ANM GNM Practice Set in Bengali pdf download (21) | WBJEE ANM GNM Question Answer

WB ANM GNM জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের প্রস্তুতিকে জোরদার বানাতে ExamBangla.com ANM GNM পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন নার্সিং পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে সম্পূর্ণ ফ্রিতে একের পর এক প্র্যাকটিস সেটের পিডিএফ আপলোড করা হচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয় ANM GNM Practice Set in Bengali pdf download (21)

পরীক্ষার নাম
পরিচালনাকারী বোর্ড

West Bengal Joint Entrance Board (WBJEEB)।

পরীক্ষার মোড অফলাইন।
মোট নম্বর ১১৫।
মোট প্রশ্ন সংখ্যা ১০০।
সময় 1.5 ঘন্টা।
বিষয়

ক্যাটেগরি ১ – জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, রিজনিং, ইংরেজি, জিকে।

ক্যাটেগরি ২ – জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান।

নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট

প্রতিদিনের মতোই আজকের প্র্যাকটিস সেটে ২০ টি করে বাছাই করা প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর নিয়ে আলোচনা করা হবে। পরীক্ষার্থীরা যদি প্রত্যেকদিন এই সেট গুলি অনুশীলন করতে থাকেন, তাহলে পরীক্ষায় তাদের স্কোর অনেকটাই বাড়বে। দেরি না করে আজকের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা শুরু করব।

WBJEE ANM GNM Question Answer

১. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি ইংরেজি ‘V’, ‘L’, ‘J’ বা ‘I’ আকৃতির মতো দেখায়?
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ
(D) টেলোফেজ
উত্তর: (C) অ্যানাফেজ

২. মানুষের করোটি স্নায়ুর (Cranial Nerve) সংখ্যা কত জোড়া?
(A) ১০ জোড়া
(B) ১২ জোড়া
(C) ২১ জোড়া
(D) ৩১ জোড়া
উত্তর: (B) ১২ জোড়া

৩. থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের মধ্যে কোন রোগটি দেখা যায়?
(A) মিক্সিডিমা
(B) ক্রেটিনিজম
(C) গলগণ্ড
(D) বামনত্ব
উত্তর: (B) ক্রেটিনিজম

৪. বংশগতিতে ‘T’ ও ‘t’ এই দুটি অ্যালিলের উপস্থিতিতে যদি কেবল লম্বা (T) বৈশিষ্ট্যটি প্রকাশ পায়, তবে এই ঘটনাকে কী বলে?
(A) সহ-প্রকটতা
(B) অসম্পূর্ণ প্রকটতা
(C) প্রকটতা
(D) লিঙ্কেজ
উত্তর: (C) প্রকটতা

৭. লেন্সের ক্ষমতার একক কী?
(A) ওয়াট
(B) জুল
(C) ক্যান্ডেলা
(D) ডায়োপ্টার
উত্তর: (D) ডায়োপ্টার

৮. একটি তেজস্ক্রিয় মৌল থেকে বিটা (β) কণা নির্গত হলে মৌলটির পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন হয়?
(A) ১ একক কমে
(B) ১ একক বাড়ে
(C) ২ একক কমে
(D) অপরিবর্তিত থাকে
উত্তর: (B) ১ একক বাড়ে

৯. একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে, কোনটির গতিশক্তি বেশি হবে?
(A) ভারী বস্তুটির
(B) হালকা বস্তুটির
(C) দুটির সমান হবে
(D) বলা সম্ভব নয়
উত্তর: (B) হালকা বস্তুটির

১৬. Change the gender of ‘Wizard’:
(A) Witch
(B) Vixen
(C) Nun
(D) Empress
উত্তর: (A) Witch

১৭. সম্পর্কটি পূর্ণ করো: ঘড়ি : সময় :: থার্মোমিটার : ?
(A) তাপ
(B) উষ্ণতা
(C) বিকিরণ
(D) শক্তি
উত্তর: (B) উষ্ণতা

১৮. যদি A=1, CAT=24 হয়, তবে DOG=?
(A) ২২
(B) ২৪
(C) ২৬
(D) ২৮
উত্তর: (C) ২৬

১৯. ভারতের নীল বিপ্লব (Blue Revolution) কোন উৎপাদনের সঙ্গে যুক্ত?
(A) দুধ
(B) ডিম
(C) আলু
(D) মাছ
উত্তর: (D) মাছ

২০. কম্পিউটার স্মৃতিশক্তির ক্ষুদ্রতম একক কোনটি?
(A) বাইট
(B) বিট
(C) নিবল
(D) কিলোবাইট
উত্তর: (B) বিট

এই প্র্যাকটিস সেটটি পিডিএফ ফর্মে ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ Download Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *