পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে স্পেশালিস্ট অফিসার নিয়োগ, কি যোগ্যতা লাগবে?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে স্পেশালিস্ট অফিসার নিয়োগ: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) তাদের বিভিন্ন শাখায় কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে। যোগ্য প্রার্থীদের স্পেশালিস্ট অফিসার নিয়োগ দেওয়া হবে। কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে শূন্যপদ রয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এই চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, বেতন ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে শেষ অবধি খবরটি পড়ুন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে স্পেশালিস্ট অফিসার নিয়োগ

সংস্থার নাম

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)।

পদের নাম

স্পেশালিস্ট অফিসার (SO)।

বিভাগ

Civil, Electrical, Mechanical

আবেদন পদ্ধতি অনলাইন।
আবেদনের ওয়েবসাইট

শূন্যপদের বিবরণ

ব্যাংক মূলত তিন ধরণের ইঞ্জিনিয়ারিং পদের জন্য আবেদন আহ্বান করেছে:

পদের নাম মোট শূন্যপদ
Officer – Civil Engineer (JMG Scale I) ২১টি
Officer – Electrical Engineer (JMG Scale I) ০৭টি
Officer – Mechanical Engineer (JMG Scale I) ০২টি

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে (Civil/Electrical/Mechanical) ন্যূনতম ৬০% নম্বর সহ B.E. বা B. Tech ডিগ্রিধারী হতে হবে।

বয়সসীমা

প্রার্থীদের বয়স ০১.০১.২০২৬ অনুযায়ী,
নূন্যতম: ২০ বছর থেকে
সর্বোচ্চ: ৩০ বছরের মধ্যে থাকতে হবে।
সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

কাজের অভিজ্ঞতা

আবেদনকারীকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা কেবল মূল বেতনই পাবেন না, বরং তার সাথে ডিএ (DA), এইচআরএ (HRA), যাতায়াত ভাতা, চিকিৎসা বিমা এবং রিটায়ারমেন্ট বেনিফিটসহ ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। তবে জয়েনিংয়ের সময় প্রার্থীদের ৩ লক্ষ টাকার একটি ইনডেমনিটি বন্ড সই করতে হবে, যা ৩ বছর ব্যাংকে কাজ করার প্রতিশ্রুতি স্বরূপ।

আবেদন ফি

  • SC/ST/PwBD প্রার্থীদের জন্য: ৫৯ টাকা (জিএসটি সহ)।
  • অন্যান্য সমস্ত প্রার্থীদের জন্য: ১১৮০ টাকা (জিএসটি সহ)।

কীভাবে আবেদন করবেন?

  • আগ্রহী প্রার্থীরা সরাসরি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট https://pnb.bank.in/ এ যান।
  • Recruitment’ বা ‘Career’ সেকশনে ক্লিক করে “CLICK HERE FOR NEW REGISTRATION” লিঙ্কে ক্লিক করুন।
  • আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • প্রয়োজনীয় নথিপত্র যেমন, ছবি (২০-৫০ kb), স্বাক্ষর (১০-২০ kb), বুড়ো আঙুলের ছাপ এবং হাতের লেখা ডিক্লারেশন আপলোড করুন।
  • অনলাইনে আবেদন ফি জমা দিন এবং ফর্মটি সাবমিট করুন।
  • ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট রেখে দিন।

নির্বাচন পদ্ধতি

আবেদনকারীদের সংখ্যার উপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া কেমন হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে। যদি আবেদনকারীদের সংখ্যা খুব বেশি হয় তবে প্রথমে একটি অনলাইন বা লিখিত পরীক্ষা নেওয়ার হতে পারে। নাহলে কেবল ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

  • অনলাইন/ লিখিত পরীক্ষা: অনলাইন কম্পিউটার ভিত্তিক অথবা ওএমআর সিটে লিখিত পরীক্ষা হয়। পরীক্ষায় mcq টাইপ প্রশ্ন থাকে। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। সম্পূর্ণ প্যাটার্ন নীচে দেওয়া হল,
    Parts Name of the Test No. of Questions Maximum Marks Duration
    PART I Reasoning 25 25 120 Minutes
    English Language 25 25
    Quantitative Aptitude 50 50
    PART II Professional Knowledge 50 100
  • পার্সোনাল ইন্টারভিউ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে যারা উত্তীর্ণ হবেন তাদেরকেই নিয়োগের জন্য মনোনীত করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন রেজিস্ট্রেশন শুরু: ২১ এপ্রিল ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ০৫ মে ২০২৬।
  • অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২৭ মে ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *