পশ্চিমবঙ্গের দরিদ্র স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারের নানান স্কলারশিপ রয়েছে। যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল পি এম যশস্বী স্কলারশিপ (PM Yasasvi Scholarship)। ন্যূনতম নবম শ্রেণীতে পড়াকালীন এখানে আবেদন করা যায়। পড়াশোনার জন্য বছরে ৭৫,০০০ টাকা আর্থিক অনুদান মেলে। এই প্রতিবেদনে আমরা PM YASASVI স্কলারশিপের যোগ্যতা, আবেদনের নিয়ম, প্রয়োজনীয় নথিপত্র এবং বৃত্তির পরিমাণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তুমি যদি এবছর আবেদন করতে আগ্রহী হও, তবে অবশ্যই পড়ে সমস্ত খুঁটিনাটি জেনে নাও।
| স্কলারশিপ এর নাম |
PM YOUNG ACHIEVERS SCHOLARSHIP AWARD SCHEME FOR VIBRANT INDIA (YASASVI ) স্কলারশিপ। |
| ধরন | সরকারি। |
| প্রদানকারী সংস্থা |
Ministry of Social Justice & Empowerment, Government of India |
| টাকার পরিমান |
বছরে ন্যূনতম ৭৫ হাজার টাকা। |
| ক্লাস |
নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়া। |
| আবেদন মোড | অনলাইন। |
| সময়সীমা | – |
| অফিশিয়াল ওয়েবসাইট |
পি এম যশস্বী স্কলারশিপ ক্যাটেগরি
এই স্কলারশিপের সুবিধাকে তিনটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা হয়,
- প্রিম্যাট্রিক স্কলারশিপ – নবম এবং দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য।
- পোস্ট ম্যাট্রিক্স স্কলারশিপ – একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য।
- টপ ক্লাস এডুকেশন স্কলারশিপ – দেশের সেরা স্কুলগুলোতে পাঠরত পড়ুয়াদের জন্য।
পি এম যশস্বী স্কলারশিপ যোগ্যতা
এই স্কলারশিপে আবেদনের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হয়:
- আবেদনকারীকে অবশ্যই OBC (Other Backward Classes), EBC (Economically Backward Classes) অথবা DNT (De-Notified, Nomadic and Semi-Nomadic Tribes) সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
- শিক্ষার্থীকে বর্তমানে দেশের কোনো ‘টপ ক্লাস’ স্কুলে নবম (Class 9) অথবা একাদশ (Class 11) শ্রেণিতে পাঠরত হতে হবে।
- পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
পি এম যশস্বী স্কলারশিপ টাকার পরিমাণ
- নবম ও দশম শ্রেণি: বছরে সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত সহায়তা।
- একাদশ ও দ্বাদশ শ্রেণি: বছরে সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা পর্যন্ত সহায়তা।
এই অর্থের মধ্যে টিউশন ফি, হোস্টেল চার্জ এবং অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাগত খরচ অন্তর্ভুক্ত থাকে।
পি এম যশস্বী স্কলারশিপ আবেদন পদ্ধতি
- প্রথমে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের (scholarships.gov.in) অফিশিয়াল ওয়েবসাইটে যান।
- ‘New Registration’ বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নাম নথিভুক্ত করুন।
- রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।
- এরপর ‘Application Form’ লিঙ্কে ক্লিক করে আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং আয়ের বিবরণ পূরণ করুন।
- নীচের নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করুন।
- সব তথ্য পুনরায় যাচাই করে ফর্মটি ফাইনাল সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য একটি প্রিন্টআউট কপি নিজের কাছে রাখুন।
আরও পড়ুনঃ PMSS Scholarship 2026 Apply Online
পি এম যশস্বী স্কলারশিপ প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের সময় নিচের নথিপত্রগুলো সাথে রাখা জরুরি:
- আধার কার্ড।
- জাতিগত শংসাপত্র।
- পরিবারের আয়ের শংসাপত্র।
- আগের বছরের মার্কশিট (যেমন- ৮ম বা ১০ম শ্রেণির)।
- বর্তমান স্কুলে ভর্তির প্রমাণ বা ফি রসিদ।
- ব্যাংক পাসবুকের ফটোকপি (আধার লিঙ্ক থাকা জরুরি)।
- পাসপোর্ট সাইজ ছবি।
পি এম যশস্বী স্কলারশিপ নির্বাচন পদ্ধতি
আগে এই স্কলারশিপের জন্য এন্ট্রান্স টেস্ট (YET) নেওয়া হতো, তবে বর্তমানে অনেক ক্ষেত্রে এটি মেধার (Merit) ভিত্তিতে এবং সংশ্লিষ্ট রাজ্যের স্লট অনুযায়ী প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের বিগত পরীক্ষার নম্বর এবং তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে একটি মেরিট লিস্ট তৈরি করা হয়।
পি এম যশস্বী স্কলারশিপ শেষ তারিখ
এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া প্রতিবছরই কেন্দ্রীয় সরকার মারফত নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়। এসম্পর্কে সঠিক আপডেট পেতে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট বা nsp পোর্টাল ফলো করুন।
এরকম গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()
