পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থীরা ব্যাংকিং ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ১৫০০ প্রবেশনারি অফিসার নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। দেশজুড়ে বিভিন্ন রাজ্য থেকে যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। নিয়োগের পর এক বছরের প্রবেশন শেষে স্থায়ী পদে স্টেট ব্যাংকে চাকরি মিলবে। সঙ্গে মাসিক মোটা বেতন ও অন্যান্য সুবিধা। আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে দ্রুত আবেদন করতে বলা হয়েছে। কিভাবে আবেদন করবেন? কত তারিখ পর্যন্ত আবেদন চলবে? ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।
| নিয়োগকারী সংস্থা |
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। |
| পদের নাম |
প্রবেশনারি অফিসার (SBI PO)। |
| মোট শূন্যপদ | ১৫০০। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
https://sbi.bank.in |
শূন্যপদের বিবরণ
| ক্যাটাগরি | নিয়মিত শূন্যপদ | ব্যাকলগ শূন্যপদ | মোট শূন্যপদ |
| UR | ৫৮৮ | ০ | ৫৮৮ |
| OBC | ৩৯০ | ০ | ৩৯০ |
| SC | ২১৬ | ১৮ | ২৩৪ |
| ST | ১০৮ | ৩৬ | ১৪৪ |
| EWS | ১৪৪ | ০ | ১৪৪ |
| সর্বমোট | ১৪৪৬ | ৫৪ | ১৫০০ |
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো ডিসিপ্লিনে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
যারা স্নাতক স্তরের শেষ বর্ষে বা শেষ সেমিস্টারে আছেন, তারাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে ইন্টারভিউয়ের সময় প্রমাণ দেখাতে হবে যে তারা ৩০.০৯.২০২৬ তারিখের মধ্যে পাস করেছেন।
বয়সসীমা
১ এপ্রিল ২০২৬ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, প্রার্থীর জন্ম ০২.০৪.১৯৯৬ এর আগে এবং ০১.০৪.২০০৫ এর পরে হওয়া চলবে না।
ওবিসি (NCL) প্রার্থীরা ৩ বছর, এসসি/এসটি প্রার্থীরা ৫ বছর এবং PwBD প্রার্থীরা ক্যাটাগরি অনুযায়ী ১০ থেকে ১৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
স্টেট ব্যাংকে প্রবেশনারি অফিসার পদের বর্তমানে প্রাথমিক বেসিক পে (Basic Pay) হলো ৪৮,৪৮০/- টাকা (সাথে ৪টি অগ্রিম ইনক্রিমেন্ট যুক্ত থাকবে)। পরে বেতন বাড়তে বাড়তে ৮৫ হাজার টাকা পর্যন্ত হবে।
এছাড়াও ব্যাংকের নিয়ম অনুযায়ী DA, HRA, CCA, PF, মেডিকেল সুবিধা, লিভ রেন্টাল এবং অন্যান্য ভাতাও দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন মোডে স্টেট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
১. প্রথমে এসবিআই-এর অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালে যান: sbi.bank/web/careers/current-openings।
২. “RECRUITMENT OF PROBATIONARY OFFICERS” লিঙ্কের অধীনে “Apply Online”-এ ক্লিক করুন।
৩. আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। এর ফলে একটি রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড জেনারেট হবে।
৪. এরপর ফর্মে আপনার ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
৫. আপনার সাম্প্রতিক রঙিন ছবি, স্বাক্ষর, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নিজস্ব হাতে লেখা একটি ঘোষণা পত্র স্ক্যান করে আপলোড করুন।
৬. ফর্মটি ভালো করে চেক করে সাবমিট করুন এবং নির্ধারিত আবেদন ফি অনলাইনে জমা করুন।
৭. আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম এবং ই-রিসিপ্টটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিন।
আবেদন ফি
- সাধারণ (UR), ওবিসি (OBC) এবং EWS প্রার্থীদের জন্য: ৭৫০/- টাকা।
- SC, ST এবং PwBD প্রার্থীদের জন্য: কোনো আবেদন ফি লাগবে না।
আরও পড়ুনঃ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় ৪৫০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ, ২২ জুনের আগে আবেদন করুন
নির্বাচন পদ্ধতি
SBI PO পদের জন্য যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে মূলত তিনটি ধাপের মাধ্যমে:
প্রিলিমিনারি পরীক্ষা
এটি ১০০ নম্বরের একটি অনলাইন অবজেক্টিভ পরীক্ষা, যার সময়সীমা ১ ঘণ্টা। এতে তিনটি সেকশন থাকবে। প্রতি সেকশনের জন্য আলাদা আলাদা সময়সীমা থাকবে।
| Subject | Questions | Marks | Time |
| English Language | 40 | 40 | 20 Minutes |
| Quantitative Aptitude | 30 | 30 | 20 Minutes |
| Reasoning Ability | 30 | 30 | 20 Minutes |
প্রিলিমসে কোনো সেকশনাল কাট-অফ নেই। মোট নম্বরের ওপর ভিত্তি করে শূন্যপদের প্রায় ১০ গুণ প্রার্থীকে মেইন পরীক্ষার জন্য ডাকা হবে।
মেইন পরীক্ষা
মেইন পরীক্ষায় দুটি পেপার থাকবে, একটি অবজেক্টিভ যেটি হবে ২০০ নম্বরের এবং অন্যটি ডেসক্রিপটিভ যা ৩০ নম্বরের।
অবজেক্টিভ টেস্ট (৩ ঘণ্টা):
এই পরীক্ষার সম্পূর্ণ প্যাটার্ন নীচে দেওয়া হল,
| Name of the test | No. of Qs. | Max. Marks | Duration | |
| Reasoning & Computer Aptitude | 40 | 60 | 50 minutes |
1/4th |
| Data Analysis & Interpretation | 30 | 60 | 45 minutes | |
| General Awareness / Economy/ Banking Knowledge | 60 | 60 | 45 minutes | |
| English Language | 40 | 20 | 40 minutes | |
| Total | 170 | 200 | 3 hours |
ডেসক্রিপটিভ পেপার
এটি মূলত কমিউনিকেশন স্কিল যাচাইয়ের জন্য নেওয়া হবে। প্রশ্ন থাকবে ইমেইল রাইটিং, রিপোর্ট/প্রেসি রাইটিং এবং সিচুয়েশন অ্যানালাইসিস থেকে। প্রতিটি থেকে একটি করে প্রশ্ন অ্যাটেম্পট করতে হবে। মোট ৩০ নম্বরের পরীক্ষা, সময় থাকবে ৩০ মিনিট।
সাইকোমেট্রিক টেস্ট ও ইন্টারভিউ
মেইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রথমে একটি সাইকোমেট্রিক বা পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। এরপর থাকবে ২০ নম্বরের গ্রুপ এক্সারসাইজ এবং ৩০ নম্বরের ইন্টারভিউ অর্থাৎ এই ধাপে মোট ৫০ নম্বর থাকবে।
চূড়ান্ত মেরিটলিস্ট তৈরির ক্ষেত্রে প্রিলিমসের নম্বর যোগ করা হবে না। মেইন পরীক্ষা (৭৫%) এবং ফেজ-৩ (২৫%) এর নরমলাইজড নম্বরের ওপর ভিত্তি করে চূড়ান্ত তালিকা তৈরি হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
ব্যাংক ইতিমধ্যেই গোটা নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে।
- অনলাইন আবেদন ও ফি জমা দেওয়ার সময়সীমা: ১৮ জুন ২০২৬ থেকে ০৮ জুলাই ২০২৬ পর্যন্ত।
- প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড: জুলাই ২০২৬-এর দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে।
- অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার তারিখ: আগস্ট ২০২৬।
- প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ: আগস্ট/সেপ্টেম্বর ২০২৬।
- অনলাইন মেইন পরীক্ষার তারিখ: সেপ্টেম্বর ২০২৬।
- মেইন পরীক্ষার ফলাফল প্রকাশ: সেপ্টেম্বর/অক্টোবর ২০২৬।
- সাইকোমেট্রিক টেস্ট ও ইন্টারভিউ: অক্টোবর/নভেম্বর ২০২৬।
- চূড়ান্ত ফলাফল প্রকাশ (Final Result): নভেম্বর/ডিসেম্বর ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()