এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ, স্নাতক পাসে আবেদন শুরু


কেন্দ্রীয় সরকারের অধীনে এয়ারলাইন্সে দারুণ চাকরির সুযোগ। ভারতের মিনি রত্ন ক্যাটাগরির পাবলিক সেক্টর কোম্পানি এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে (AAI Junior Executive Recruitment 2026)। বিভিন্ন বিভাগে কাজের জন্য মোট ৩৮৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম স্নাতক পাস হলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। যেকোনো রাজ্যের নারী পুরুষ সকল চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য। আপনি যদি সরকারি ক্ষেত্রে একটি উচ্চ বেতন ও সম্মানজনক কেরিয়ার তৈরি করার স্বপ্ন দেখছেন, তবে এই সেরা সুযোগ। আবেদনের যোগ্যতা, নিয়মাবলী সবকিছু বিশদে জেনে দ্রুত আবেদন করে ফেলুন।

নিয়োগকারী সংস্থা

এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া’ (AAI)।

পদের নাম

ম্যানেজার ও জুনিয়র এক্সিকিউটিভ।

মোট শূন্যপদ ৩৮৯ টি।
আবেদন পদ্ধতি অনলাইন।

অফিসিয়াল ওয়েবসাইট

www.aai.aero

শূন্যপদের বিবরণ

বিভাগ শূন্যপদ
ম্যানেজার (সিভিল ইঞ্জিনিয়ারিং) ১৪৫টি পদ
ম্যানেজার (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) ১৬টি পদ
ম্যানেজার (ফিন্যান্স) ৩৪টি পদ
ম্যানেজার (তথ্যপ্রযুক্তি / IT) ০৫টি পদ
ম্যানেজার (আর্কিটেকচার) ০৪টি পদ
ম্যানেজার (ল / আইন) ০২টি পদ
ম্যানেজার (ফায়ার সার্ভিসেস) ১৪টি পদ
ম্যানেজার (অপারেশনস) ২৮টি পদ
ম্যানেজার (কমার্শিয়াল) ০৯টি পদ
ম্যানেজার (কর্পোরেট প্ল্যানিং) ০১টি পদ
ম্যানেজার (কর্পোরেট কমিউনিকেশনস) ০২টি পদ
জুনিয়র এক্সিকিউটিভ (ফিন্যান্স) ৩৬টি পদ
জুনিয়র এক্সিকিউটিভ (আইন) ০৬টি পদ
জুনিয়র এক্সিকিউটিভ (অপারেশনস) ৭৯টি পদ
জুনিয়র এক্সিকিউটিভ (সার্ভে ও কার্টোগ্রাফি) ০৮টি পদ

শিক্ষাগত যোগ্যতা

এখানে ম্যানেজার ও জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ফুল-টাইম B.E/ B.Tech/ Graduation ডিগ্রি থাকতে হবে। সঙ্গে কিছু বিভাগে যেমন, ফিন্যান্স বা অপারেশনসের ক্ষেত্রে ২ বছরের MBA/ সংশ্লিষ্ট কোন কোর্স পাস করা বাধ্যতামূলক।

অভিজ্ঞতা

  • বিভিন্ন বিভাগে ম্যানেজার পদের জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজের অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
  • জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য কোন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

আরও পড়ুনঃ ভারতীয় রেলে ৪০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ

বয়সসীমা

আবেদনকারীদের বয়সসীমা ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ হিসেবে বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন হতে হবে,

  • ম্যানেজার পদ: সর্বোচ্চ ৩২ বছর।
  • জুনিয়র এক্সিকিউটিভ পদ: সর্বোচ্চ ২৭ বছর।

সরকারি নিয়মে SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর, OBC (NCL) প্রার্থীদের জন্য ৩ বছর, PwBD (প্রতিবন্ধী) প্রার্থীদের জন্য ১০ বছর পর্যন্ত ছাড় গ্রহণযোগ্য।

বেতন কাঠামো

পদ বিশেষে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার পরিমাণ ভিন্ন ভিন্ন,

  • ম্যানেজার (Group-A, E-3 Level): বেতনের স্কেল ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা।
  • জুনিয়র এক্সিকিউটিভ (Group-B, E-1 Level): স্কেল ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।

মূল বেতনের পাশাপাশি ডিএ, বেসিকের ৩৫% পার্কস, এইচআরএ, গ্র্যাচুইটি, সিপিএফ, মেডিকেল সুবিধা ইত্যাদি AAI-এর নিয়ম অনুযায়ী মিলবে।

কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero-তে যান।
  • ‘Careers’ ট্যাবে গিয়ে সম্পর্কিত বিজ্ঞপ্তিটিতে (Advt No. 12/2026/CHQ/DR-CBT) ক্লিক করুন।
  • নিজের বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্টার করুন।
  • আপনার সমস্ত ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
  • নির্দিষ্ট সাইজ ও ফরম্যাটে পাসপোর্ট ছবি, স্বাক্ষর, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নির্দেশিত হ্যান্ড-রাইটেন ডিক্লেয়ারেশন স্ক্যান করে আপলোড করুন।
  • নির্ধারিত আবেদন ফি জমা করে ফর্মটি ‘Submit’ করুন।

আবেদন ফি

  • সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য: ১,০০০ টাকা।
  • SC, ST, PwBD, মহিলা প্রার্থী এবং AAI-তে এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ সম্পন্ন করা প্রার্থীদের: কোনো আবেদন ফি দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের তিনটি ধাপে নির্বাচন করা হবে,

  • কম্পিউটার বেসড টেস্ট (CBT): সমস্ত পদের জন্য অবজেক্টিভ টাইপ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই।
  • ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ: CBT পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
  • শারীরিক ও অন্যান্য পরীক্ষা: পদের উপর ভিত্তি করে আগের ধাপ গুলিতে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং ট্রেড টেস্ট নেওয়া হবে।

এরপর চূড়ান্ত মেধাতালিকা তৈরি করে নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুনঃ ইউনিয়ন ব্যাংকে স্নাতক পাসে ৩৯৫ অফিসার নিয়োগ

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন আবেদন শুরুর তারিখ: ৮ আগস্ট, ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ৭ সেপ্টেম্বর, ২০২৬।
  • কম্পিউটার টেস্টের (CBT) তারিখ: পরবর্তীতে AAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *