দেশের অন্যতম শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থা, দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স কোম্পানি লিমিটেড বা NIACL এ ৫৫০ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ১৯৬১ সালের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী, সারা দেশ থেকে নারী-পুরুষ নির্বিশেষে যোগ্য প্রার্থীদের কাজের প্রশিক্ষণ দেবে এই সংস্থা। যেকোনো স্নাতক পাস চাকরিপ্রার্থী আবেদনের যোগ্য। ট্রেনিং চলাকালীন প্রতিমাসে ১২ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের দ্রুত অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। তার আগে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
| সংস্থার নাম |
দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স কোম্পানি লিমিটেড (NIACL)। |
| পদের নাম | অ্যাপ্রেন্টিস। |
| মোট শূন্যপদ | ৫৫০টি। |
| ট্রেনিং এর মেয়াদ | ১ বছর। |
| আবেদনের মাধ্যম |
শুধুমাত্র অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
newindia.co.in এবং bfsissc.com |
প্রয়োজনীয় যোগ্যতা
- এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস হতে হবে।
- প্রার্থী যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের শূন্যপদের জন্য আবেদন করছেন, সেখানকার আঞ্চলিক ভাষা (Regional Language) জানা আবশ্যিক।
বয়সসীমা
০১.০৬.২০২৬ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছর।
(সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকতে পারে, যা বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখে নেওয়া যাবে)।
স্টাইপেন্ড
নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১২,৩০০ টাকা হারে স্টাইপেন্ড বা ভাতা দেওয়া হবে।
আবেদন করার পদ্ধতি
নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্সের এই পদের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক।
ইচ্ছুক প্রার্থীদের নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্সের অফিসিয়াল ওয়েবসাইট www.newindia.co.in-এর ‘Information and Help’ সেকশনে গিয়ে অথবা bfsissc.com পোর্টালে ভিজিট করে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
- আবেদন শুরু: আগামী ২৩ জুন, ২০২৬ থেকে।
- আবেদন শেষ: ০৬ জুলাই, ২০২৬ পর্যন্ত।
বিঃ দ্রঃ এই খবরটি সংস্থার তরফে প্রকাশিত একটি শর্ট নোটিফিকেশনের ভিত্তিতে বানানো হয়েছে। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি হতে পারে। তাতেই আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য খুঁটিনাটি ভালোভাবে জানানো যাবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.