একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন শুরু হল, কত তারিখ পর্যন্ত চলবে?

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) পক্ষ থেকে রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, তাদের উচ্চমাধ্যমিকের জন্য অফিসিয়াল রেজিস্ট্রেশন প্রক্রিয়া (WBCHSE Class 11 Registration 2026) ১৬ জুন ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশ করে বিষয়টি ঘোষণা করেছে। কত তারিখ পর্যন্ত এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে? কিভাবে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে? সম্পূর্ণ ডিটেইল আজকে এখানে আলোচনা করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর L/PR/230/2026
বোর্ড

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।

বিষয়

WBCHSE Class 11 Registration 2026

কবে শুরু

১৬ জুন, ২০২৬ থেকে।

পদ্ধতি

ছাত্রছাত্রীদের স্কুলের মাধ্যমে আবেদন করতে হবে।

একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন শুরু হল: অফিসিয়াল বিজ্ঞপ্তি

WBCHSE Class 11 Registration 2026 starts

কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে?

সংসদের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশনের জন্য,

  • ছাত্রছাত্রীদের তাদের নিজ নিজ স্কুলে রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে সঠিকভাবে ফিলাপ করতে হবে।
  • তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আবেদন ফি জমা দিতে হবে।
  • এরপর বিদ্যালয়ের প্রধানদের সংসদের নির্দিষ্ট পোর্টালে লগইন করে তাদের ছাত্রছাত্রীদের তথ্য আপলোড করতে হবে।

পোর্টাল টি হল: https://wbchseapp.wb.gov.in/portal/sec_users/login

WBCHSE Class 11 Registration 2026 Fees and Documents Required

সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য ছাত্রছাত্রীদের ১৯০ টাকা করে আবেদন ফি জমা দিতে হবে। সেইসঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যেমন, মাধ্যমিকের পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।

WBCHSE Class 11 Registration 2026 কতদিন চলবে?

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সীমা নীচে দেওয়া হল,

বিষয় তারিখ
অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১৫ জুন, ২০২৬।
অনলাইনে রেজিস্ট্রেশন শুরুর তারিখ ১৬ জুন, ২০২৬।
অনলাইনে রেজিস্ট্রেশন শেষের তারিখ ৩০ জুন, ২০২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *