উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 | ভোটের আগেই বেরোবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট? জানুন বিস্তারিত


হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও রাজ্যের ছাত্রছাত্রীদের একাংশের মনে একটাই প্রশ্ন – উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 কবে প্রকাশিত হবে? গুঞ্জন শোনা যাচ্ছে এবছর নাকি উচ্চমাধ্যমিকের ফলাফল নির্বাচনের আগেই প্রকাশিত হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) কি আপডেট দিল রেজাল্টের দিনক্ষণ নিয়ে, সেটাই বিস্তারিত জানবো।

পরীক্ষার নাম

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৬ (WBCHSE)

পরিচালনাকারী সংস্থা

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।

পরীক্ষা শুরু

১৬ ফেব্রুয়ারি, ২০২৬।

পরীক্ষা শেষ

২৯ ফেব্রুয়ারি, ২০২৬।

মোট পরীক্ষার্থী

প্রায় ৭ লক্ষেরও বেশি।

রেজাল্ট প্রকাশের তারিখ নিচে জানানো হলো।
রেজাল্ট দেখার সময় দুপুর ১২:০০ টা থেকে (অনলাইনে)।
অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in এবং wbresults.nic.in

নির্বাচনের আগে কি উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরোবে?

সামনেই শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। রাজ্যজুড়ে এখন ভোটের প্রস্তুতিপর্ব তুঙ্গে। ২৩ ও ২৯ এপ্রিল ভোট দান পর্ব চলবে। ভোটের রেজাল্ট আউট ৪ মে ২০২৬। সারা রাজ্যে এখন আদর্শ নির্বাচনী আচরণ বিধি চালু রয়েছে। এই আবহে সরকারের পক্ষ থেকে কোনো বড় অফিসিয়াল ঘোষণা আসায় নিষেধাজ্ঞা রয়েছে। তাই এর মধ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরোনোরও কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

রেজাল্ট তাহলে কবে বেরোবে?

নিয়ম অনুযায়ী, প্রতি বছর উচ্চমাধ্যমিকের আগে মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হয়। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর ঠিক ২ থেকে ৩ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হয়। সংসদ জানিয়েছে, উত্তরপত্র মূল্যায়নের কাজ বর্তমানে তৎপরতার সঙ্গে চলছে। প্রধান পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও তা অনলাইনে আপলোড এবং ভেরিফিকেশনের জন্য আরো কিছুটা সময় লাগবে। এদিকে ভোট না মেটা অবধি কোনো কাজই যেহেতু হচ্ছে না, তাই ৪ মে এর পর বোর্ড পরীক্ষাগুলির রেজাল্ট আশা করা যাচ্ছে। প্রবল সম্ভাবনা রয়েছে যে মে মাসের প্রথম সপ্তাহের শেষ বা দ্বিতীয় সপ্তাহ শুরুতেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পেতে পারে।

কিভাবে উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখবেন?

  • প্রথমে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিশিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in অথবা wbresults.nic.in-এ যান।
  • হোমপেজে থাকা ‘WBCHSE Class 12 Result 2026’ লিঙ্কে ক্লিক করুন।
  • আপনার রোল নম্বর (Roll) এবং নম্বর (No) সঠিকভাবে ইনপুট করুন।
  • ক্যাপচা কোডটি পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করুন।
  • স্ক্রিনে আপনার মার্কশিট দেখা যাবে।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাসে বছরে ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাঙ্ক, আবেদন করুন

এছাড়াও এসএমএস (SMS) মাধ্যমেও রেজাল্ট দেখার সুবিধা রয়েছে। এজন্য টাইপ করুন WB12 আপনার রোল নম্বর এবং মেসেজটি পাঠিয়ে দিন 5676750 অথবা 56070 এই নম্বরে।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *