প্রকাশিত হলো হাই মাদ্রাসা ও আলিম-ফাজিল পরীক্ষার ফলাফল, কোথায় এবং কীভাবে রেজাল্ট দেখবেন?

পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড (WBBME) মারফত আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো হাই মাদ্রাসা ও আলিম-ফাজিল পরীক্ষার ফলাফল। আজ দুপুর ২:৩০ মিনিটে কলকাতার সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবনে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বোর্ডের সভাপতি এবছরের পরীক্ষাগুলির রেজাল্ট ঘোষণা করেন। ইতিমধ্যেই অনলাইনে বোর্ডের অনুমোদিত ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখার লিংক সক্রিয় করে দেওয়া হয়েছে। যারা যারা এবছরের পরীক্ষার্থী আছেন, তারা সহজেই এখন অনলাইনে নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারেন। নিচে সরাসরি লিংক দেওয়া হয়েছে।

পরীক্ষার নাম

হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল ২০২৬।

বোর্ড

পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ (WBBME)।

পরীক্ষার তারিখ

২৯ শে জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৬।

রেজাল্ট প্রকাশের তারিখ ৮ই মে, ২০২৬।
রেজাল্ট প্রকাশের সময়

দুপুর ২:৩০ মিনিট।

অফিসিয়াল ওয়েবসাইট wbbme.org

WBBME Result 2026 Websites

পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড ইতিমধ্যেই অফিসিয়াল বিজ্ঞপ্তি মারফত রেজাল্ট প্রকাশের দিন ঘোষণা সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে কোন কোন ওয়েবসাইটে অনলাইনে রেজাল্ট দেখা যাবে। নিচে বোর্ড অনুমোদিত ওয়েবসাইট গুলির নাম দেওয়া হল।

  • https://www.wbbme.org
  • https://www.results.shiksha
  • https://www.wbbme.org/marksheet/login

WBBME Result 2026 Check

ছাত্রছাত্রীরা তাদের স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে সহজেই রেজাল্ট দেখতে পারবেন। নিচে ধাপে ধাপে পদ্ধতিটি দেওয়া হলো:

  • প্রথমে নিচের Click Here বাটনে ক্লিক করুন।
  • হোমপেজে থাকা “Result of High Madrasah, Alim & Fazil Examination – 2026” লিঙ্কটিতে ক্লিক করুন।
  • এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনার Roll Number এবং Date of Birth নির্দিষ্ট ঘরে বসান।
  • সঠিক তথ্য দেওয়ার পর নিচে থাকা ‘Submit’ বাটনে ক্লিক করুন।
  • স্ক্রিনে আপনার রেজাল্ট দেখতে পাবেন।
  • এটি ডাউনলোড করে রেখে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *