রাত পোহালেই মাধ্যমিক রেজাল্ট। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) মারফত আগামীকালই মাধ্যমিক রেজাল্ট 2026 প্রকাশিত হচ্ছে। নির্ধারিত হবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভাগ্য। তাই রেজাল্ট জানার জন্য সকলের মনেই চরম উদ্বেগ। কটার থেকে অনলাইনে দেখা যাবে মাধ্যমিক রেজাল্ট? কিভাবে দেখবে? আজকের প্রতিবেদনে একনজরে দেখে নাও।
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পর্ষদ সূত্রে খবর, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে বেশি, প্রায় ৯.৫ লক্ষেরও অধিক। কড়া নিরাপত্তায় এবং স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা সম্পন্ন হয়। এর পর থেকেই ছাত্রছাত্রী এবং অভিভাবকরা রেজাল্টের দিনক্ষণ নিয়ে উদগ্রীব ছিলেন। তার ওপর এবছর ভোটের কারণে অনেকেই চিন্তিত ছিলেন রেজাল্ট সঠিক সময়ে বেরোবে কিনা। অবশেষে সমস্ত ধোঁয়াশা কাটিয়ে আগামীকাল ৮ মে পর্ষদ এবছরের মাধ্যমিক রেজাল্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে। অনলাইনে ছাত্রছাত্রীরা কোথায়, কিভাবে রেজাল্ট চেক করতে পারবে, সহজে বুঝে নাও।
মাধ্যমিক রেজাল্ট ওয়েবসাইট
অনলাইনে রেজাল্ট দেখার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সরকারি ওয়েবসাইট রয়েছে। তবে পরীক্ষার ফল প্রকাশের সময় ট্রাফিক বা ব্যবহারকারীর সংখ্যা প্রচুর বেড়ে যাওয়ায় অনেক সময় সার্ভার ধীরগতির হয়ে যায়। তাই পর্ষদ সবসময় একাধিক বিকল্প ওয়েবসাইট বর্তমানে অনুমোদন দিয়েছে। নীচে এ বছরের মাধ্যমিক রেজাল্ট দেখার গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলি দেওয়া হল:

এছাড়াও অন্যান্য ওয়েবসাইটগুলি হলঃ
- wbresults.nic.in
- indiaresults.com
- www.results.siksha
মাধ্যমিক রেজাল্ট অনলাইন চেক
স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই নিচের সহজে তুমি নিজের মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবে।

Step 1: নীচের ‘Click Here’ বাটনে ক্লিক করুন।
Step 2: Roll No. –এর ঘরে একসাথে রোল নম্বর টাইপ করুন। (কোনো স্পেস বা হাইফেন ব্যবহার করবেন না)।
Step 3: Date of Birth -এর ঘরে (DDMMYYYY) ফরম্যাটে কোনো স্পেস বা হাইফেন ছাড়া DOB টাইপ করে, Submit করলেই আপনার রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।
ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখতে Download বাটনে ক্লিক করুন। আর অন্য কারোর রেজাল্ট চেক করতে চাইলে Check Another ক্লিক করুন।
👇রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করুন 👇
মাধ্যমিক রেজাল্ট কখন অনলাইনে দেখা যাবে?
এটিই এখন সবথেকে বড় প্রশ্ন – ঠিক কটার সময় লিঙ্ক অ্যাক্টিভ হবে? পর্ষদের ঘোষিত সময়সূচী অনুযায়ী, আগামীকাল সকাল ৯:৩০ এ প্রেস কনফারেন্স এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি। তারপর ছাত্রছাত্রীরা অনলাইনে তাদের মার্কশিট দেখতে পারবে সকাল ১০:১৫ থেকে।