ফার্মেসি কোর্সে ভর্তির কাউন্সেলিং শুরু করল WBJEEB, কতদিন চলবে?


পশ্চিমবঙ্গে চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট ফার্মেসি কোর্সে ভর্তির কাউন্সেলিং শুরু করল WBJEEB বা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEE Pharmacy Counselling 2026)। WBJEE জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পাস করে B.Pharma কোর্সে ভর্তি হওয়া যায়। এবছর যারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের কাউন্সেলিং এবার শুরু হতে চলেছে। কাউন্সেলিংয়ের জন্য আগ্রহী প্রার্থীদের WBJEEB এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চয়েস ফিলিং সম্পন্ন করতে হবে। তারপর মেধাতালিকায় নাম আসলে তবেই সেই শিক্ষার্থী B.Pharma কোর্সে নির্দিষ্ট কলেজে ভর্তির সুযোগ পাবেন। কিভাবে চয়েস ফিলিং করবেন? রেজিস্ট্রেশনের জন্য কত টাকা লাগবে? কতদিন কাউন্সেলিং চলবে? ইত্যাদি নিয়েই আজকের প্রতিবেদনে বিশদে জানবো।

পরিচালনকারী সংস্থা

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)।

কোর্স

আন্ডারগ্র্যাজুয়েট ফার্মেসি ২০২৬।

কোর্সের মেয়াদ ৪ বছর।
প্রতিষ্ঠানের ধরন

সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।

বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in

কিভাবে চয়েস ফিলিং করবেন?

চয়েস ফিলিং করার জন্য,

  • প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in ভিজিট করতে হবে।
  • WBJEE সেকশনে গিয়ে Candidate Corner থেকে B.Pharma চয়েস ফিলিং এর নির্দিষ্ট লিংকে ক্লিক করতে হবে।
  • এরপর নিজের রোল নম্বর / অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড বা জন্ম তারিখ বসাতে হবে।
  • এরপর নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • রেজিস্ট্রেশন সফল হলে প্রাপ্ত আইডি এবং পাসওয়ার্ড বা জন্ম তারিখ দিয়ে পুনরায় লগইন করে নিতে হবে।
  • এরপর পছন্দের কলেজের তালিকা একে একে বেছে নিতে হবে।
  • পছন্দের কলেজের তালিকা একবার যাচাই করে নিয়ে চয়েস লক করতে হবে।
  • এরপর সিট অ্যালোটমেন্ট রেজাল্ট প্রকাশের পর যদি আপনার নাম তালিকায় থাকে তখনই নির্দিষ্ট কলেজে আপনি সিট বুকিং করতে পারবেন।

রেজিস্ট্রেশন ফি

WBJEE পরীক্ষার্থীদের B. Pharma কোর্সে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করার জন্য ৫০০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

WBJEE Pharmacy Counselling Date 2026

কাউন্সেলিং প্রক্রিয়াটি মোট তিনটি রাউন্ডে সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ JENPAS UG 2026 কাউন্সেলিংয়ের শুরু হল

প্রথম রাউন্ডের সময়সূচি (Round 1)

  • অনলাইন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন ফি প্রদান ও চয়েস ফিলিং: ৭ আগস্ট ২০২৬ থেকে ৯ আগস্ট ২০২৬ পর্যন্ত।
  • চয়েস সংশোধন ও চয়েস লক: ৭ আগস্ট ২০২৬ থেকে ৯ আগস্ট ২০২৬ পর্যন্ত।
  • প্রথম রাউন্ডের সিট এলোটমেন্ট রেজাল্ট প্রকাশ: ১১ আগস্ট ২০২৬।
  • সিট অ্যাকসেপ্টেন্স ফি প্রদান, নথি যাচাইকরণ ও ভর্তি: ১১ আগস্ট ২০২৬ থেকে ১৩ আগস্ট ২০২৬ পর্যন্ত।

দ্বিতীয় রাউন্ডের সময়সূচি (Round 2)

  • দ্বিতীয় রাউন্ডের রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং: ১৪ আগস্ট ২০২৬ থেকে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত।
  • দ্বিতীয় রাউন্ডের সিট অ্যালোটমেন্ট রেজাল্ট প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬।
  • সিট অ্যাকসেপ্টেন্স ফি প্রদান, নথি যাচাইকরণ, ভর্তি এবং আসন প্রত্যাহার: ১৮ আগস্ট ২০২৬ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত।

তৃতীয় রাউন্ডের সময়সূচি (Round 3)

  • তৃতীয় রাউন্ডের রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং: ২১ আগস্ট ২০২৬ থেকে ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত।
  • তৃতীয় রাউন্ডের সিট অ্যালোটমেন্ট রেজাল্ট প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬।
  • সিট অ্যাকসেপ্টেন্স ফি প্রদান, নথি যাচাইকরণ ও ভর্তি: ২৪ আগস্ট ২০২৬ থেকে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত।

আরও পড়ুনঃ ITI Counselling 2026 এর সময়সূচি প্রকাশ করল WBSCVT

শিক্ষা ও কেরিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *