পশ্চিমবঙ্গের এ বছরের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীদের জন্য সুখবর। বিশ্ববীণা স্কলারশিপ 2026 এর আবেদন শুরু হল। পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য একটি অতি পরিচিত বেসরকারি স্কলারশিপ হল বিশ্ববীণা স্কলারশিপ (Biswabina Scholarship)। জনপ্রিয় এনজিও সংস্থা বিশ্ববীণা ট্রাস্ট প্রতিবছর রাজ্যের হাজার হাজার যোগ্য ছেলে-মেয়েকে এই স্কলারশিপ প্রদান করে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করার পর এখানে আবেদন করা যায়। পড়াশোনার জন্য বছরে কমপক্ষে ১২ হাজার টাকা আর্থিক সাহায্য মেলে। এ বছরের শিক্ষার্থীরা আবেদন করতে আগ্রহী, যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়ার সমস্ত খুঁটিনাটি আজকের প্রতিবেদনে দেখে নাও।
| স্কলারশিপের নাম |
বিশ্ববীণা স্কলারশিপ 2026 |
| প্রদানকারী সংস্থা |
বিশ্ববীণা ফাউন্ডেশন। |
| কারা পায় |
স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা। |
| কত টাকা |
ন্যূনতম ১২ হাজার টাকা। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
বিশ্ববীণা স্কলারশিপ 2026 আবেদনের যোগ্যতা
- আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
- বর্তমানে ভারতের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত স্নাতক বা সমতুল্য কোনো প্রফেশনাল কোর্সে প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
বিশ্ববীণা স্কলারশিপ 2026 সুবিধা
উচ্চমাধ্যমিক পাসে এখানে ১২ হাজার টাকা স্কলারশিপ পাওয়া যায়। উচ্চতর শিক্ষার জন্য সর্বোচ্চ ১৮ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়।
বিশ্ববীণা স্কলারশিপ 2026 আবেদন পদ্ধতি
বিশ্ববীণা স্কলারশিপের আবেদন অফলাইনে করতে হয়।
- এজন্য সর্বপ্রথম নীচে দেওয়া অফিশিয়াল আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
- নিজের হাতে সঠিকভাবে আবেদন পত্রটি পূরণ করে নিতে হবে।
- প্রয়োজনীয় নথিপত্র জেরক্স করে আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করে নিতে হবে।
- এরপর সরাসরি গিয়ে অথবা পোষ্টের মাধ্যমে এটি নিম্নলিখিত ঠিকানায় জমা করে দিতে হবে।
Biswabina Foundation
M/9, Bidhannagar, Midnapore, 721101
আরও পড়ুনঃ বিশ্ববীণা স্কলারশিপ প্রয়োজনীয় নথিপত্র ও নির্বাচন প্রক্রিয়া
বিশ্ববীণা স্কলারশিপ 2026 আবেদনের শেষ তারিখ
চলতি শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৩১ শে জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে তার আগে আবেদন সম্পন্ন করে ফেলতে।
বিশ্ববীণা স্কলারশিপ 2026 হেল্পলাইন
- হেল্পলাইন নম্বর: +91 9933068844
- সময়সীমা: সোমবার থেকে শুক্রবার, সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টার মধ্যে।
- ইমেল: [email protected]
Application Form: Download Now
এরকম স্কলারশিপ সংক্রান্ত খবর সবার আগে পেতে এক্ষনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন:![]()