পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির সুবর্ণ সুযোগ। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচারের অধীনস্থ কলকাতার ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস (NCSM) গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের ন্যূনতম মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থী বাছাই করে নিয়োগ হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।
| নিয়োগকারী সংস্থা |
ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস (NCSM) |
| পদের নাম |
সিনিয়র টেকনিশিয়ান – কার্পেন্ট্রি, টেকনিশিয়ান – কার্পেন্টার ও টেকনিশিয়ান – ফিটার। |
| নিয়মের ধরন |
চুক্তিভিত্তিক, পরে বাড়তে পারে। |
| শিক্ষাগত যোগ্যতা |
ন্যূনতম মাধ্যমিক পাস। |
| আবেদন পদ্ধতি | অফলাইন। |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
ncsm.gov.in |
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- যেকোনো স্বীকৃত বোর্ডের অধীনে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে।
- সংশ্লিষ্ট ট্রেডে ITI বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে।
অভিজ্ঞতা
আলাদা আলাদা পদের জন্য অভিজ্ঞতার মাপকাঠি ভিন্ন রাখা হয়েছে:
সিনিয়র টেকনিশিয়ান
কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ (PSU) বা কোনো স্বশাসিত সংস্থা থেকে অবসরপ্রাপ্ত টেকনিশিয়ানরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
টেকনিশিয়ান (কার্পেন্টার ও ফিটার)
২ বছরের ITI কোর্স করা থাকলে কোর্স শেষের পর ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর যদি ITI কোর্সটি ১ বছরের হয়, তবে কোর্স শেষের পর অন্তত ২ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
বয়সসীমা (Age Limit)
সিনিয়র টেকনিশিয়ান (SMP)
৩০ জুন ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।
টেকনিশিয়ান (কার্পেন্টার/ফিটার)
১০ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন
পদ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে আলাদা আলাদা বেতন দেওয়া হবে:
সিনিয়র টেকনিশিয়ান (SMP)
প্রতি মাসে ফিক্সড স্যালারি ৪৫,০০০ টাকা দেওয়া হবে।
টেকনিশিয়ান
প্রতি মাসে ফিক্সড ২৬,০০০ টাকা বেতন দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
এই নিয়োগের জন্য প্রার্থীদের কোনো আগাম অনলাইন বা অফলাইন ফর্ম জমা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিনে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যাওয়ার সময় হাতে লেখা একটি আবেদনপত্র এবং নীচের নথিপত্রের মূল এবং এক সেট সেলফ-অ্যাটেস্টেড জেরক্স কপি নিয়ে যেতে হবে।
আরও পড়ুনঃ স্টেট ব্যাংকে ১৫০০ প্রবেশনারি অফিসার নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ পেল
কী কী নথি লাগবে?
১. বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট)।
২. শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিট।
৩. কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
৪. অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য PPO এর কপি।
৫. কেন্দ্র বা রাজ্য সরকার দ্বারা স্বীকৃত বৈধ পরিচয়পত্র (যেমন: আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড)।
নির্বাচন প্রক্রিয়া
পদ বিশেষে নির্বাচন প্রক্রিয়া আলাদা আলাদা।
সিনিয়র টেকনিশিয়ান পদ
এই পদের জন্য সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
টেকনিশিয়ান পদ
এই পদের জন্য প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপর সফল প্রার্থীদের একই দিনে ট্রেড টেস্ট দিতে হবে।
ইন্টারভিউয়ের ঠিকানা
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের নিচে দেওয়া ঠিকানায় সঠিক সময়ে উপস্থিত হতে হবে:
ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস (NCSM)
৩৩-ব্লক-জিএন, সেক্টর-৫, সল্টলেক সিটি,
কলকাতা – ৭০০ ০৯১
ইন্টারভিউয়ের সময়সূচী
| পদের নাম | পরীক্ষা/ইন্টারভিউয়ের তারিখ |
রিপোর্টিং ও রেজিস্ট্রেশনের সময় |
| সিনিয়র টেকনিশিয়ান (SMP) | ৩০ জুন, ২০২৬ |
সকাল ১০:০০ টা (রেজিস্ট্রেশন বন্ধ সকাল ১১:০০ টায়) |
| টেকনিশিয়ান (কার্পেন্টার/ফিটার) | ১০ জুলাই, ২০২৬ |
সকাল ১০:০০ টা (লিখিত পরীক্ষা শুরু সকাল ১১:৩০ টায়) |
আরও পড়ুনঃ পুলিশে শীঘ্রই ১৬ হাজার কনস্টেবল নিয়োগ, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()