উচ্চ মাধ্যমিক স্কলারশিপ 2026 | WB HS Pass Scholarship 2026

পশ্চিমবঙ্গের এ বছরের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক স্কলারশিপ (HS Pass Scholarship) নিয়ে। পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পাশে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ চালু রয়েছে। এইসব স্কলারশিপে কোনটায় কত টাকা? আবেদন করতে কত নম্বর লাগে? এবং সরাসরি আবেদনের লিংক নিচে দেওয়া হল।

ক্যাটাগরি

উচ্চ মাধ্যমিক পাস স্কলারশিপ।

ধরন

সরকারি ও বেসরকারি।

টাকার পরিমান

ন্যূনতম ১ হাজার টাকা।

আবেদন পদ্ধতি

অনলাইন এবং অফলাইন।

স্কলারশিপের ডিটেলস নিচে দেওয়া হল।

HS Pass Scholarship 2026

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ (SVMCM Scholarship)

এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত সরকারি স্কলারশিপ।
* প্রদানকারী সংস্থা: পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর।
* প্রয়োজনীয় নম্বর: উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৬০% নম্বর।
* পারিবারিক আয়: সর্বোচ্চ বার্ষিক আড়াই লক্ষ টাকা।
* টাকার পরিমাণ: উচ্চমাধ্যমিক পাসে প্রতি মাসে ১,০০০ টাকা পর্যন্ত।
* আবেদন লিঙ্ক: Apply Now

ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship)

এটি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় যেমন ওবিসি, এসসি, এসটি ইত্যাদিদের জন্য একটি বিখ্যাত সরকারি স্কলারশিপ।
* প্রদানকারী সংস্থা: পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর।
* প্রয়োজনীয় নম্বর: উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৫০% নম্বর।
* পারিবারিক আয়: সর্বোচ্চ বার্ষিক আড়াই লক্ষ টাকা।
* টাকার পরিমাণ: উচ্চমাধ্যমিক পাসে সাধারণ এবং প্রফেশনাল কোর্সে স্নাতক পড়ুয়ারা সর্বোচ্চ ৪৮ হাজার টাকা পর্যন্ত পায়।
* আবেদন লিঙ্ক: Apply Now

ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP)

দেশের স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ।
* প্রদানকারী সংস্থা: জাতীয় শিক্ষা মন্ত্রক।
* প্রয়োজনীয় নম্বর: উচ্চ মাধ্যমিকের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
* পারিবারিক আয়: বার্ষিক ২.৫ লক্ষ টাকার নিচে।
* টাকার পরিমাণ: উচ্চ মাধ্যমিক পাশের পর বার্ষিক ১০,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত।
* আবেদন লিঙ্ক: Apply Now

ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু (মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি ও শিখ) সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য।
* প্রদানকারী সংস্থা: পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যান দপ্তর।
* প্রয়োজনীয় নম্বর: উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৫০% নম্বর।
* পারিবারিক আয়: সর্বোচ্চ বার্ষিক ২.৫ লক্ষ টাকা।
* টাকার পরিমাণ: উচ্চ মাধ্যমিকের পর সাধারণ ও প্রফেশনাল কোর্স ভেদে ৫০০০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়।
* আবেদন লিঙ্ক: Apply Now

কন্যাশ্রী (K2 Scheme)

শুধুমাত্র স্নাতক স্তরে অধ্যয়নরত অবিবাহিতা মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ উদ্যোগ।
* প্রদানকারী সংস্থা: পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর।
* প্রয়োজনীয় নম্বর: উচ্চ মাধ্যমিক পাস ও K1 প্রাপক হতে হবে।
* পারিবারিক আয়: পারিবারিক আয়ের কোনো বাধ্যবাধকতা নেই।
* টাকার পরিমাণ: এককালীন ২৫০০০ টাকা।
* আবেদন লিঙ্ক: Apply Now

জে বি এন এস টি এস (JBNSTS Scholarship)

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রসার ঘটাতে চালু করা একটি গুরুত্বপূর্ণ সরকারি স্কলারশিপ।
* প্রদানকারী সংস্থা: রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ।
* প্রয়োজনীয় নম্বর: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৭৫% নম্বর।
* পারিবারিক আয়: কোন নির্দিষ্ট আয় সীমা নেই।
* টাকার পরিমাণ: উচ্চ মাধ্যমিক পাশে প্রতি মাসে ৪০০০ টাকা এবং বছরে ৫০০০ টাকা বই কেনার জন্য অনুদান পাওয়া যায়।
* আবেদন লিঙ্ক: Apply Now

জিপি বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship)

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বেসরকারি স্কলারশিপ।
* প্রদানকারী সংস্থা: জিপি বিড়লা ফাউন্ডেশন।
* প্রয়োজনীয় নম্বর: উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৮৫% (পশ্চিমবঙ্গ বোর্ডের)/ ৯০% নম্বর (ISC বোর্ডের)।
* পারিবারিক আয়: বার্ষিক ৩ লক্ষ টাকার নিচে।
* টাকার পরিমাণ: বছরে ৫০,০০০ টাকা পর্যন্ত, সেই সাথে ল্যাপটপ বা বইয়ের খরচ।
* আবেদন লিঙ্ক: Apply Now

রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ (Reliance Foundation Scholarship)

স্নাতক স্তরে পড়ুয়াদের জন্য একটি গুরুত্বপূর্ণ বেসরকারি স্কলারশিপ।
* প্রদানকারী সংস্থা: রিলায়েন্স ফাউন্ডেশন।
* প্রয়োজনীয় নম্বর: উচ্চ মাধ্যমিকে নূন্যতম ৬০ শতাংশ নম্বর সহ পাস হতে হবে।
* পারিবারিক আয়: সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত পারিবারিক আয়ের শিক্ষার্থীর আবেদন করতে পারেন, তবে আর্থিকভাবে দুর্বল পরিবারকে অগ্রাধিকার দেওয়া হয়।
* টাকার পরিমাণ: সম্পূর্ণ কোর্সের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত।
* আবেদন লিঙ্ক: Apply Now

বিদ্যাধন স্কলারশিপ (LIC HFL Vidyadhan Scholarship)

দেশের সর্ববৃহৎ বীমা সংস্থা এলআইসির পক্ষ থেকে প্রতিবছর ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে শিক্ষার্থীদের প্রদান করা হয়।
* প্রদানকারী সংস্থা: এল আই সি হাউজিং ফাইন্যান্স।
* প্রয়োজনীয় নম্বর: উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর।
* পারিবারিক আয়: বার্ষিক ৩,৬০,০০০ টাকার নিচে।
* টাকার পরিমাণ: ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বার্ষিক বৃত্তি।
* আবেদন লিঙ্ক: Apply Now

সীতারাম জিন্দাল স্কলারশিপ (Sitaram Jindal Foundation Scholarship)

* প্রদানকারী সংস্থা: সীতারাম জিন্দাল ফাউন্ডেশন।
* প্রয়োজনীয় নম্বর: উচ্চমাধ্যমিকে ছেলেদের ন্যূনতম ৬৫ এবং মেয়েদের ৬০% নম্বর দরকার।
* পারিবারিক আয়: বার্ষিক ৪ লক্ষ টাকার নিচে (গ্রামীণ এলাকার জন্য আরও কম অগ্রাধিকার)।
* টাকার পরিমাণ: প্রতি মাসে ১,০০০ টাকা থেকে শুরু করে ১,৫০০ টাকা পর্যন্ত।
* আবেদন লিঙ্ক: Apply Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *