পশ্চিমবঙ্গের ২০২৬ সালের ANM GNM পরীক্ষার্থীদের জন্য বিরাট আপডেট। অবশেষে WBJEEB বা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড মারফত ANM GNM 2026 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেল। গত ১৪ জুন রাজ্যজুড়ে ANM GNM এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে রেজাল্টের দিনক্ষণ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ চলছিল। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে বোর্ড ANM GNM Result 2026 এবং একই সঙ্গে সংশোধিত ফাইনাল অ্যানসার কি তাদের ওয়েবসাইটে আপলোড করেছে। পরীক্ষার্থীরা সহজেই এখন নিজেদের অ্যানসার কি এবং র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। তাদের সুবিধার্থে সরাসরি ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া হয়েছে।
| পরীক্ষার নাম |
ANM (R) & GNM Common Entrance Test |
| পরিচালক সংস্থা |
West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB)। |
| পরীক্ষার তারিখ | ১৪ জুন ২০২৬। |
| রেজাল্ট প্রকাশের তারিখ |
৩০ জুলাই ২০২৬। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
wbjeeb.nic.in / wbjeeb.in |
WBJEE ANM GNM Final Answer Key 2026
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে গত ৯ জুলাই AMM GNM Model Answer Key প্রকাশ করা হয়েছিল। পরীক্ষার্থীরা যাদের উত্তরে আপত্তি ছিল, তারা সেই অ্যানসার কি এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিলেন। তার ভিত্তিতেই এবার বোর্ড সমস্ত সংশোধন সমেত ফাইনাল অ্যানসার কি তৈরি করেছে। মনে রাখবেন, এর উত্তরে কিন্তু আর কোন চ্যালেঞ্জ গ্রহণ করা হবে না।
ANM GNM Final Answer Key: Download Now
ANM GNM Expected Cut-Off (Government Colleges)
| Category |
Expected Cut-Off (Out of 115) |
| General (UR) | 75 – 80 |
| OBC-A | 70 – 74 |
| OBC-B | 72 – 76 |
| Scheduled Caste (SC) | 66 – 72 |
| Scheduled Tribe (ST) | 55 – 60 |
কিভাবে দেখবেন WBJEE ANM GNM Result 2026?
পরীক্ষার্থীরা খুব সহজেই নিচের ধাপগুলো অনুসরণ করে নিজেদের স্কোর জানতে পারবেন:
- প্রথমে ANM GNM Result 2026 লিংকে ক্লিক করুন।
- আপনার অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিন।
- ক্যাপচা কোড লিখে লগইন করলেই স্ক্রিনে র্যাঙ্ক কার্ড চলে আসবে।
- ভবিষ্যতের প্রয়োজনের জন্য এটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।
আরও পড়ুনঃ ANM GNM 2026 Question Paper
WBJEE ANM GNM Counselling 2026
রেজাল্ট বের হওয়ার পরই পরীক্ষার্থীদের মধ্যে কাউন্সেলিং নিয়ে জল্পনা শুরু হয়। এবছরের ANM GNM পরীক্ষার কাউন্সেলিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে। যে সমস্ত প্রার্থী পাস করেছেন, তাদের কাউন্সলিংয়ের সময় রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করতে হবে। পরীক্ষার্থীদের র্যাংক অনুযায়ী বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে তাদের জন্য সিট বরাদ্দ করা হবে। যার নম্বর যত ভালো থাকবে সে তত বেশি নিজের পছন্দসই এবং ভালো কলেজে ভর্তি সুযোগ পাবেন। কাউন্সেলিং এর দিনক্ষণ বোর্ড খুব শীঘ্রই ঘোষণা করবে। আর সে বিষয়ে দ্রুত আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন
