NMDC তে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, কোনো পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ


ভারত সরকারের অধীনস্থ ‘নবরত্ন’ ক্যাটেগরির সংস্থা ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা NMDC তে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিভিন্ন মাইনিং প্রজেক্টের জন্য জুনিয়ার ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। দেশের যেকোনো প্রান্ত থেকে যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন। নিয়োগ শেষে মোটা মাস মাইনে ও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধা দেওয়া হবে। আপনি যদি আগ্রহী হন, তবে আজকের প্রতিবেদনে এই চাকরির বিভিন্ন খুঁটিনাটি তথ্য ভালোভাবে জেনে নিন।

বিজ্ঞপ্তি নম্বর ০৪/২০২৬।
সংস্থা

ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা NMDC।

পদের নাম

জুনিয়র ইঞ্জিনিয়ার।

বিভাগ মাইনিং।
মোট শূন্যপদ ৫৯।
ক্যাটেগরিভিত্তিক শূন্যপদ

UR – 27, OBC – 15 , SC – 8, ST – 4, EWS – 5।

আবেদন পদ্ধতি অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট www.nmdc.co.in

শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৩ বছরের মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।
  • যাদের কাছে মেটালিফেরাস মাইন্সের জন্য Foreman’s Certificate of Competency আছে, তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।

বয়সসীমা

সাধারণ প্রার্থীদের জন্য ৬ মে ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স ৫০ বছর হওয়া আবশ্যক। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে:

  • এসসি/এসটি: ৫ বছর।
  • ওবিসি (NCL): ৩ বছর।
  • প্রাক্তন সেনাকর্মী (Ex-Servicemen): সরকারি গাইডলাইন অনুযায়ী।

বেতন

নির্বাচিত প্রার্থীদের মাসিক ৬০,০০০ টাকা কনসলিডেটেড পে দেওয়া হবে। এ ছাড়াও পারফরম্যান্সের ভিত্তিতে বার্ষিক ৫% পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে। সঙ্গে HRA, TA, মেডিক্যাল অ্যালাউন্স, ইত্যাদি সুবিধা মিলবে।

এরকম গুরুত্বপূর্ণ চাকরির খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇

কিভাবে আবেদন করবেন?

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। এজন্য,

  • প্রথমে এনএমডিসির অফিসিয়াল ওয়েবসাইট www.nmdc.co.in-এ যান।
  • ‘Careers’ সেকশনে গিয়ে সংশ্লিষ্ট চাকরির লিঙ্কে ক্লিক করুন।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং স্ক্যান করা ছবি, স্বাক্ষর ও সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপলোড করুন।
  • আবেদন ফি জমা দিন এবং ফর্মটি সাবমিট করুন।

আবেদন ফি

  • সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য: ২৫০ টাকা।
  • এসসি, এসটি, প্রাক্তন সেনাকর্মী এবং বিভাগীয় প্রার্থীদের: কোনো ফি লাগবে না।

প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ

অনলাইন আবেদন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়ে নিচের নথিপত্রগুলো সাথে রাখুন:

  • মাধ্যমিক পাশের সার্টিফিকেট (বয়সের প্রমাণ হিসেবে)।
  • মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সার্টিফিকেট ও মার্কশিট।
  • কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
  • পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার।

নির্বাচন পদ্ধতি

এই পদের জন্য কোনো লিখিত বা অনলাইন পরীক্ষা হবে না।

  • প্রথমে প্রার্থীদের আবেদনের ভিত্তিতে স্ক্রিনিং করা হবে।
  • যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
  • এরপর একটি স্কিল অ্যাসেসমেন্ট হবে। তাতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি হবে।

আরও পড়ুনঃ NTPC তে ২৫০ শূন্যপদে ইঞ্জিনিয়ার নিয়োগ

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • আবেদন শুরু: ২২ এপ্রিল, ২০২৬ (সকাল ১০:০০ টা)।
  • আবেদনের শেষ তারিখ: ০৬ মে, ২০২৬ (রাত ১১:৪৫ মিনিট)।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *