আপনি যদি পশ্চিমবঙ্গের একজন ইঞ্জিনিয়ারিং পাস চাকরিপ্রার্থী হন এবং এবছর GATE পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন, তবে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। GATE 2027 এর পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হল। দেশের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাসের তরফে এবছরের গেট পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রতিবছর দেশের লাখ লাখ ছেলেমেয়ে এই পরীক্ষার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ার এবং PSU তে মোটা বেতনের চাকরিতে প্রবেশের সুযোগ পায়। সম্প্রতি এ বছরের পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ কবে শুরু হবে, কতদিন চলবে, পরীক্ষা কবে হবে, সেইসব ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বিস্তারিত আজকের প্রতিবেদনে জেনে নিন।
| পরীক্ষার নাম |
Graduate Aptitude Test in Engineering (GATE) 2027 |
| আয়োজক সংস্থা | IIT Madras |
| আবেদনের মাধ্যম | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
GATE 2027 Eligibility Criteria
- যেকোনো ৪ বছরের B.E. / B.Tech. / B.Pharm. অথবা ৫ বছরের B.Arch. কোর্সের তৃতীয় বর্ষ বা তার ঊর্ধ্বের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া যারা ইতিমধ্যে ডিগ্রি পাস করেছেন তারাও এলিজিবল।
- B.Sc. / M.Sc. / MA / MCA বা সমমানের ইন্টিগ্রেটেড কোর্সের শিক্ষার্থীরাও এই পরীক্ষায় বসতে পারবেন।
- GATE 2027 পরীক্ষায় বসার জন্য কোনো বয়সের উর্ধ্বসীমা নেই।
GATE 2027 Exam Schedule
২০২৭ সালের গেট পরীক্ষা মোট ৩টি উইকেন্ড (শনিবার ও রবিবার) ধরে অনুষ্ঠিত হবে। এর ফলে যে সমস্ত প্রার্থী দুটি পেপারে পরীক্ষা দিতে চান, তারা সহজেই ভিন্ন স্লটে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
- উইক ১: ৬ এবং ৭ ফেব্রুয়ারি ২০২৭
- উইক ২: ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি ২০২৭
- উইক ৩: ২০ এবং ২১ ফেব্রুয়ারি ২০২৭
How to Apply Online for GATE 2027
- প্রথমে GATE 2027-এর অফিসিয়াল পোর্টাল gate2027.iitm.ac.in-এ ভিজিট করুন এবং GOAPS রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন।
- ‘New User Register Here‘-এ ক্লিক করে আপনার নাম, বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন। এর পর আপনার ফোনে ও ইমেলে একটি Enrollment ID এবং পাসওয়ার্ড চলে আসবে।
- প্রাপ্ত Enrollment ID এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এবার ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং যোগাযোগের ঠিকানা সঠিকভাবে পূরণ করুন।
- আপনি যে পেপারে পরীক্ষা দিতে চান সেটি সিলেক্ট করুন।
- এরপর আপনার সুবিধাজনক পরীক্ষার শহর বা সিটি চয়েস সিলেক্ট করুন।
- আপনার স্ক্যান করা ছবি, স্বাক্ষর এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নির্দিষ্ট সাইজ ও ফরম্যাটে আপলোড করুন।
- আপনার ক্যাটাগরি অনুযায়ী ধার্য করা আবেদন ফি জমা দিন।
- ফর্মটি আরও একবার ভালো করে রিভিউ করে নিন। সব ঠিক থাকলে ফর্ম সাবমিট করুন।
আরও পড়ুনঃ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে কোনো পরীক্ষা ছাড়াই নিয়োগ
GATE 2027 আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- প্রার্থীর নিজের স্বাক্ষর।
- কাস্ট সার্টিফিকেট এবং PwD সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
- ইঞ্জিনিয়ারিং পাসের মার্কশিট ও সার্টিফিকেট বা থার্ড ইয়ারের মার্কশিট।
- বৈধ ফটো আইডি প্রুফ (যেমন- আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট)।
GATE 2027 Registration Fee
| প্রার্থীর ক্যাটেগরি | রেগুলার ফি | লেট ফি সহ |
| মহিলা প্রার্থী | ১,০০০ টাকা | ১,৫০০ টাকা |
| SC / ST / PwD প্রার্থী | ১,০০০ টাকা | ১,৫০০ টাকা |
| অন্যান্য প্রার্থী (General / OBC / EWS) | ২,০০০ টাকা | ২,৫০০ টাকা |
| বিদেশী নাগরিক (Foreign Nationals) | ২,০০০ টাকা | ২,৫০০ টাকা |
GATE 2027 Important Dates
| বিষয় | তারিখ |
| অনলাইন আবেদন পোর্টাল (GOAPS) চালু |
১৪ আগস্ট ২০২৬ |
| সাধারণ রেজিস্ট্রেশনের শেষ তারিখ |
২১ সেপ্টেম্বর ২০২৬ |
| বর্ধিত রেজিস্ট্রেশনের শেষ তারিখ (লেট ফিসহ) |
৩০ সেপ্টেম্বর ২০২৬ |
| আবেদন সংশোধনের উইন্ডো |
১৪ অক্টোবর থেকে ২১ অক্টোবর ২০২৬ |
| পরীক্ষা কেন্দ্রের শহর বরাদ্দ | ৪ জানুয়ারি ২০২৭ |
| অ্যাডমিট কার্ড ডাউনলোড |
শীঘ্রই জানানো হবে |
| GATE 2027 পরীক্ষার তারিখ |
৬, ৭, ১৩, ১৪, ২০ এবং ২১ ফেব্রুয়ারি ২০২৭। |
| ফলাফল প্রকাশ | ১৯ মার্চ ২০২৭ |
আরও পড়ুনঃ HPCL এ ইঞ্জিনিয়ারিং পাসে অ্যাপ্রেন্টিস নিয়োগ
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন