Team ExamBangla এর ‘ANM GNM Preparation Guide’ এর প্রতিবেদনে আজকে নার্সিং পরীক্ষার জন্য আরেকটি প্রশ্নোত্তরের সেট (ANM GNM Practice Set in Bengali pdf download 9) আপলোড করা হল। আসন্ন WB ANM GNM পরীক্ষার কথা মাথায় রেখে প্রতিদিন নতুন নতুন প্রশ্নের সাজেস্টিভ সেট পরীক্ষার্থীদের PDF দেওয়া হচ্ছে। আজকের সেটের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখতে ও সেগুলি PDF পেতে শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়ো।
| Subject | Details |
|---|---|
| পরীক্ষার নাম | WBJEE ANM GNM EXAM |
| পরিচালনাকারী বোর্ড | West Bengal Joint Entrance Board (WBJEEB)। |
| পরীক্ষার মোড | অফলাইন। |
| মোট নম্বর | ১১৫। |
| মোট প্রশ্ন সংখ্যা | ১০০। |
| সময় | 1.5 ঘন্টা। |
| বিষয় | ক্যাটেগরি ১ – জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, রিজনিং, ইংরেজি, জিকে। ক্যাটেগরি ২ – জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান। |
নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট
ANM GNM পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা বাছাই করা প্রশ্ন নিয়ে এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। প্রতিদিন 20 টি করে এরকম প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর আমরা আলোচনা করি। আজকেও তার ব্যতিক্রম হবে না। নীচে আজকের প্র্যাকটিস সেটটি দেওয়া হল।
ANM GNM Practice Set (9)
1. উদ্ভিদের চলন প্রধানত কয় প্রকার?
[A] ১ প্রকার
[B] ২ প্রকার
[C] ৩ প্রকার
[D] ৪ প্রকার
উত্তরঃ [C] ৩ প্রকার
2. মানব শরীরের ‘দ্বিতীয় মস্তিষ্ক’ কাকে বলা হয়?
[A] গুরুমস্তিষ্ক
[B] সুষুম্নাকাণ্ড
[C] লঘুমস্তিষ্ক
[D] হাইপোথ্যালামাস
উত্তরঃ [B] সুষুম্নাকাণ্ড
3. পাতাঝাঁজি তে কি ধরনের পরাগযোগ দেখা যায়?
[A] বায়ুপরাগী
[B] জলপরাগী
[C] পতঙ্গপরাগী
[D] পক্ষীপরাগী
উত্তরঃ [B] জলপরাগী
4. দাবা কলমের সাহায্যে অঙ্গজ জনন করা হয় কোন গাছে?
[A] আম
[B] লেবু
[C] লিচু
[D] পেয়ারা
উত্তরঃ [B] লেবু
5. কোন প্রোটিনের অভাবে থ্যালাসেমিয়া রোগ হয়?
[A] গ্লোবিন
[B] মায়োসিন
[C] কেরাটিন
[D] থাইমিন
উত্তরঃ [A] গ্লোবিন
6. জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন?
[A] রবার্ট কোচ
[B] আলেকজান্ডার ফ্লেমিং
[C] এডওয়ার্ড জেনার
[D] লুই পাস্তুর
উত্তরঃ [D] লুই পাস্তুর
আরও পড়ুনঃ ANM GNM Practice Set (8)
7. পটকা বিহীন মাছের উদাহরণ?
[A] হাঙর
[B] রুই
[C] কাতলা
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] হাঙর
8. মেন্ডেল বর্ণিত চরিত্রের জন্য দায়ী ‘ফ্যাক্টর’ কে জিন নামে অভিহিত করেন কোন বিজ্ঞানী?
[A] হুগো দ্য ভ্রিস
[B] ডারউইন
[C] মরগ্যান
[D] জোহানসেন
উত্তরঃ [D] জোহানসেন
9. ক্ষুদ্রান্তের দীর্ঘতম অংশ কোনটি?
[A] ইলিয়াম
[B] জেজুনাম
[C] ডিওডেনাম
[D] ভিলাই
উত্তরঃ [A] ইলিয়াম
10. কোনটি কোরকোদগমের মাধ্যমে বংশবৃদ্ধি করে?
[A] ইস্ট
[B] পেনিসিলিয়াম
[C] প্ল্যানেরিয়া
[D] হাইড্রা
উত্তরঃ [A] ইস্ট
11. সপুষ্পক উদ্ভিদের কি ধরনের জনন দেখা যায়?
[A] আইসোগ্যামি
[B] আনাইসোগ্যামি
[C] উগ্যামি
[D] রেনু উৎপাদন
উত্তরঃ [C] উগ্যামি
12. ইনজেকশন দেওয়ার জন্য কি জল ব্যবহৃত হয়?
[A] আয়নমুক্ত জল
[B] পাতিত জল
[C] মৃদু জল
[D] খর জল
উত্তরঃ [B] পাতিত জল
13. যে পাত্রে তড়িদবিশ্লেষণ করা হয় তাকে কি বলে?
[A] হাইগ্রোমিটার
[B] থার্মোমিটার
[C] ভোল্টামিটার
[D] অ্যামমিটার
উত্তরঃ [C] ভোল্টামিটার
14. পরমশূন্য তাপমাত্রার মান কত?
[A] 0° C
[B] 273° C
[C] -273° C
[D] 273 K
উত্তরঃ [C] -273° C
15. কম্পাঙ্কের একক কি?
[A] সেকেন্ড
[B] মিটার
[C] মিটার/ সেকেন্ড
[D] সাইকেলস্/ সেকেন্ড
উত্তরঃ [D] সাইকেলস্/ সেকেন্ড
16. দার্শনিকের উল কাকে বলে?
[A] ZnO
[B] CaO
[C] MgO
[D] FeO
উত্তরঃ [A] ZnO
ANM GNM পরীক্ষার জন্য বেস্ট প্র্যাকটিস সেট বই।

17. 10 Ω এর দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল। এর সাথে 20 V এর একটি ব্যাটারি লাগানো হল। এখন বর্তনীর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে?
[A] 0.5 A
[B] 1 A
[C] 2 A
[D] 4 A
উত্তরঃ [D] 4 A
18. “জাল্লিকাট্টু” উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়?
[A] ত্রিপুরা
[B] পাঞ্জাব
[C] তামিলনাড়ু
[D] মনিপুর
উত্তরঃ [C] তামিলনাড়ু
19. কোন দেশ বিশ্বের চিনি উৎপাদনে প্রথম?
[A] ব্রাজিল
[B] ভারত
[C] কিউবা
[D] চীন
উত্তরঃ [A] ব্রাজিল
20. ‘আজাদ হিন্দ ফৌজ’-এর প্রতিষ্ঠাতা কে?
[A] সুভাষচন্দ্র বসু
[B] শাহনওয়াজ খান
[C] রাসবিহারী বসু
[D] ক্যাপ্টেন মোহন সিং
উত্তরঃ [C] রাসবিহারী বসু
এই প্র্যাকটিস সেটটি পিডিএফ ফর্মে ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ Download Now
ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇
এরকম গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট PDF পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করুন – ![]()