রাজ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে বিপুল নিয়োগের প্রস্তুতি, নয়া বিজ্ঞপ্তি জারি করল WBCSC


পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রাজ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে বিপুল নিয়োগের প্রস্তুতি নিল কলেজ সার্ভিস কমিশন (WBCSC Assistant Professor Recruitment 2026)। সম্প্রতি রাজ্যের বিভিন্ন সরকারি কলেজগুলোর কর্তৃপক্ষের কাছে শূন্যপদের তালিকা চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। আপনি যদি সরকারি কলেজে শিক্ষকতা করার স্বপ্ন দেখে থাকেন এবং নেট (NET), সেট (SET) বা পিএইচডি (PhD) পাস করে চাকরির অপেক্ষায় থাকেন, তবে আপনার জন্য এটি সুবর্ণ সুযোগ। শীঘ্রই হাজারো নতুন শিক্ষক নিয়োগের সুখবর আসতে চলেছে।

চলতি বছর মার্চ মাসে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC) দ্বারা ২ হাজারেরও বেশি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়। সম্প্রতি জুন মাসে তার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। সেই পর্ব মিটতে না মিটতেই নতুন নিয়োগের তোরজোড় নিচ্ছে কমিশন। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের মধ্যেই সমস্ত শূন্যপদের হিসাব করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানানো হয়েছে।

কোন কোন শূন্যপদের হিসাব চাওয়া হয়েছে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কলেজগুলিতে বিভিন্ন কারণে তৈরি হওয়া স্থায়ী বা সাবস্ট্যান্টিভ শূন্যপদের হিসাব চাওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে:

  • শিক্ষকের অবসর গ্রহণের ফলে তৈরি শূন্যপদ
  • পদত্যাগের ফলে তৈরি শূন্যপদ
  • কোনো শিক্ষকের মৃত্যুর ফলে তৈরি শূন্যপদ
  • কোনো শিক্ষককে বরখাস্তের ফলে তৈরি শূন্যপদ

কোন কোন কলেজের শূন্যপদ চাওয়া হয়েছে?

বিজ্ঞপ্তি অনুযায়ী, মূলত দুই ধরণের কলেজের জন্য এই শূন্যপদের তালিকা তৈরি করা হচ্ছে:

  • জেনারেল ডিগ্রি কলেজ (General Degree Colleges): সাধারণ কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের কলেজসমূহ।
  • টিচার্স ট্রেনিং কলেজ (Teachers’ Training Colleges): বিএড (B.Ed) বা সমগোত্রীয় ট্রেনিং কলেজ এবং সাধারণ কলেজের অন্তর্গত টিচার্স ট্রেনিং বিভাগসমূহ।

আরও পড়ুনঃ স্কুল কলেজ মিলিয়ে নতুন ৫০ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা বাজেটে

কতদিনের মধ্যে শূন্যপদ রিপোর্ট করতে হবে?

কলেজগুলিকে আগামী ৯ই অক্টোবর, ২০২৬ তারিখের মধ্যে তাদের বর্তমান এবং ভবিষ্যৎ শূন্যপদের (যা ৩১শে মার্চ, ২০২৭ পর্যন্ত তৈরি হতে পারে) সম্পূর্ণ বিবরণ নির্দিষ্ট ফরম্যাটে ডুপ্লিকেট কপি সহ কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে।

কিভাবে তৈরি হবে এই রিপোর্ট

কলেজগুলিকে কি ফরম্যাটে তথ্য পাঠাতে হবে, তা ইতিমধ্যেই স্পষ্ট করে কমিশন জানিয়েছে। কলেজ বিশেষে মূলত দুটি প্রোফর্মায় এই রিপোর্ট তৈরি করতে হবে।

জেনারেল ডিগ্রি কলেজের জন্য প্রোফর্মা

এই ফর্মে কলেজের নাম, ঠিকানা, প্রিন্সিপালের নাম, অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের নাম এবং শিফট (সকাল/দিন/সন্ধ্যা) উল্লেখ করতে হবে। এছাড়া বিষয়ের বিবরণ যেমন, কোন স্তরে পড়ানো হয় (General/Honours/PG), শিক্ষার মাধ্যম (বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, সাঁওতালি বা উর্দু) এবং পদটি কোনো নির্দিষ্ট লিঙ্গের (পুরুষ/মহিলা) জন্য সংরক্ষিত কি না, তা জানাতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হলো, রস্টার পজিশন এবং ক্যাটগরি (Gen/EWS/SC/ST/OBC/PWD) স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

টিচার্স ট্রেনিং কলেজের জন্য প্রফর্মা

এখানে ফাউন্ডেশন কোর্স নাকি মেথডোলজি কোর্স, সেই অনুযায়ী শূন্যপদের বিবরণ দিতে হবে। বাকি নিয়মাবলী ও রস্টার সংরক্ষণের তথ্য জেনারেল কলেজের মতোই থাকছে।

আরও পড়ুনঃ জুলাই মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে?

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *