চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর এল পশ্চিমবঙ্গ বাজেট 2026 এ! সোমবার ২২ জুন পেশ হলো ২০২৬ সালের পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট (West Bengal Budget 2026)। আর প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই বড়সড় চমক দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার। বিধানসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন রাজ্যে নতুন ৫০ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এর পাশাপাশি আরও ১,০০০ শিক্ষাকর্মী নিয়োগের প্রস্তাবও রাখা হয়েছে। আগে থেকেই আশা ছিল বাজেটে কর্মসংস্থান নিয়ে বিরাট ঘোষণা আসার। আর সেই স্বপ্নই পূরণ হল।
বেকার যুবক-যুবতীদের জন্য বাজেটে মোট ১ লক্ষ নতুন শূন্যপদে নিয়োগের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যার মধ্যে ৫০ হাজার শূন্যপদ বরাদ্দ রয়েছে শুধুমাত্র শিক্ষক নিয়োগের জন্য। ইতিমধ্যেই সমস্ত দপ্তরের শূন্যপদের তালিকা জমা পড়েছে নবান্নে। যার মধ্যে রয়েছে শিক্ষা দপ্তরের প্রচুর শূন্যপদের লিস্টও। তবে কত শূন্যপদে নিয়োগ হবে সেই সংখ্যাটা এতদিন জানা না গেলেও এবার বাজেটে স্পষ্ট করে ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজ মিলিয়ে মোট ৫০ হাজার শিক্ষক, প্রধান শিক্ষক, অধ্যাপক ইত্যাদি পদে নিয়োগ হবে। তার পাশাপাশি নন টিচিং স্টাফ পদে ১০০০ জন কর্মীকে নিয়োগ করা হবে।
মহিলাদের জন্যে থাকবে আলাদা সংরক্ষণ
বেকার যুবক-যুবতীদের জন্য বাজেটে যেমন কর্মসংস্থান নিয়ে বিশাল ঘোষণা এসেছে, তেমনই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং সমতা বজায় রাখতেও উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জানানো হয়েছে সরকারি চাকরিতে এরপর যে সকল নিয়োগ প্রক্রিয়া হবে তার মোট শূন্যপদের ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
শিক্ষাক্ষেত্রে অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা
শিক্ষক নিয়োগের পাশাপাশি ছাত্রছাত্রী ও যুবসমাজের সুবিধার্থে আরও বেশ কিছু বড় ঘোষণা করা হয়েছে বাজেটে:
- উত্তরবঙ্গের শিক্ষাব্যবস্থার উন্নতিতে একটি নতুন IIT এবং একটি IIM নির্মাণের ঘোষণা করা হয়েছে।
- ভরসা কর্মসূচির আওতায় গ্র্যাজুয়েট বা স্নাতকদের মাসে ৩,০০০ টাকা এবং অন্যদের মাসে ২,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
- উচ্চশিক্ষার জন্য অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা ও সরকারি ও সরকারি পোষিত কলেজের ছাত্রছাত্রীদের এককালীন ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা দেবে রাজ্য।
- ১০০ জন মেধাবী ছাত্রছাত্রীর জন্য এই বিশেষ স্কিমের প্রস্তাব রাখা হয়েছে।
- ঋতুস্রাবের সময়ে ছাত্রীদের স্বাস্থ্য ও সুবিধার কথা মাথায় রেখে সমস্ত স্কুল ও কলেজে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে।
আরও পড়ুনঃ রাজ্যে কয়েক হাজার শিক্ষক নিয়োগ, সুপ্রিম কোর্টের নির্দেশে তোড়জোড় শুরু
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()