পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) অবশেষে বহু প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস ২০২৪ প্রিলিমিনারি পরীক্ষার (WBCS Preliminary Exam Date 2024) তারিখ ঘোষণা করেছে। আগামী জুন মাসেই পরীক্ষা হচ্ছে। ফর্ম ফিলাপের পর দীর্ঘ দু বছর কেটে যাওয়ায় অনেক পরীক্ষার্থী হতাশ হয়ে পড়েছিলেন। তবে এই ঘোষণা তাদের মুখে হাঁসি ফুটিয়েছে। পি এস সি জানিয়েছে, পরীক্ষার ১০ দিন আগে থেকে ওয়েবসাইটে লগইন করে পরীক্ষার্থীরা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নীচে এই আপডেট নিয়ে বিস্তারিত জেনে নেব।
| পরীক্ষার নাম | |
| বছর | ২০২৪। |
| সংস্থার নাম |
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। |
| পরীক্ষা পদ্ধতি | লিখিত। |
| মোট নম্বর | ২০০। |
| সময় | ২.৫ ঘন্টা। |
| বিষয় |
জেনারেল নলেজ, ইংরেজি, রিজনিং, অ্যারিথমেটিক। |
| নেগেটিভ মার্কিং | ০.২৫। |
কবে শুরু হবে পরীক্ষা ?

পিএসসির (PSC) দেওয়া ঘোষণা অনুযায়ী, ২০২৪ সালের ডাব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৬ই জুন (রবিবার) অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষাটি রাজ্যের বিভিন্ন জেলার নির্দিষ্ট কেন্দ্রগুলোতে একইসঙ্গে পরিচালিত হবে। এই পরীক্ষা দুপুর ১২টা থেকে শুরু হয়ে দুপুর ২:৩০ পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার শুরুর অন্তত একঘন্টা আগে হলে উপস্থিত হতে। ১১:০০ টার পর গেট বন্ধ করে দেওয়া হবে।
কবে থেকে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড?
পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ডটি খুবই প্রয়োজনীয়। পরীক্ষার্থীরা সহজেই অনলাইনে পি এস সি ওয়েবসাইট থেকে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী ৪ঠা জুন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিংক সক্রিয় করা হবে।
কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
১. প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in-এ যান।
২. হোমপেজে ‘DOWNLOAD ADMIT-CARD (FOR WRITTEN/ SCREENING TEST)’ লিঙ্কে ক্লিক করুন।
৩. ‘West Bengal Civil Service (Exe.) etc. Preliminary Examination, 2024’ অপশনটি খুঁজে বের করুন।
৪. আপনার এনরোলমেন্ট নম্বর (Enrollment No.) এবং জন্ম তারিখ (Date of Birth) দিয়ে লগ-ইন করুন।
৫. স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি ভেসে উঠবে। সেটি ভালোভাবে দেখে নিয়ে ডাউনলোড করে নিন।
৬. পরীক্ষার দিনের জন্য অন্তত দুটি প্রিন্ট আউট কপি নিজের কাছে রাখুন।