পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য ভারতীয় স্টেট ব্যাংক (SBI) বড় সুযোগ নিয়ে এলো। সম্প্রতি দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ১৫৩৮ ক্লার্ক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (SBI Clerk Notification 2026)। কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস বিভাগে জুনিয়র অ্যাসোসিয়েট পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। নূন্যতম স্নাতক পাশে এখানে আবেদন করা যাবে। কলকাতা সহ স্টেট ব্যাংকের বিভিন্ন সার্কেলে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নীচে শূন্যপদ, যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়ার সমস্ত খুঁটিনাটি জেনে দ্রুত আবেদন করে ফেলুন।
| পরীক্ষার নাম |
SBI Clerk Recruitment 2026 |
| পদের নাম | Junior Associate |
| বিভাগ | |
| মোট শূন্যপদ | ১৫৩৮ টি । |
| নিয়োগের ধরন | স্থায়ী |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। যারা বর্তমানে স্নাতকের শেষ বর্ষ বা সেমিস্টারে পড়াশোনা করছেন, তারাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
বয়সসীমা
০১.০৪.২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
সরকারি নিয়ম অনুযায়ী OBC প্রার্থীরা ৩ বছর এবং SC/ST প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। শারীরিক প্রতিবন্ধী (PwBD) এবং প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে অতিরিক্ত বয়সের ছাড় প্রযোজ্য।
বেতন কাঠামো
নিয়োগপ্রাপ্ত জুনিয়র অ্যাসোসিয়েটদের প্রারম্ভিক বেসিক পে হবে ২৪,০৫০ টাকা, যার সাথে দুটি অতিরিক্ত ইনক্রিমেন্ট যোগ হয়ে মোট প্রারম্ভিক বেসিক পে দাঁড়াবে ২৬,৭৩০ টাকা। মেট্রো শহরগুলোতে (যেমন মুম্বাই) ডিএ ও অন্যান্য ভাতা মিলিয়ে প্রতি মাসে আনুমানিক ৪৬,০০০ টাকা স্টার্টিং পে প্যাকেজ পাওয়া যাবে। পরে এই বেতন বাড়তে বাড়তে ৬৪,৪৮০ টাকা পর্যন্ত স্কেল হবে। এছাড়াও পিএফ, পেনশন, মেডিকেল সুবিধা এবং লিভ-ফেয়ার কনসেশন প্রযোজ্য হবে।
আরও পড়ুনঃ ব্যাঙ্ক অব বরোদায় ২০৬ কর্মী নিয়োগ
আবেদন করার নিয়ম
- প্রার্থীদের এসবিআই-এর অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালে sbi.bank.in/web/careers/current-openings গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে।
- ছবি, স্বাক্ষর, বাম হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নির্দিষ্ট বয়ানের হাতে লেখা ঘোষণা স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা করার পর আবেদনপত্র সাবমিট করতে হবে।
আবেদন ফি
- SC / ST / PwBD / Ex-Servicemen: কোনো আবেদন ফি লাগবে না।
- OBC: ৭৫০/- টাকা।
নির্বাচন প্রক্রিয়া
নিয়োগ প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে:
- প্রিলিমিনারি পরীক্ষা (Phase-I): প্রথমে ১০০ নম্বরের কম্পিউটার ভিত্তিক অবজেক্টিভ টেস্ট নেওয়া হবে। সময় থাকবে ১ ঘণ্টা। বিষয় থাকবে
বিষয় নম্বর সময় নেগেটিভ মার্কিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ৩০ নম্বর ২০ মিনিট ০.২৫ নম্বর
নিউমেরিক্যাল অ্যাবিলিটি ৩৫ নম্বর ২০ মিনিট রিজনিং অ্যাবিলিটি ৩৫ নম্বর ২০ মিনিট - মেইন পরীক্ষা (Phase-II): প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের মেইন পরীক্ষায় বসতে হবে। সময় থাকবে ২ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষা বিভক্ত থাকবে চারটি বিষয়ে,
| সময় | প্রশ্ন সংখ্যা | নম্বর | সময় |
| জেনারেল/ ফিন্যান্সিয়াল অ্যাওয়ারনেস | ৫০ | ৫০ | ৩৫ মিনিট |
| জেনারেল ইংলিশ | ৪০ | ৪০ | ৩৫ মিনিট |
| কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড | ৫০ | ৫০ | ৪৫ মিনিট |
| রিজনিং অ্যাবিলিটি ও কম্পিউটার অ্যাপ্টিটিউড | ৫০ | ৬০ | ৪৫ মিনিট |
| মোট | ১৯০ | ২০০ | ২ ঘন্টা ৪০ মিনিট |
- স্থানীয় ভাষা পরীক্ষা (Local Language Test): মেইন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মনোনীত প্রার্থীদের সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে এই ভাষা পড়া থাকলে এই পরীক্ষা দিতে হবে না।
আরও পড়ুনঃ NABARD ফিন্যান্সে কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইন আবেদন শুরু: ৭ আগস্ট ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ২৭ আগস্ট ২০২৬।
- প্রিলিমিনারি পরীক্ষা (সম্ভাব্য): সেপ্টেম্বর ২০২৬।
- মেইন পরীক্ষা (সম্ভাব্য): অক্টোবর/নভেম্বর ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন 