apprentice Recruitment 2026 |
| মোট শূন্যপদ | ৫০০০ টি । |
| পশ্চিমবঙ্গে শূন্যপদ |
১৯৪ টি (সাধারণ এবং সংরক্ষিতদের জন্য আলাদা আলাদা সিট রয়েছে)। |
| প্রশিক্ষণের মেয়াদ | ১ বছর। |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক পাস। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিশিয়াল ওয়েবসাইট |
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা
- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক (Graduation) পাস হতে হবে।
- আবেদনকারীকে সংশ্লিষ্ট রাজ্যের নির্দিষ্ট ভাষায় পড়তে, লিখতে, বলতে এবং বুঝতে পারদর্শী হতে হবে।
বয়সসীমা
০১ এপ্রিল, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে নিম্নলিখিত ছাড় দেওয়া হবে:
| Category | Age Relaxation |
| SC/ST প্রার্থীদের জন্য | ৫ বছর |
| OBC (Non-Creamy Layer) প্রার্থীদের জন্য | |
| PwBD প্রার্থীদের জন্য |
১০ থেকে ১৫ বছর (বিভাগ অনুযায়ী)। |
স্টাইপেন্ড
ট্রেনিংয়ে প্রতিমাসে ১৫ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
- আবেদন করার আগে সমস্ত প্রার্থীকে NAPS পোর্টাল (https://apprenticeshipindia.gov.in) অথবা https://bfsissc.com-এ গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।
- উপরোক্ত পোর্টালে লগইন করার পর “Apply against advertised vacancies” বা “Search By Establishment Name” অপশনে গিয়ে “Bank of Baroda” সার্চ করে সংশ্লিষ্ট নিয়োগের লিংকে ক্লিক করতে হবে।
- ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে।
- প্রাথমিক আবেদন সফল হলে প্রার্থীর রেজিস্টার্ড ইমেইলে একটি লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করে প্রার্থীরা বাকি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
- পরবর্তীতে প্রার্থীদের নিজেদের ক্যাটেগরি এবং পরীক্ষার কেন্দ্র নির্বাচন করে নিতে হবে।
- প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, গ্র্যাজুয়েশন পাশের মার্কশিট, বয়সের প্রমাণপত্র, বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ এবং হাতে লেখা ডিক্লারেশন স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর আবেদন ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।
আবেদন ফি
| Category | |
| এস সি/ এস টি | |
| PwBD | |
| সাধারণ / EWS / OBC – পুরুষ | |
| সাধারণ / EWS / OBC – মহিলা / Transgender |
নির্বাচন প্রক্রিয়া
ব্যাঙ্ক অফ বরোদা নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে প্রার্থীদের বাছাই করে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে।
অনলাইন পরীক্ষা
প্রথমে একটি অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় মোট ১০০টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। মোট নম্বর ১০০ এবং সময়সীমা ৬০ মিনিট। প্রতিটি বিষয়ের জন্য আলাদা সময় (১৫ মিনিট করে) বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য বরাদ্দ নম্বরের ১/৪ অংশ (0.25) কেটে নেওয়া হবে। পরীক্ষার প্যাটার্ন সহজভাবে নীচের টেবিলে দেওয়া হল,
| বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
| General/Financial Awareness | ২৫টি প্রশ্ন | ২৫ নম্বর |
| General English | ২৫টি প্রশ্ন | ২৫ নম্বর |
| Quantitative Aptitude | ২৫টি প্রশ্ন | ২৫ নম্বর |
| Reasoning Ability & Computer Aptitude | ২৫টি প্রশ্ন | ২৫ নম্বর |
স্থানীয় ভাষার পরীক্ষা
অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের স্থানীয় ভাষার পরীক্ষায় বসতে হবে। তবে, যেসকল প্রার্থী মাধ্যমিক (10th) বা উচ্চ মাধ্যমিক (12th) স্তরে ওই ভাষা নিয়ে পড়াশোনা করেছেন এবং প্রমাণপত্র দেখাতে পারবেন, তাদের এই ভাষা পরীক্ষা দিতে হবে না।
মেডিকেল টেস্ট
চূড়ান্ত নিয়োগের আগে সকল উত্তীর্ণ প্রার্থীদের ব্যাঙ্ক অফ বরোদার নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইন আবেদন শুরুর তারিখ: ১৯ মে, ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ০৮ জুন, ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.