পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ডিসট্যান্স মোডে গ্ৰ্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করতে চান, তাদের জন্য সুখবর। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নেতাজী মুক্ত বিশ্ববিদ্যালয়ে UG PG কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে (NSOU UG PG Admission 2026)। যাদের আগের ক্লাসের পরীক্ষায় নম্বর কম কিংবা কোনো কারণে রেগুলার মোডে কোর্স করা সম্ভব হচ্ছে না, তাদের জন্য উচ্চশিক্ষার সেরা ঠিকানা হল নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (NSOU)। ন্যূনতম খরচে একাধিক ভালো কোর্স করার সুযোগ এখানে রয়েছে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। কতদিন আবেদন চলবে? কি যোগ্যতা লাগবে? ভর্তি হতে কত টাকা লাগবে? ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য বিশদে আলোচনা করা হলো।
| প্রতিষ্ঠানের নাম |
নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (NSOU)। |
| কোর্সের নাম |
স্নাতক, স্নাতকোত্তর (UG PG) এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (BLIS ও MLIS)। |
| কোর্সের মেয়াদ |
স্নাতক – ৪ বছর, স্নাতকোত্তর – ২ বছর, BLIS ও MLIS – ১ বছর। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
কোন কোর্সে ভর্তির জন্য কি যোগ্যতা লাগে?
| কোর্সের নাম | বিভাগ | ন্যূনতম যোগ্যতা |
| B.A. (Honours) | বাংলা, ইংরেজি, ইতিহাস, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওোলজি, এডুকেশন |
উচ্চমাধ্যমিক পাস (ইংরেজির ক্ষেত্রে ৪০% এবং এডুকেশনের ক্ষেত্রে ৪৫% নম্বর আবশ্যক)। |
| B.Sc. (Honours) | গণিত, কেমিস্ট্রি, জুওলজি, বোটানি, জিওগ্রাফি |
উচ্চমাধ্যমিক পাস (সম্পর্কিত বিষয়ে ৪০%-৫০% নম্বর আবশ্যক)। |
| B.Com / B.A. Economics | কমার্স ও ইকোনমিক্স |
উচ্চমাধ্যমিক বা ভোকেশনাল পাস। |
| M.A. / M.Com | বাংলা, ইংরেজি, ইতিহাস, পলিটিক্যাল সাইন্স, এডুকেশন, M.Com ইত্যাদি |
সংশ্লিষ্ট বিষয়ে অনার্স স্নাতক পাস। |
| M.Sc. | গণিত, জুওলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স |
সংশ্লিষ্ট বিষয়ে অনার্স স্নাতক পাস। |
| BLIS / MLIS | লাইব্রেরি সায়েন্স |
BLIS এর ক্ষেত্রে অনার্স স্টুডেন্টদের ৫০ শতাংশ এবং পাস কোর্সের স্টুডেন্টদের ৪৫ শতাংশ নম্বর সমেত সাধারণ স্নাতক পাস/ MLIS এর ক্ষেত্রে BLIS ডিগ্রি পাস। |
আরও পড়ুনঃ B. Pharma কোর্সে ভর্তির কাউন্সেলিং শুরু, কতদিন চলবে?
কোন কোর্সের ফি কত?
| কোর্স | ফি |
| UG Humanities & Commerce | ₹৫,০৫০/- |
| UG Science (Mathematics/Geography/Zoology/Chemistry) |
₹৬,৬৫০/- থেকে ₹৭,২৫০/- |
| PG Arts & M.Com | ₹৪,৫৫০/- |
| M.Sc. Mathematics / MSW | ₹৫,৯৫০/- |
| BLIS | ₹৫,৭৫০/- |
| MLIS | ₹১০,৭৫০/- |
| M.A. in Journalism and Mass Communication | ১৩,৭৫০/- |
| M.Sc. in Zoology, M.Sc. in Geography and M.Sc. in Environmental Science |
টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি |
আবেদন পদ্ধতি
- UGC-এর নির্দেশিকা অনুযায়ী, আবেদন করার আগে শিক্ষার্থীদের Academic Bank of Credits (www.abc.gov.in) থেকে ABC ID এবং UGC-DEB portal (deb.ugc.ac.in) থেকে DEB ID তৈরি করে রাখতে হবে।
- এরপর আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট অ্যাডমিশন পোর্টালে wbnsouadmissions.com যেতে হবে।
- নির্দিষ্ট DEB ID ও অন্যান্য তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় নথি জমা যেমন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আধার কার্ড ও অন্যান্য নথি জমা দিতে হবে।
- নির্দিষ্ট আবেদন ফি জমা দিতে হবে।
- আবেদন সাবমিট করতে হবে।
গুরুত্বপূর্ণ সময়সূচি
স্নাতক (UG Program – 4 Year Honours)
- অনলাইন আবেদন ও নথি আপলোড: ২৪ জুলাই ২০২৬ (সকাল ১০:০০) থেকে ৩১ আগস্ট ২০২৬ (বিকাল ৬:০০)।
- ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৪ জুলাই থেকে ৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
- এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড: ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬।
স্নাতকোত্তর (PG Program & BLIS)
- অনলাইন আবেদন ও নথি আপলোড: ২৫ জুলাই ২০২৬ (সকাল ১০:০০) থেকে ১৭ আগস্ট ২০২৬ (রাত ৯:০০)।
- ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৯ আগস্ট ২০২৬।
- মেরিট লিস্ট (M.Sc. Zoology, Geography, Env. Science): ২৭ আগস্ট ২০২৬।
- কাউন্সেলিং: ২, ৩ ও ৭ সেপ্টেম্বর ২০২৬।
- এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড: ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬।
আরও পড়ুনঃ ITI Polytechnic এর প্রথম সিট অ্যালোটমেন্ট রেজাল্ট প্রকাশিত
Official Notification
শিক্ষা ও কেরিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন