TIFR এ গার্ড ও অ্যাসিস্ট্যান্ট সহ ৩০ টি পদে নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাসে আবেদন করুন

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য স্বনামধন্য কেন্দ্রীয় সংস্থায় বিশাল নিয়োগের ঘোষণা। TIFR এ গার্ড ও অ্যাসিস্ট্যান্ট সহ ৩০ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (TIFR) হল ভারত সরকারের পরমাণু শক্তি বিভাগের আওতাধীন মুম্বই ভিত্তিক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই সংস্থা মোট ৩০টি ক্যাটাগরিতে বিভিন্ন কাজের জন্য কর্মী নিয়োগ করা শুরু করেছে। নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে আবেদন করা যাবে। এখানে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি মিলবে। নিয়োগের সম্পূর্ণ ডিটেইল নিয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো।

প্রতিষ্ঠানের নাম

টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (TIFR)।

বিজ্ঞপ্তি নম্বর 2026/6।
পদের নাম

সিকিউরিটি গার্ড, ক্লার্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ার, সাইন্টিফিক অফিসার, ট্রেডসম্যান ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম মাধ্যমিক পাস।

আবেদনের মাধ্যম

শুধুমাত্র অনলাইন।

অফিসিয়াল ওয়েবসাইট www.tifr.res.in

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে প্রচুর রকমের পদ রয়েছে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হলো:

Scientific Officer (C) [Computer Science/IT]

কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৬০% নম্বরসহ ফুল-টাইম B.E./B.Tech ডিগ্রি দরকার।

Scientific Officer (C) [Mechanical/Cryogenic]

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬০% নম্বরসহ B.E./B.Tech ডিগ্রি দরকার। Cryogenic Engineering-এ M.E./M.Tech থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

Junior Engineer (B) [Mechanical]

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬০% নম্বরসহ ফুল-টাইম ডিপ্লোমা। কম্পিউটার অ্যাপ্লিকেশন ও অটো ক্যাডের জ্ঞান থাকা বাঞ্ছনীয়।

Scientific Assistant (B)

ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স বা আইটি-তে ৬০% নম্বরসহ বিএসসি (B.Sc) অথবা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা দরকার।

Administrative Assistant (B) / Clerk (A)

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে ন্যূনতম ৫৫% নম্বরসহ স্নাতক পাস। সেই সাথে কম্পিউটারে টাইপিং এবং ডেটাবেস/অ্যাকাউন্টিংয়ের জ্ঞান থাকতে হবে।

Security Guard

মাধ্যমিক বা এসএসসি (S.S.C.) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অভিজ্ঞতা

Scientific Officer (C) [Computer Science/IT]

সিস্টেম বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনে ১.৫ থেকে ৩ বছরের পেশাদার অভিজ্ঞতা দরকার।

Scientific Officer (C) [Mechanical/Cryogenic]

ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ২-৩ বছরের অভিজ্ঞতা (উচ্চতর ডিগ্রিধারীদের জন্য ১ বছর) দরকার।

Junior Engineer (B) [Mechanical]

বড় এয়ার-কন্ডিশনিং সিস্টেমের রক্ষণাবেক্ষণ তদারকিতে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Scientific Assistant (B)

পদের ধরন অনুযায়ী ১ থেকে ২ বছরের আইটি সাপোর্ট, নেটওয়ার্কিং বা ল্যাব সংক্রান্ত কাজের অভিজ্ঞতা দরকার।

Administrative Assistant (B) / Clerk (A)

অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য ৫ বছর এবং ক্লার্ক পদের জন্য ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

Security Guard

ডিফেন্স, CAPF বা সিকিউরিটি কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে পুরুষদের জন্য ন্যূনতম উচ্চতা ১৬৫ সেমি এবং মহিলাদের জন্য ১৫৭ সেমি হাইট দরকার।

বয়সসীমা

বিভিন্ন পদের জন্য বয়সসীমা আলাদা।

Scientific Officer (C) [Computer Science/IT]

সর্বোচ্চ বয়স: ৩১ বছর।

Scientific Officer (C) [Mechanical/Cryogenic]

সর্বোচ্চ বয়স: ২৮ বছর।

Junior Engineer (B) [Mechanical]

সর্বোচ্চ বয়স: ২৮ বছর।

Scientific Assistant (B)

সর্বোচ্চ বয়স: ৩৩ বছর (ক্যাটাগরি ভেদে)।

Administrative Assistant (B) / Clerk (A)

সর্বোচ্চ বয়স: ৩৬ বছর।

Security Guard

সর্বোচ্চ বয়স: ২৮ বছর।

(দ্রষ্টব্য: সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর (SC/ST/OBC/EWS/PwBD) প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমায় ছাড় রয়েছে।)

বেতন কাঠামো

পদ বিশেষে বেতন স্কেল আলাদা আলাদা,

Scientific Officer (C)

পে লেভেল-১০, প্রাথমিক বেতন আনুমানিক ১,১৮,১১০ টাকা।

Junior Engineer (B) / Scientific Assistant (B) / Administrative Assistant (B) / Supervisor

পে লেভেল-৬, প্রাথমিক বেতন আনুমানিক ৭৩,০২০ টাকা।

Tradesman (B) / Laboratory Assistant (B) / Clerk (A)

পে লেভেল-৩, প্রাথমিক বেতন আনুমানিক ৪৬,৯৯০ টাকা।

Project Administrative Assistant (B)

বেতন (HRA সহ) ৬৩,৯০০ টাকা।

Work Assistant (Auxiliary / Technical) / Security Guard

পে লেভেল-১, প্রাথমিক বেতন আনুমানিক ৩৬,৩৬০ টাকা।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ধাপগুলি নিচে দেওয়া হলো:

  • প্রথমে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অফিসিয়াল ওয়েবসাইট www.tifr.res.in-এ যান।
  • “Careers” বা “Job Opportunities” সেকশনে গিয়ে নিয়োগের লিংকটি খুঁজুন।
  • নিজের নাম, ইমেল এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • এরপর আবেদনপত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা, কাজের
  • অভিজ্ঞতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
  • আপনার সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় সার্টিফিকেটগুলির স্ক্যান কপি আপলোড করুন।
  • সমস্ত তথ্য পুনরায় যাচাই করে অ্যাপ্লিকেশন সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য পূরণ করা ফর্মটির একটি প্রিন্টআউট নিজের কাছে রেখে দিন।

প্রয়োজনীয় নথিপত্র

অনলাইনে আবেদন এবং সাক্ষাৎকার বা স্কিল টেস্টের সময় প্রার্থীদের নিম্নলিখিত আসল নথিপত্র এবং ফটোকপি সাথে আনতে হবে:

  • অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টআউট।
  • বৈধ পরিচয়পত্র (আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট)।
  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট)।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট।
  • অভিজ্ঞতা সংক্রান্ত শংসাপত্র।
  • জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
  • দুজন সম্মানীয় ব্যক্তির কাছ থেকে নেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট।

নিয়োগ পদ্ধতি

পদ অনুযায়ী নিয়োগের প্রক্রিয়া ভিন্ন ভিন্ন।

  • সরাসরি ইন্টারভিউ: কিছু নির্দিষ্ট বৈজ্ঞানিক ও কারিগরি পদের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে।
  • লিখিত পরীক্ষা এবং স্কিল/ট্রেড টেস্ট: কিছু বৈজ্ঞানিক, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক এবং ট্রেডসম্যান পদের জন্য প্রথমে লিখিত পরীক্ষা, তারপর স্কিল/ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ হবে।
  • শারীরিক পরীক্ষা: শুধুমাত্র সিকিউরিটি গার্ড পদের জন্য লিখিত পরীক্ষার পর শারীরিক দক্ষতা টেস্ট করা হবে।

আবেদনের শেষ সময়

অনলাইনে আবেদন করার শেষ তারিখ ০৪ জুলাই, ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *