ভারতীয় সেনাবাহিনীতে ২৬১৫ গ্ৰুপ সি কর্মী নিয়োগ করার জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ অর্ডন্যান্স কর্পস সংস্থায় সিভিলিয়ান পদে এই নিয়োগ হবে (Indian Army AOC Recruitment 2026)। ট্রেডসম্যান মেট, ফায়ারম্যান, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (JOA), মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) এবং মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আপনি এখানে আবেদনযোগ্য। আপনি যদি কম যোগ্যতায় সরকারি চাকরির সন্ধান করছেন, তবে এটি সুবর্ণ সুযোগ। নীচে শূন্যপদ, যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, বেতন এবং গুরুত্বপূর্ণ তারিখ ইত্যাদি আলোচনা করা হলো।
| নিয়োগকারী সংস্থা |
অর্ডন্যান্স কর্পস (AOC)। |
| পদের নাম |
ট্রেডসম্যান মেট, ফায়ারম্যান, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (JOA), মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) এবং মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট। |
| ক্যাটেগরি | গ্ৰুপ সি। |
| মোট শূন্যপদ | ২৬১৫। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
www.aocrecruitment.gov.in/Home.html |
শূন্যপদের বিবরণ
| বিভাগ | শূন্যপদ | ক্যাটেগরি |
| ট্রেডসম্যান মেট | ১৭৯৯টি |
UR- ৭২৮, EWS- ১৮৩, OBC- ৪৮৩, SC- ২৭০, ST- ১৩৫ |
| ফায়ারম্যান | ৫২০টি |
UR- ২১০, EWS- ৫২, OBC- ১৪০, SC- ৭৮, ST- ৪০ |
| জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট | ১০৪টি |
UR- ৪২, EWS- ১০, OBC- ২৮, SC- ১৬, ST- ৮ |
| মাল্টি-টাস্কিং স্টাফ | ১৪২টি |
UR- ৫৮, EWS- ১৪, OBC- ৩৮, SC- ২১, ST- ১১ |
| মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট | ৫০টি |
UR- ২০, EWS- ৫, OBC- ১৪, SC- ৮, ST- ৩ |
শিক্ষাগত যোগ্যতা
- ট্রেডসম্যান মেট, ফায়ারম্যান ও MTS: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে।
- জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (JOA): স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। সঙ্গে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে।
- মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে।
আরও পড়ুনঃ কলকাতার সাহা ইনস্টিটিউটে মাধ্যমিক পাসে বিভিন্ন পদে নিয়োগ
বেতনক্রম
নির্বাচিত প্রার্থীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী পে স্কেল নির্ধারিত হবে।
| পদ | লেভেল | মূল বেতন |
| ট্রেডসম্যান মেট ও MTS | লেভেল-১ |
১৮,০০০ – ৫৬,৯০০ টাকা |
| ফায়ারম্যান ও JOA | লেভেল-২ |
১৯,৯০০ – ৬৩,২০০ টাকা |
| মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট | লেভেল-৫ |
২৯,২০০ – ৯২,৩০০ টাকা |
আবেদন পদ্ধতি
- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফিশিয়াল ওয়েবসাইটের (https://aocrecruitment.gov.in) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
- প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যান।
- নির্দিষ্ট লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন।
- আবেদনপত্র পূরণ করুন।
- স্ক্যান করা ছবি, স্বাক্ষর ও প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- নির্দিষ্ট আবেদন ফি জমা করুন।
- আবেদন সাবমিট করুন।
নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট/ টাইপিং টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের যাচাই করা হবে।
লিখিত পরীক্ষার প্যাটার্ন হবে এইরকম,
পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে এবং সময় থাকবে ২ ঘণ্টা। সব প্রশ্নই অবজেক্টিভ টাইপের (MCQ) হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং থাকবে।
| বিষয় | প্রশ্ন | নম্বর |
| General Intelligence & Reasoning | ২৫টি প্রশ্ন | ২৫ নম্বর |
| General Awareness | ২৫টি প্রশ্ন | ২৫ নম্বর |
| Numerical Aptitude | ২৫টি প্রশ্ন | ২৫ নম্বর |
| English Language | ২৫টি প্রশ্ন | ২৫ নম্বর |
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- অনলাইন আবেদন শুরুর তারিখ: ২৪ আগস্ট ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ (রাত ২৩:৫৯ পর্যন্ত)।
- এডমিট কার্ড ডাউনলোড: অক্টোবর ২০২৬।
- লিখিত পরীক্ষার সম্ভাব্য মাস: নভেম্বর ২০২৬।
আরও পড়ুনঃ ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে অ্যাপ্রেন্টিস নিয়োগ
বিঃ দ্রঃ এই খবরটি সংস্থার তরফে প্রকাশিত একটি শর্ট নোটিফিকেশন মারফত লেখা হয়েছে। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি হবে। এবিষয়ে দ্রুত আপডেট পেতে আগ্রহী প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন 