প্রকাশ পেল JENPAS UG 2026 কাউন্সেলিংয়ের সময়সূচি, কবে শুরু? কতদিন চলবে?


গত ২৪ জুলাই তারিখে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB) এবছরের JENPAS UG Result প্রকাশ করেছে। যারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাদের সকলেরই মধ্যে কাউন্সেলিংয়ের দিনক্ষণ জানা নিয়ে উদ্বেগ ছিল। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল JENPAS UG 2026 কাউন্সেলিংয়ের সময়সূচি (JENPAS UG Counselling Date 2026)। আপনি যদি এই বছর বিএসসি নার্সিং বা প্যারামেডিকেলের বিভিন্ন আন্ডারগ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হতে চান, তবে নীচে কাউন্সেলিংয়ের বিস্তারিত সময়সূচি জেনে নিন।

বোর্ডের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ আগস্ট থেকে এবছরের JENPAS UG Counselling 2026 শুরু হচ্ছে। প্রত্যেক প্রার্থীকে WBJEEB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চয়েস ফিলিং সম্পন্ন করতে হবে। তারপর সিট অ্যালোটমেন্ট পেলে নির্দিষ্ট কলেজে নির্দিষ্ট কোর্সে তিনি ভর্তির সুযোগ পাবেন। কিভাবে চয়েস ফিলিং করবেন? কতদিন কাউন্সেলিং চলবে? এইসব নীচে দেওয়া হল।

JENPAS UG Counselling Steps

১. রেজিস্ট্রেশন ও ফি পেমেন্ট: প্রার্থীদের প্রথমেই WBJEE পোর্টালে গিয়ে নিজের রোল নম্বর, পাসওয়ার্ড এবং প্রয়োজনীয় একাডেমিক তথ্য দিয়ে লগইন করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি দিতে হবে।
২. চয়েস ফিলিং এবং লকিং: এরপর শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কলেজ এবং ব্রাঞ্চের নাম ক্রমানুসারে সাজাতে পারবেন। পছন্দ সাজানোর পর চয়েস লক করতে হবে।
৩. সিট অ্যালটমেন্ট: প্রার্থীদের র‍্যাঙ্ক এবং দেওয়া পছন্দের ভিত্তিতে বোর্ড নির্দিষ্ট দিনে সিট বরাদ্দ করবে।
৪. ডকুমেন্ট ভেরিফিকেশন ও ভর্তি: সিট পাওয়ার পর প্রার্থীদের ‘Seat Acceptance Fee’ অনলাইনে জমা দিয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাইকরণের জন্য নির্দিষ্ট ইনস্টিটিউটে সশরীরে উপস্থিত হতে হবে।

রেজিস্ট্রেশন ফি

বোর্ডের নিয়ম অনুযায়ী, সমস্ত প্রার্থীদের জন্য কাউন্সেলিং রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা ধার্য করা হয়েছে। ফি শুধুমাত্র অনলাইন পেমেন্ট মাধ্যমেই জমা নেওয়া হবে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী স্কলারশিপ ২০২৬ এ উচ্চমাধ্যমিক পাসে ১০ হাজার টাকা, আবেদন চলছে

JENPAS UG Counselling Date 2026

JENPAS(UG) 2026 কাউন্সেলিং: প্রথম রাউন্ড (1st Round)

  • রেজিস্ট্রেশন, ফি প্রদান ও চয়েস ফিলিং: ৬ আগস্ট ২০২৬ থেকে ১০ আগস্ট ২০২৬।
  • চয়েস মডিফিকেশন ও চয়েস লকিং: ৬ আগস্ট ২০২৬ থেকে ১০ আগস্ট ২০২৬।
  • প্রথম রাউন্ডের সিট অ্যালোটমেন্ট রেজাল্ট: ১২ আগস্ট ২০২৬
  • সিট অ্যাক্সেপ্টেন্স ফি প্রদান ও নথিপত্র যাচাই: ১২ আগস্ট ২০২৬ থেকে ১৬ আগস্ট ২০২৬।

দ্বিতীয় রাউন্ড (2nd Round Schedule)

যেসব পরীক্ষার্থী প্রথম রাউন্ডের আসন পেয়ে সন্তুষ্ট নন বা পরবর্তীতে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে চান, তাদের জন্য দ্বিতীয় রাউন্ডের প্রক্রিয়া চালু হবে।

  • দ্বিতীয় রাউন্ডের রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং: ১৭ আগস্ট ২০২৬ থেকে ১৯ আগস্ট ২০২৬।
  • দ্বিতীয় রাউন্ডের সিট অ্যালোটমেন্ট রেজাল্ট: ২১ আগস্ট ২০২৬।
  • সিট অ্যাক্সেপ্টেন্স ফি প্রদান ও নথিপত্র যাচাই: ২১ আগস্ট ২০২৬ থেকে ২৩ আগস্ট ২০২৬।
  • আসন প্রত্যাহারের সময়সীমা: ২১ আগস্ট ২০২৬ থেকে ২৩ আগস্ট ২০২৬।

তৃতীয় রাউন্ড (3rd Round Schedule)

অবশিষ্ট শূন্য আসনের জন্য পর্ষদের তরফ থেকে তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং পরিচালনা করা হবে।

  • তৃতীয় রাউন্ডের রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং: ২৪ আগস্ট ২০২৬ থেকে ২৫ আগস্ট ২০২৬।
  • তৃতীয় রাউন্ডের সিট অ্যালোটমেন্ট রেজাল্ট: ২৭ আগস্ট ২০২৬।
  • সিট অ্যাক্সেপ্টেন্স ফি প্রদান ও নথিপত্র যাচাই: ২৭ আগস্ট ২০২৬ থেকে ৩০ আগস্ট ২০২৬।

আরও পড়ুনঃ AIIMS NORCET 11 পরীক্ষার মাধ্যমে ২২১৮ নার্স নিয়োগ

শিক্ষা ও কেরিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *