পশ্চিমবঙ্গ বাজেট 2026: অবশেষে অপেক্ষার অবসান। রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম বাজেট (West Bengal Budget 2026) পেশ হলো বিধানসভায়। নতুন বাজেট নিয়ে অনেক আশা ছিল রাজ্যবাসীর মনে। সেই সব আশাই এবার পূরণ হল। নতুন সরকারের এই বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধি থেকে শুরু করে বেকারদের জন্য ১ লক্ষ চাকরি, সাথে অন্নপূর্ণা ভান্ডার জাতীয় প্রকল্প নিয়েও বিরাট সব ঘোষণা করা হলো। যাতে এখন রাজ্যবাসীর মনে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে। কি কি প্রধান ঘোষণা রয়েছে বিজেপি রাজ্য বাজেটে? আজকের প্রতিবেদনে বিস্তারিত জানব।
| বাজেটের ধরন |
পশ্চিমবঙ্গ পূর্ণাঙ্গ বাজেট ২০২৬। |
| বাজেট প্রকাশ | ২২ জুন ২০২৬। |
| সময় | দুপুর ১২ টা। |
| কে পেশ করছেন |
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। |
| কোথায় |
রাজ্যের বিধানসভায়। |
| কার নেতৃত্বে |
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। |
West Bengal Budget 2026
নতুন বাজেটে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে রাজ্যের দিনমজুর ও শ্রমিক, বেকার যুবক-যুবতী থেকে শুরু করে সাধারণ মহিলা, সবার জন্য রয়েছে বিরাট উপহার। পাশাপাশি রাজ্যের শিল্পায়ন, পরিকাঠামো এবং অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি করতেও অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। একনজরে সেই সব প্রধান ঘোষণা নীচে দেখে নেব।
West bengal budget live 2026
চাকরি ও কর্মসংস্থান
- সরকারি বিভাগে শূন্য থাকা ১ লক্ষ পদে নিয়োগ করা হবে।
- এই শূন্যপদের ৩৩ শতাংশ নারীদের জন্য সংরক্ষিত থাকবে।
- বেসরকারি বিনিয়োগ ও শিল্প স্থাপনের মাধ্যমে রাজ্যে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
মহার্ঘ্য ভাতা (DA) ও বেতন বৃদ্ধি
- রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (DA) একলাফে ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যা ২০২৬ সালের ১লা অক্টোবর থেকে কার্যকর হবে। ফলে মোট ডিএ-এর পরিমাণ দাঁড়াবে ৩৮ শতাংশ।
- অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ৫,০০০ টাকা মাসিক পেনশন এবং রাজনৈতিক কারণে কারাবরণকারীদের জন্য ১০,০০০ টাকা মাসিক ‘সংগ্রামী ভাতা’ চালু করা হয়েছে।
- আশা (Asha) কর্মীদের মাসিক বেতন ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
- সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশের মাসিক বেতন ২,০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুনঃ রাজ্যে শীঘ্রই কয়েক হাজার শিক্ষক নিয়োগ
সামাজিক কল্যাণ ও অনুদান
- ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের পরিবর্তে বর্ধিত মাসিক সহায়তার ‘অন্নপূর্ণা যোজনা’ চালু হয়েছে এবং এই খাতে ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- বেকার যুবকদের জন্য মাসিক ৩,০০০ টাকা ভাতা ঘোষণা করা হয়েছে।
- রাজ্য ও সরকার পোষিত কলেজগুলিতে অধ্যয়নরত অবিবাহিত ছাত্রীদের জন্য ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা হয়েছে।
- মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বাস পরিষেবায় ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- প্রাথমিক স্কুলে মিড ডে মিলের উপকরণের খরচ ১০ টাকা করা হবে।
পরিকাঠামো ও তহবিল
- বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল (MLALAD) বাৎসরিক ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে।
- উত্তরবঙ্গের উন্নয়নের জন্য ৯২০.১৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- উত্তরবঙ্গে এইমসের হাসপাতাল গড়ার লক্ষ্য স্থির করা হয়েছে।
- পরিবহণ ব্যবস্থা উন্নত করতে কলকাতার কাছাকাছি নতুন বিমানবন্দর নির্মাণের প্রস্তাব রয়েছে।
- নিউটাউন অঞ্চলের সঙ্গে মধ্য কলকাতার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে একটি ৭.৪১ কিমি দীর্ঘ চিংড়িহাটা-নিউটাউন এলিভেটেড করিডোর করার প্রস্তাব দেওয়া হয়েছে।
- দুর্গাপুর–আসানসোল ও শিলিগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে টেকনো-ইকোনমিক স্টাডি করার ঘোষণা।
- মেদিনীপুর অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণের জন্য ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এ ১,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- উত্তরবঙ্গে নতুন আইআইটি (IIT) ও আইআইএম (IIM) ক্যাম্পাস গড়ার কথা বলা হয়েছে।
- আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমানে নতুন মেডিকেল কলেজ তৈরি হবে।
- দুর্গাপুরে সেমিকন্ডাক্টর ইউনিট এবং শিলিগুড়িতে আইটি পার্ক গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সরকারি চাকরির ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনল শুভেন্দুর সরকার
বিঃ দ্রঃ এখনো পর্যন্ত প্রাপ্ত সরকারী তথ্য অনুযায়ী আপডেট এখানে তুলে ধরা হল। বাজেট নিয়ে নতুন কোন ঘোষণা এলে তা দ্রুত এখানে জানানো হবে।
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()

